Recruitment notice no. SHFWS/2022/255
West Bengal State Health & Family Welfare Samiti is inviting applications for recruitment to the post of Community Health Officer (CHO) under National Health Mission on contractual basis.
Post: Community Health Officer (CHO)
Total Vacancy: 400 [SC: 240, ST: 79, OBC(A): 81, PWDs: 44]
Eligibility: The candidate should have passed the Integrated Course of BPCCHN included in B.Sc. Nursing / Post Basic B.Sc. in the year 2020/2021 OR Passed GNM / B.Sc. Nursing / Post Basic B.Sc. They must have Registration certificate / Provisional certificate / Reciprocal registration from West Bengal Nursing Council (WBNC). Should be a resident of WB & should be able to read, write, and speak the Bengali language well.
Age limit: 40 years
Consolidated Remuneration: Rs. 20,000 per month
Application Fee: Rs. 100 (Rs. 50 for reserved category candidates)
Last Date of Fee Submission: 30th June, 2022
Last date of online application: 3rd July, 2022
……………………………………………………
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও) পদে চুক্তির ভিত্তিতে ৪০০ জনের অধিক নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩ জুলাই, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: ২০২০/২০২১ সালে ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন-সহ বিএসসি নার্সিং/পোস্ট বেসিক বিএসসি পাশ হতে হবে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম / বিএসসি নার্সিং / পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট / প্রভিশনাল সার্টিফিকেট / রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকা আবশ্যক৷ প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে৷ এমএস অফিস ও ইন্টারনেট বিষয়ে দক্ষতা থাকতে ভালো হয়৷
বয়স: ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে৷
শূন্যপদ: ৪০০-র অধিক (ত:জা: ২৪০, ত:উ:জা: ৭৯, ওবিসি(এ) ৮১, শারীরিকভাবে প্রতিবন্ধী ৪৪)৷ জেনারেল ও ওবিসি(বি) প্রার্থীদের শূন্যপদের সংখ্যা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে৷
এককালীন বেতন: ২০,০০০ টাকা৷ যোগ্যতা অনুযায়ী প্রতি মাসে আরও ৫,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা অনলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় ৫০ টাকা) দিতে হবে ৩০ জুন, ২০২২-এর মধ্যে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে সম্পূর্ণ পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট (রেজিস্ট্রেশন নম্বর সহ) নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থীদের বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা (৮৫ শতাংশ নম্বর) ও ইন্টারভিউয়ে (১৫ শতাংশ নম্বর) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ নির্বাচিত ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন-সহ বিএসসি / পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাশ প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে রাজ্যের যে কোনো এসসি-সুস্বাস্থ্য কেন্দ্রে৷ নির্বাচিত জিএনএম / বিএসসি নার্সিং পাশ প্রার্থীদের ৪ মাসের ‘সার্টিফিকেট প্রোগ্রাম অন কমিউনিটি হেলথ’ কোর্স করিয়ে নিয়োগ করা হবে রাজ্যের যে কোনো এসসি-সুস্বাস্থ্য কেন্দ্রে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://wbhealth.gov.in
Official Notification: Click Here





