Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

47 TRAINEE ENGINEERS IN PGCIL

Advt. No. CC/08/2024

Powergrid Corporation of India Limited invite online application for the following post.

Post:  Trainee Engineer (Electrical)

Total Vacancy: 47

Eligibility: Full Time B.E. / B.Tech / B.Sc (Engg.) in relevant discipline with a valid Gate-2024 Score Card.

Pay Scale: Rs. 30,000 – Rs. 1,20,000

Last Date of Online Application: 06/11/2024

পাওয়ারগ্রিডে ৪৭ ট্রেনি ইঞ্জিনিয়ার

কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে ৪৭ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ নভেম্বর, ২০২৪-এর মধ্যে৷

যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল (পাওয়ার) / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই গেট-২০২৪ পরীক্ষায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেপারের (কোড- EE)  বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷

বয়স: ৬ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

শূন্যপদ: ৪৭ (জেনাঃ ২১, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১২, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷

বেতনক্রম: এক বছরের ট্রেনিং সফলভাবে শেষ করার পরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হলে বেতনক্রম হবে ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.powergrid.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

Official Website: www.powergrid.in

Official Notification:   Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)।

Share it :