Employment Notice No: NER/RRC/SQ/2025-26 Dated: – 09.10.2025
North Eastern Railway invites online applications against sports quota.
Post: Various under group-c and group-d category.
Total vacancy: 49.
Eligibility: post wise different.
Age Limit: within 25 years (as on 01/01/2026)
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 10th November, 2025 till 6 pm.
………………………………………………..
উত্তর–পূর্ব রেলে ৪৯ গ্রুপ ‘সি’ ও ‘ডি’
উত্তর-পূর্ব রেল স্পোর্টস কোটায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ৪৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৬ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা বয়সের কোনো ছাড় পাবেন না)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: পে লেভেল ১ বেতনক্রমের পদের জন্য প্রার্থীদের মাধ্যমিক বা আইটিআই পাশ হতে হবে৷ পে লেভেল ২ / ৩ বেতনক্রমের পদের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর আইটিআই পাশ হতে হবে৷ পে লেভেল ৪ / ৫ বেতনক্রমের পদের জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েট হতে হবে৷
ক্রীড়া যোগ্যতা: পে লেভেল ১ বেতনক্রমের পদের জন্য প্রার্থীদের (ক) এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা এশিয়া কাপ (জুনিয়র / সিনিয়র ক্যাটেগরি) / কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ (জুনিয়র / সিনিয়র ক্যাটেগরি) / সাউথ এশিয়ান ফেডারেশন গেমস (সিনিয়র ক্যাটেগরি) / ইউএসআইসি (ওয়ার্ল্ড রেলওয়ে) চ্যাম্পিয়নশিপ (সিনিয়র ক্যাটেগরি) / ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস এ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে অথবা (খ) ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপে (সিনিয়র ক্যাটেগরি) কমপক্ষে তৃতীয় স্থান অর্জন করতে হবে অথবা (গ) সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কমপক্ষে অষ্টম স্থান অর্জন করতে হবে৷
পে লেভেল ২ / ৩ বেতনক্রমের পদের জন্য প্রার্থীদের (ক) ওয়ার্ল্ড কাপ (জুনিয়র / ইয়ুথ / সিনিয়র ক্যাটেগরি) / ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (জুনিয়র / সিনিয়র ক্যাটেগরি) / এশিয়ান গেমস (সিনিয়র ক্যাটেগরি) / ইয়ুথ অলিম্পিক্স / চ্যাম্পিয়নস ট্রফি (হকি) / ডেভিস কাপ (টেনিস) / থমাস বা উবার কাপ (ব্যাডমিন্টন)-তে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে অথবা (খ) এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা এশিয়া কাপ (জুনিয়র / সিনিয়র ক্যাটেগরি) / কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ (জুনিয়র / সিনিয়র ক্যাটেগরি) / সাউথ এশিয়ান ফেডারেশন গেমস (সিনিয়র ক্যাটেগরি) / ইউএসআইসি (ওয়ার্ল্ড রেলওয়ে) চ্যাম্পিয়নশিপ (সিনিয়র ক্যাটেগরি) / ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস এ কমপক্ষে তৃতীয় স্থান অর্জন করতে হবে অথবা (গ) সিনিয়র / ইয়ুথ / জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কমপক্ষে তৃতীয় স্থান অর্জন করতে হবে অথবা (ঘ) ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কমপক্ষে তৃতীয় স্থান অর্জন করতে হবে অথবা (ঙ) অল ইন্ডিয়া অলিম্পিক ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে কমপক্ষে তৃতীয় স্থান অর্জন করতে হবে অথবা (চ) ফেডারেশ কাপ চ্যাম্পিয়নশিপে (সিনিয়র ক্যাটেগরি) প্রথম স্থান অর্জন করতে হবে৷
পে লেভেল ৪ / ৫ বেতনক্রমের পদের জন্য (ক) ওয়ার্ল্ড কাপ (জুনিয়র / ইয়ুথ / সিনিয়র ক্যাটেগরি) / ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (জুনিয়র / সিনিয়র ক্যাটেগরি) / এশিয়ান গেমস (সিনিয়র ক্যাটেগরি) / ইয়ুথ অলিম্পিক্স / চ্যাম্পিয়নস ট্রফি (হকি) / ডেভিস কাপ (টেনিস) / থমাস বা উবার কাপ (ব্যাডমিন্টন)-তে কমপক্ষে তৃতীয় স্থান অর্জন করতে হবে৷
খেলা ও বেতনক্রম অনুযায়ী শূন্যপদ: (ক) পে লেভেল ১ বেতনক্রম, গ্রেড পে ১৮০০: (১) অ্যাথলেটিক্স (পুরুষ): ৫০০ মিটার রেস – ১৷ (২) অ্যাথলেটিক্স (মহিলা): ১০০০ মিটার রেস – ১৷ (৩) রেসলিং (পুরুষ): ৭০ কেজি ফ্রিস্টাইল – ১৷ ৬৫ কেজি ফ্রিস্টাইল – ১৷ (৪) হ্যান্ডবল (পুরুষ): লেফট ব্যাক – ১৷ (৫) হ্যান্ডবল (মহিলা): গোল কিপার – ১৷ (৬) কবাডি (পুরুষ): লেফট রেইডার – ১৷ (৭) কবাডি (মহিলা): লেফট রেইডার – ২৷ রাইট কর্নার -১৷ (৮) ক্রিকেট (পুরুষ): উইকেট কিপার- ১৷ (৯) ভলিবল (পুরুষ): সেন্টার ব্লকার- ১৷ (১০) ভলিবল (মহিলা): সেন্টার ব্লকার- ১৷ (১১) হকি (পুরুষ): মিডফিল্ডার – ১৷ (১২) হকি (মহিলা): গোলকিপার – ১৷ মিডফিল্ডার – ১৷ (১৩) ফুটবল (পুরুষ): গোল কিপার – ১৷ ডিফেন্স – ২৷ মিড ফিল্ডার – ১৷ ফরোয়ার্ড – ১৷ (১৪) ওয়েটলিফটিং (পুরুষ): ১০৯ কেজি – ২৷ (১৫) ওয়েটলিফটিং (মহিলা): ৫৫ কেজি – ১৷ (১৬) সুইমিং / ডাইভিং (পুরুষ): স্প্রিং বোর্ড ডাইভিং – ১৷ (১৭) বাস্কেটবল (পুরুষ): পাওয়ার ফরোয়ার্ড – ১৷ সেন্টার – ১৷ (১৮) বাস্কেটবল (মহিলা): ফরোয়ার্ড – ১৷ (১৯) বক্সিং (পুরুষ): ৬০ কেজি – ৩৷ (২০) বক্সিং (মহিলা): ৫৪ কেজি – ১৷
(খ) পে লেভেল ২ / ৩ বেতনক্রম, গ্রেড পে ১৯০০/ ২০০০: (১) অ্যাথলেটিক্স (মহিলা): ক্রস কান্ট্রি- ১৷ (২) রেসলিং (মহিলা): ৬২ কেজি ফ্রিস্টাইল – ১৷ (৩) হ্যান্ডবল (পুরুষ): অল রাউন্ডার – ১৷ (৪) হ্যান্ডবল (মহিলা): পি.পি – ১৷ (৫) কবাডি (মহিলা): রাইট কভার -১৷ (৬) ক্রিকেট (পুরুষ): ফাস্ট বোলার – ১৷ মিডল অর্ডার ব্যাটসম্যান – ১৷ (৭) ভলিবল (মহিলা): সেটার – ১৷ (৮) হকি (পুরুষ): মিডফিল্ডার – ১৷ (৯) হকি (মহিলা): ফরোয়ার্ড – ১৷ (১০) ওয়েটলিফটিং (পুরুষ): ৬১ কেজি – ১৷ (১১) ওয়েটলিফটিং (মহিলা): ৭৬ কেজি – ১৷ (১২) সুইমিং / ডাইভিং (পুরুষ): ১৫০০ মিটার ফ্রি স্টাইল – ১৷ (১৩) বাস্কেটবল (পুরুষ): অল রাউন্ডার – ১৷ (১৪) বাস্কেটবল (মহিলা): অল রাউন্ডার – ১৷ (১৫) বক্সিং (মহিলা): ৭০ কেজি – ১৷
(গ) পে লেভেল ৪ / ৫ বেতনক্রম, গ্রেড পে ২৪০০/ ২৮০০: (১) অ্যাথলেটিক্স (পুরুষ): ১০০০ মিটার রেস- ১৷ (২) রেসলিং (পুরুষ): ৭৪ কেজি ফ্রিস্টাইল – ১৷ (৩) কবাডি (পুরুষ): রাইট কর্নার -১৷ (৪) (৭) ভলিবল (পুরষ): সেটার – ১৷ (৫) বক্সিং (পুরুষ): ৭১ কেজি – ১৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবেwww.ner.indianrailways.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / প্রাক্তন সমরকর্মী / শারীরিক প্রতিবন্ধী / মহিলা / সংখ্যালঘু / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) অনলাইনে ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট / ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://ner.indianrailways.gov.in/
Official Notification: Click Here





