Border Security Force invites online applications against sports quota.
Post: Constable (General Duty).
Total vacancy: 391.
Eligibility: 10th Pass.
Age Limit: 18-23 years (as on 01/08/2025)
Pay Scale: 21,700/- to 69,100/-.
Last Date of Online Application: 4th November, 2025.
………………………………………………………..
বর্ডার সিকিউরিটি ফোর্সে ৩৯১ কনস্টেবল
বর্ডার সিকিউরিটি ফোর্স, স্পোর্টস কোটায় ‘কনস্টেবল (জেনারেল ডিউটি)’ পদে ৩৯১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ আগস্ট, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে (খেলোয়াড় অসংরক্ষিত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৮ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ১০ বয়সের কোনো ছাড় পাবেন না)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ নভেম্বর, ২০২৫ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷
ক্রীড়া যোগ্যতা: প্রার্থীদের ৪ নভেম্বর, ২০২৩ থেকে ৪ নভেম্বর, ২০২৫ এর মধ্যে নিম্নলিখিত কোনো প্রতিযোগিতায় পদক জিততে হবে বা অংশগ্রহণ করে থাকতে হবে — অলিম্পিক গেমস (সামার / উইন্টার), ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ / ওয়ার্ল্ড কাপ, এশিয়ান গেমস / কমনওয়েলথ গেমস (৪ বছরের), এশিয়ান চ্যাম্পিয়নশিপ / এশিয়ান কাপ / কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, ইয়ুথ অলিম্পিক গেমস, ইয়ুথ / জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও ইয়ুথ / জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, সাফ গেমস, ন্যাশনাল গেমস ও সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নিশপ, ইয়ুথ / জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ৷
খেলা অনুযায়ী শূন্যপদ: (১) আর্চারি: ৮ (পুরুষ ৪, মহিলা ৪)৷ (২) অ্যাথলেটিক্স: ৭০ (পুরুষ ৩৬, মহিলা ৩৪)৷ (৩) বাস্কেটবল: ১৮ (পুরুষ ৬, মহিলা ১২)৷ (৪) ব্যাডমিন্টন: ৫ (পুরুষ ২, মহিলা ৩)৷ (৫) বক্সিং: ১৮ (পুরুষ ১১, মহিলা ৭)৷ (৬) সাইক্লিং: ৮ (পুরুষ ৪, মহিলা ৪)৷ (৭) ড্রাইভিং: ১১ (পুরুষ ৬, মহিলা ৫)৷ (৮) ইকুয়েস্ট্রিয়ান: ৪ (পুরুষ)৷ (৯) ফেন্সিং: ৮ (পুরুষ ৩, মহিলা ৫)৷ (১০) ফুটবল: ১১ (পুরুষ ৫, মহিলা ৬)৷ (১১) জিমন্যাস্টিক্স: ৯ (পুরুষ ৩, মহিলা ৬)৷ (১২) হ্যান্ডবল: ১৬ (পুরুষ ৬, মহিলা ১০)৷ (১৩) হকি: ১২ (পুরুষ ৬, মহিলা ৬)৷ (১৪) কবাডি: ১৪ (পুরুষ ৬, মহিলা ৮)৷ (১৫) জুডো: ১৪ (পুরুষ ৬, মহিলা ৮)৷ (১৬) ক্যারাটে: ১৩ (পুরুষ ৭, মহিলা ৬)৷ (১৭) সেপক টাকরো: ৪ (পুরুষ ২, মহিলা ২)৷ (১৮) স্যুইমিং: ২৪ (পুরুষ ১৬, মহিলা ৮)৷ (১৯) শ্যুটিং: ১৩ (পুরুষ ৬, মহিলা ৭)৷ (২০) টেবিল টেনিস: ৪ (পুরুষ ২, মহিলা ২)৷ (২১) তাইকোন্ডো: ১৫ (পুরুষ ৮, মহিলা ৭)৷ (২২) ভলিবল: ১৬ (পুরুষ ৮, মহিলা ৮)৷ (২৩) ওয়াটার পোলো: ৬ (পুরুষ ৪, মহিলা ২)৷ (২৪) ওয়েটলিফটিং: ১১ (পুরুষ ৫, মহিলা ৬)৷ (২৫) রেসলিং (ফ্রি স্টাইল): ১৩ (পুরুষ ৬, মহিলা ৭)৷ (২৬) রেসলিং (জিআর): ৮ (পুরুষ)৷ (২৭) ওয়াটার স্পোর্টস: ২০ (পুরুষ ৮, মহিলা ১২)৷ (২৮) উশু: ১৪ (পুরুষ ৭, মহিলা ৭)৷ (২৯) যোগা: ৪ (পুরুষ ২, মহিলা ২)৷
শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৭০ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি (৫ সেমি প্রসারণক্ষম) এবং মেয়েদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি হতে হবে৷ তপশিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৬২.৫ সেমি, ছেলেদের বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি (৫ সেমি প্রসারণক্ষম) ও মেয়েদের উচ্চতা কমপক্ষে ১৫০ সেমি হতে হবে৷ উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় রাজ্য ও গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্গত দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং মহকুমার লোহাগড় টি গার্ডেন, লোহাগড় ফরেস্ট, রংমোহন, বড়চেঙ্গা, পানিঘাটা, ছোটা আদলপুর, পাহারু, সুকনা ফরেস্ট, সুকনা পার্ট-I, পান্তাপাটি ফরেস্ট-I, মহানদী ফরেস্ট, চম্পাসারি ফরেস্ট, শালবাড়ি ছাত পার্ট-II, সিটং ফরেস্ট, সেবক হিল ফরেস্ট, সেবক ফরেস্ট, ছোটা চেঙ্গা, নিপানিয়া মৌজার প্রার্থীদের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৬২.৫ সেমি, বুকের ছাতি ৭৭ সেমি (৫ সেমি প্রসারণক্ষম) ও মেয়েদের উচ্চতা কমপক্ষে ১৫২.৫ সেমি হতে হবে৷ মাওবাদী অধ্যুষিত এলাকা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির তপশিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি, বুকের ছাতি ৭৭ সেমি (৫ সেমি প্রসারণক্ষম) ও মেয়েদের উচ্চতা কমপক্ষে ১৪৭.৫ সেমি হতে হবে৷ গাড়োয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি, ছেলেদের বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি (৫ সেমি প্রসারণক্ষম) ও মেয়েদের উচ্চতা কমপক্ষে ১৫৫ সেমি হতে হবে৷ উল্লিখিত সব ক্ষেত্রেই বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে৷ চশমা ছাড়া কাছের দৃষ্টিশক্তি ভালো চোখেN6 ও খারাপ চোখেN9 এবং চশমা ছাড়া কাছের দৃষ্টিশক্তি ভালো চোখে6/6 ও খারাপ চোখে6/6৷ অন্যান্য কনস্টেবল পদের ক্ষেত্রে চশমা ছাড়া কাছের দৃষ্টিশক্তি ভালো চোখেN6 ও খারাপ চোখেN9 এবং চশমা ছাড়া কাছের দৃষ্টিশক্তি ভালো চোখে6/6 ও খারাপ চোখে6/9 হতে হবে৷
বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ পরীক্ষা ফি ১৫০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ মহিলা ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় কোনো ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://rectt.bsf.gov.in/
Official Notification: Click Here





