No. 2025/IRCTC/EZ/HRD/Apprentices
Indian Railway Catering and Tourism corporation ltd. is inviting applications to recruit Apprentices.
Posts: Apprentice Trainees in COPA
Total Vacancy: 45
Eligibility: Class 10 with ITI
Age limit: 15 to 25 years (as on 1/10/2025).
Stipend: 9,600/- per month.
Last date of online application: 28th October, 2025.
…………………………………………………………
রেল মন্ত্রকে ৪৫ অ্যাপ্রেন্টিস
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) কলকাতা অফিসে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা) ট্রেডে ৪৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ অক্টোবর, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা) ট্রেডে এনসিভিটি / এসসিভিটি প্রদত্ত আইটিআই সার্টিফিকেট থাকতে হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ১৫ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৪৫৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৯,৬০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি (৩.৫ সেমি×৩.৫ সেমি, ২০ থেকে ৭০ কেবি সাইজের মধ্যে), মাধ্যমিক ও আইটিআই পরীক্ষার (সব সেমিস্টারের মার্কশিট), এনসিভিটি / এসসিভিটি প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর ও নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://irctc.com/
Official Notification: Click Here





