Advt. No. CBDR/Admin/Permanent Recruitment/ VP -II /2022
Offline Applications in the prescribed format are invited from eligible candidates for the following posts.
Post: RMO, Hindi Translator, Staff Nurse, X-Ray Technician, Pharmacy Officer, Surveyor cum Draftsman, Sub Overseer, Junior Clerk cum Compounder, Painter, Carpenter, Plumber, Mason, Dresser, Mali, Ward Ayah, Ward Boy, Watchmen, Sanitary Inspector, Safaikarmchari.
Total vacancy: 47. RMO: 1, Hindi Translator: 1, Staff Nurse: 5, X-Ray Technician: 1, Pharmacy Officer: 1, Surveyor cum Draftsman: 1, Sub Overseer: 1, Junior Clerk cum Compounder: 1, Painter: 1, Carpenter: 1, Plumber: 1, Mason: 1, Dresser: 1, Mali: 2, Ward Ayah: 2, Ward Boy: 4, Watchmen: 1, Sanitary Inspector: 1, Safaikarmchari: 20.
Eligibility: post wise different.
Age: post wise different
Pay Scale: post wise different
Last Date for Submit Application: 31st January, 2023 till 6 pm.
………………..
দেহুরোড ক্যান্টনমেন্ট বোর্ডে সাফাইকর্মচারী, স্টাফ নার্স, ওয়ার্ড বয়, মালি, ওয়ার্ড আয়া, রেসিডেন্ট মেডিক্যাল অফিসার, হিন্দি ট্রান্সলেটর, এক্স রে টেকনিশিয়ান, ফার্মাসি অফিসার, সার্ভেয়র কাম ড্রাফটসম্যান, সাব ওভারসিয়ার, জুনিয়র ক্লার্ক কাম কমপাউন্ডার, পেন্টার, কার্পেন্টার, প্লাম্বার, ম্যাসন, ড্রেসার, ওয়াচমেন, স্যানিটারি ইন্সপেক্টর পদে ৪৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সাফাই কর্মচারী: সপ্তম শ্রেণি পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৫, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷
(২) স্টাফ নার্স: বি.এসসি নার্সিং বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে৷ রাজ্য / কেন্দ্রীয় নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৩) ওয়ার্ড বয়: দশম শ্রেণি পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ২)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷
(৪) মালি: দশম শ্রেণি পাশ হতে হবে ও গার্ডেনারের (মালি) ১ বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷
(৫) ওয়ার্ড আয়া: দশম শ্রেণি পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷
(৬) রেসিডেন্ট মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে৷ মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিল বা সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিক্যালের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷
(৭) হিন্দি ট্রান্সলেটর: হিন্দি / ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে বা হিন্দি / ইংরেজি মাধ্যমে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে অথবা হিন্দি / ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি / ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে বা হিন্দি / ইংরেজি মাধ্যমে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে অথবা হিন্দি / ইংরেজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে বা হিন্দি / ইংরেজি মাধ্যমে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে হিন্দি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দি ভাষায় অনুবাদের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে বা হিন্দি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দি ভাষায় অনুবাদের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৮,৬০০ টাকা থেকে ১,২২,৮০০ টাকা৷
(৮) এক্স রে টেকনিশিয়ান: বি.এসসি পাশ এবং এক্স রে টেকনিশিয়ানের ডিপ্লোমা পাশ হতে হবে৷ স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৯) ফার্মাসি অফিসার: ফার্মাসিতে পাশ হতে হবে৷ স্টেট ফার্মাসি কাউন্সিল বা স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
(১০) সার্ভেয়র কাম ড্রাফটসম্যান: আর্কিটেক্ট অ্যান্ড ড্রাফটসম্যান / অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট / সিভিল ইঞ্জিনিয়ারিং / সিভিল ড্রাফটসম্যান-এ ডিপ্লোমা পাশ হতে হবে বা ড্রাফটসম্যান-এ সার্টিফিকেট পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(১১) সাব ওভারসিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(১২) জুনিয়র ক্লার্ক কাম কমপাউন্ডার: ফার্মাসিতে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(১৩) পেন্টার: দশম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(১৪) কার্পেন্টার: দশম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(১৫) প্লাম্বার: দশম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(১৬) ম্যাসন: দশম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(১৭) ড্রেসার: দশম শ্রেণি পাশ ও মেডিক্যাল ড্রেসারের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(১৮) ওয়াচমেন: দশম শ্রেণি পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৫,০০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা৷
(১৯) স্যানিটারি ইন্সপেক্টর: দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে স্যানিটারি ইন্সপেক্টরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
সংরক্ষিত পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থী হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে https://dehuroad.cantt.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবির পেছনে নিজের নাম লিখে স্টেপল করে দিতে হবে৷ দরখাস্তের ফি ৭০০ টাকা (তঃজাঃ, তঃউঃজাঃ, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, মহিলা ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের বেলায় ৩৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Chief Executive Officer, Dehuroad Cantonment Board, (payable at Dehuroad)-এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি থাকে), আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীর সার্টিফিকেট (যদি থাকে), দু’কপি অতিরিকত পাসপোর্ট মাপের ছবি (পেছনে নাম লেখা), নিজের নাম ঠিকানা লেখা ১০ টাকার ডাকটিকিট লাগানো ৫ ইঞ্চি× ১১ ইঞ্চি মাপের দুটি খাম৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে সাধারণ ডাকযোগ / রেজিস্টার্ড পোস্ট / স্পিডপোস্টে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Chief Executive Officer, Office of the Dehuroad Cantonment Board, Near Dehuroad Railway Station, Dehuroad, Pune – 412101 (Maharashtra)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://dehuroad.cantt.gov.in/recruitment/
Get details: Click Here





