DRDO-Defence Electronics Research Laboratory is inviting applications to recruit Trade Apprentices.
Post: Trade Apprentice
Total Vacancy: 37
Eligibility: ITI Pass in concerned trade in 2019,2020,2021.
Training Period: 1 year
Stipend: Rs. 7,700 – Rs. 8,050
Last Date of Emailing Application: 21st February, 2022
……………………………………………….
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সংস্থা ডিফেন্স ইলেকট্রনিকস রিসার্চ ল্যাবরেটরি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৩৭ জন নিয়োগ করবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ২০১৯,২০২০,২০২১ সালে আইটিআই পাশ হওয়া আবশ্যক৷ দরখাস্ত ই-মেল করতে হবে ২২ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ : (১) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা)- ১০, (২) ডেটা এন্ট্রি অপারেটর- ১০, (৩) ফিটার- ৩, (৪) পেইন্টার- ৩, (৫) ড্রাফটসম্যান (সিভিল)- ৩, (৬) ফাইবার রিইনফোর্সড প্লাস্টিকস প্রসেসর- ২, (৭) ইলেকট্রনিক্ মেকানিক- ২, (৮) ডিজেল মেকানিক- ১, (৯) ইলেকট্রিক্যাল- ২, (১০) ফটোগ্রাফি- ১।
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : ১ বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৭,৭০০ টাকা থেকে ৮,০৫০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে।
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করার জন্য প্রার্থীকে www.apprenticeshipindia.org-এ গিয়ে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন আইডি সংগ্রহ করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ রেজিস্ট্রেশন আইডি সংগ্রহ করার পর দরখাস্ত পূরণ করতে হবে নিম্নে সংযুক্ত বয়ান অনুযায়ী। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত ১ টি পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে। হবে। নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাথে আনুষঙ্গিক নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে dlrlpost@dlrl.drdo.in ই-মেল আইডিতে মেল করতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা / ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷
Official Notice: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2022/02/Notification-DRDO-DERL-Trade-Apprentice-Posts.pdf





