Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

36 VACANCIES IN NITTTR / শিক্ষা মন্ত্রকে ৩৬ গ্রুপ সি

Advt. No. 5/2022-23

Offline Applications are invited from eligible candidates for the following posts.

Post: Assistant Section Officer, Technical Assistant Gr.II, Senior Secretariat Assistant, Senior Technician, Junior Secretariat Assistant, Technician.

Total vacancy: 36

Eligibility: post wise different.

Age: post wise different

Pay Scale: post wise different

Last Date for Submit Application: 15th February, 2023 till 5:30 pm.

…………………………….

কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পদে ৩৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স: ২০ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ২০ ফেব্রুয়ারি, ২০২৩ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ এবং ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ হিন্দি টাইপিস্ট পদের বেলায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ এবং ইংরেজি ও হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ গ্র্যাজুয়েট ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ৮ জন এবং হিন্দি টাইপিস্ট ১ জন৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(২) টেকনিশিয়ান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইনফরমেশন টেকনোলজি / রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং / ইলেকট্রিক্যাল / প্লাম্বিং ট্রেডে আইটিআই পাশ ও ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য সার্টিফায়েড ইলেকট্রিশিয়ান লাইসেন্স থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৩) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: যে কোনা শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ইউডিসি পদের বেলায় কোনো সরকারি / বেসরকারি সংস্থায়  লোয়ার ডিভিশন ক্লার্ক বা তার সমতুল কেনো পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা, ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি এবং কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ স্টেনোগ্রাফার পদের বেলায় কোনো সরকারি / বেসরকারি সংস্থায় স্টেনোগ্রাফার পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা, ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১০০টি  শব্দ লেখা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি এবং কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ইউডিসি পদের জন্য ২জন ও স্টেনোগ্রাফার পদের জন্য ৪জন৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৪) সিনিয়র টেকনিশিয়ান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইনফরমেশন টেকনোলজি / রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং / ইলেকট্রিক্যাল / প্লাম্বিং ট্রেডে আইটিআই পাশ ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ ও ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৫) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (হিন্দি ট্রান্সলেটর): হিন্দি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে৷ ইংরেজি বা হিন্দি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট, অনুবাদের কাজে ৫ বছরের অভিজ্ঞতা, ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(৬) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (লাইব্রেরিয়ান): লাইব্রেরি সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ৫ বছর কাজের অভিজ্ঞতা, কম্পিউটারে দক্ষতা এবং লাইব্রেরি অটোমেশন অ্যান্ড ডিজিটাল লাইব্রেরির জ্ঞান থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(৭) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (সিনিয়র অডিটর): কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কমার্স শাখায় পোস্ট গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(৮) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট): মাধ্যমিক বা সমতুল পাশের পর ফাইন আর্টস / কমার্শিয়াল আর্টস বিষয়ে (ইংরেজি ভাষার মাধ্যমে) ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা গ্রাফিক্স / ভিজ্যুয়াল ডিজাইনে বি.ই / বি.টেক পাশ ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(৯) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (জুনিয়র ইলেকট্রনিক টেকনিশিয়ান): মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(১০) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (ফার্মাসিস্ট): মাধ্যমিক বা সমতুল পাশের পর ফার্মাসি বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বি.ফার্মা পাশ ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(১১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (কনসোল অপারেটর): মাধ্যমিক বা সমতুল পাশের পর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজিতে বি.ই / বি.টেক পাশ ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷  শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(১২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (জুনিয়র ড্রাফটসম্যান): মাধ্যমিক বা সমতুল পাশের পর সিভিল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সিভিল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷  শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(১৩) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (সার্জেন্ট): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ সার্জেন্ট পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা, সুস্বাস্থ্যের অধিকারী এবং লায়াসন ও ফায়ার সেফটির জ্ঞান থাকলে বা প্রাক্তন সমরকর্মী হলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(১৪) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টুয়ার্ট): হোটেল ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(১৫) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জুনিয়র অডিটর): কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে https://www.nitttrc.ac.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে —State Bank of India, Taramani Branch, A/c No. 00000040626852130, IFSC Code SBIN0010673৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড পোস্ট / স্পিডপোস্ট / ক্যুরিয়ারের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Director, National Institute of Technical Training and Research (NITTTR), Taramani, Chennai – 600013, Tamilnadu, India৷ দরখাস্তের ওপরে লিখতে হবে‘APPLICATION FOR THE POST OF ___________ ’৷ একাধিক পদে আবেদন করতে চাইলে আলাদা আলাদা দরখাস্ত পাঠাতে হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.nitttrc.ac.in/

Get details: Click Here

 

Click Here

 

Share it :