South Eastern Coalfields Limited is inviting applications for the recruitment to the following posts.
Posts: Mining Sirdar in T&S Gr. C, Deputy Surveyor T&S Gr. C.
Total Vacancy: 405
Mining Sirdar in T & S Grade C – 350
Deputy Surveyor in T & S Grade C – 55
Eligibility: Mining Sirdar in T & S Grade C – Matriculate, Diploma Valid Mining Sirdar ship certificate of competency or any other certificate in Mining, Valid Gas Testing Certificate, Valid First Aid Certificate. OR Matriculate, Diploma in Mining Engineering, Valid Overman certificate of competency issued by DGMS under Coal Mines Regulation 2017, Valid Gas Testing Certificate, Valid First Aid Certificate.
Deputy Surveyor in T & S Grade C- Matriculate or equivalent Examination from any recognized Board of Examination. Valid Survey Certificate of Competency.
Age limit: 18 to 30 years as on 30.01.2023
Basic Pay: Rs. 31852.56.
Application Fee (with GST): Rs. 1180 (SC/ST/PwBD/ESM candidates are exempted).
Last Date of Online Application: 24.02.2023 till 11:59pm
Last Date of Receipt of Application: 07.03.2022 till 5pm
……………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে মাইনিং সিরদার টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড-সি ও ডেপুটি সার্ভেয়র টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড-সি পদে ৪০৫ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩০ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর ও ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ প্রতি মাসে মূল বেতন হবে ৩১,৮৫২.৫৬ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এবং প্রিন্ট করা দরখাস্ত পাঠাতে হবে ৭ মার্চ, ২০২৩ বিকেল ৫ টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাইনিং সিরদার টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড-সি: মাধ্যমিক পাশ হতে হবে ও ডিজিএমএস অনুমোদিত বৈধ মাইনিং সিরদারশিপ সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট ও বৈধ ফার্স্ট-এইড সার্টিফিকেট থাকতে হবে অথবা মাধ্যমিক পাশ ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে ডিজিএমএস অনুমোদিত বৈধ ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি / অন্য কোনো সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট ও বৈধ ফার্স্ট-এইড সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ৩৫০ (জেনাঃ ১৩১, তঃজাঃ ৪৮, তঃউঃজাঃ ৯৭, ওবিসি-এনসিএল ৪২, আর্থিকভাবে অনগ্রসর ৩২)৷
(২) ডেপুটি সার্ভেয়র টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড-সি: মাধ্যমিক পাশ ও ডিজিএমএস কোল মাইনস রেগুলেশন (২০১৭) অনুমোদিত বৈধ সার্ভেয়র সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে৷ শূন্যপদ: ৫৫ (জেনাঃ ২২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ১৪, ওবিসি-এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে www.secl-cil.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের দরখাস্ত ফি ১১৮০ টাকা (জিএসটি-সহ) এনইএফটি / ফান্ড ট্রান্সফারের মাধ্যমে জমা দিতে হবে ২৪ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের ফি লাগবে না৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট করার পর নির্দিষ্ট স্থানে সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ সেই প্রিন্ট কপির সাথে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, টেকনিক্যাল যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং দরখাস্ত ফি-র রসিদের প্রতিলিপি ও গেজেটেড অফিসার দ্বারা প্রত্যয়িত সাম্প্রতিককালে তোলা তিনটি রঙিন পাসপোর্ট ছবি একত্রে একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড পোস্ট / স্পিডপোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় -To the Office of General Manager (P/MP), SECL, Seepat Road, Bilaspur (CG), PIN- 495006৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.secl-cil.in
Official Notification: Click Here





