NHPC Ltd invites online applications for the following posts .
Post: Trainee Engineer, Trainee Officer.
Total vacancy: 401
Eligibility: BE / BTech / Graduate / Master’s degree
Age limit: 30 years (as on 25/01/2023).
Pay scale: Rs. 50,000 – Rs. 1,60,000.
Last date of online application: 25/01/2023 till 11:55pm
………………….
রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচপিসি লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার পদে ৪০১ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৫ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ প্রার্থীদের অবশ্যই গেট-২০২২ বা ইউজিসি নেট ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২ বা সিএলএটি ২০২২ বা সিএ /সিএমএ পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷ বেতনক্রম হবে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৫ জানুয়ারি, ২০২৩ রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেনি ইঞ্জিনিয়ার (সিভিল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সিভিল শাখায় পূর্ণ সময়ের বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং বা এএমআইই (৩১ মে, ২০১৩ পর্যন্ত তালিকাভুক্ত) পাশ হতে হবে৷
গেট পরীক্ষার বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং (পেপার কোড- সিই)৷ শূন্যপদ: ১৩৬ (জেনাঃ ৫৭, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৬, আর্থিকভাবে অনগ্রসর ১৩)৷
(২) ট্রেনি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) মেকানিক্যাল শাখায় (মেকানিক্যাল / প্রোডাকশন / থার্মাল / মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং) পূর্ণ সময়ের বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং বা এএমআইই (৩১ মে, ২০১৩ পর্যন্ত তালিকাভুক্ত) পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (পেপার কোড- এমই)৷ শূন্যপদ: ১০৮ (জেনাঃ ৪৫, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, ওবিসি ২৯, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷
(৩) ট্রেনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল শাখায় (ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ / পাওয়ার ইঞ্জিনিয়ারিং) পূর্ণ সময়ের বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং বা এএমআইই (৩১ মে, ২০১৩ পর্যন্ত তালিকাভুক্ত) পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (পেপার কোড- ইই)৷ শূন্যপদ: ৪১ (জেনাঃ ২০, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷
(৪) ট্রেনি অফিসার (ফিন্যান্স): ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্সি অফ ইন্ডিয়া থেকে সিএ পাশ অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্সি অফ ইন্ডিয়া থেকে আইসিডব্লুএ বা সিএমএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ৯৯[জেনাঃ ৪১, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৭ (ব্যাকলগ ২), ওবিসি ২৮, আর্থিকভাবে অনগ্রসর ]৷
(৫) ট্রেনি অফিসার (এইচআর): হিউম্যান রিসোর্স / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড লেবার রিলেশনস / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / পার্সোনেল ম্যানেজমেন্ট / পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড পার্সোনেল ম্যানেজমেন্ট বিষয়ে স্পেশালাইজেশন-সহ ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা / পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট পাশ হতে হবে বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিষয়ে স্পেশালাইজেশন-সহ ২ বছরের মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্ক বা ২ বছরের মাস্টার্স অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বা হিউম্যান রিসোর্স (মেজর) বিষয়ে স্পেশালাইজেশন-সহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে৷ নেট পরীক্ষার বিষয় লেবার ওয়েলফেয়ার / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার / হিউম্যান রিসোর্সেস (পেপার কোড- ৫৫)৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ১০, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৬) ট্রেনি অফিসার (ল): ল বিষয়ে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্সি অফ ইন্ডিয়া থেকে আইসিডব্লুএ বা সিএমএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nhpcindia.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২৫ থেকে ৫০ কেবি সাইজ) ও সই (১৫ থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র প্রতিটি ১০০ থেকে ২৫০ কেবি সাইজের মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২৯৫ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে গেট, নেট, সিএলএটি, সিএ / সিএমএ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.nhpcindia.com
Official notification: Click Here





