Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

36 TRADE APPRENTICES IN DRDO-DL / কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থায় ৩৬ অ্যাপ্রেন্টিস

Advt. No. DLJ/HRD/Rectt./Apprenticeship/2022-23

DRDO-Defence Laboratory is inviting applications to recruit-

Post: Trade Apprentice

Total Vacancy: 36

Eligibility: ITI Pass in concerned trade in 2019, 2020, 2021, 2022.

Training Period: 1 year

Stipend: Rs. 7,000

Last Date of Emailing Application: 03/09/2022

……………………..

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সংস্থা ডিফেন্স ল্যাবরেটরি, যোধপুর অ্যাপ্রেন্টিস পদে ৩৬ জন নিয়োগ করবে৷ দরখাস্ত ই-মেল করতে হবে ৩ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে ২০১৯,২০২০,২০২১,২০২২ সালে আইটিআই পাশ হওয়া আবশ্যক৷

ট্রেড অনুযায়ী শূন্যপদ : (১) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা)- ১৫, (২) ইলেকট্রনিক্স: ৭, (৩) স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (ইংলিশ)- ৪, (৪) স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (হিন্দি)- ২, (৫) কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেইনটেন্যান্স- ২, (৬) কার্পেন্টার- ১, (৭) ওয়েল্ডার- ১, (৮) টার্নার- ১, (৯) মেশিনিস্ট- ১, (১০) ফিটার- ১ , (১১) ইলেকট্রিশিয়ান- ১৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : ১ বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৭,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করার আগে প্রার্থীকে https://apprenticeshipindia/org/course-search-এ গিয়ে নাম রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন আইডি সংগ্রহ করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত করতে হবে www.drdo.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাথে আনুষঙ্গিক নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে director.dl@gov.in ই-মেল আইডিতে মেল করতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতার  ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: http://www.drdo.gov.in

Official Notification: Click Here

Share it :