Advertisement No.: 12949/HR/DCCS/BU/TE-PE/02
Bharat Electronics Limited invites applications for the following posts for its Ghaziabad unit.
Post: Trainee Engineer-I, Project Engineer-I
Total vacancy: 50
Eligibility: B.E. / B.Tech / B.Sc. Engineering in relevant Engineering disciplines.
Age: Trainee Engineer- 28 years, Project Engineer- 32 years as on 01/02/2023.
Salary: Post-wise different
Application Fee: Trainee Engineer- Rs. 150, Project Engineer- Rs. 400. Extra 18% GST will be added.
Last Date of Online Application: 25/2/2023
………………………………
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I ও ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদে ৫০ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে নিয়োগ হবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷ ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদে নিয়োগ হবে ২ বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে ৩ বছর পর্যন্ত বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৫ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ ইলেকট্রনিক্স (ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স) / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং (৪ বছরের) পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৬৷ ইলেকট্রনিক্স- ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ মেকানিক্যাল- ১৬ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫৫,০০০ টাকা৷
(২) ট্রেনি ইঞ্জিনিয়ার-I: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ ইলেকট্রনিক্স (ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স) / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং (৪ বছরের) পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪৷ ইলেকট্রনিক্স- ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩)৷ মেকানিক্যাল- ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা৷
উল্লিখিত সকল পদের ক্ষেত্রে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bel-india.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ১৫০ টাকা (১৮ শতাংশ জিএসটি অতিরিক্ত) ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ৪০০ টাকা (১৮ শতাংশ জিএসটি অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী সমস্ত জরুরী নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনে ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় মার্চ, ২০২৩। নির্বাচিত প্রার্থীদের সংস্থার গাজিয়াবাদ ইউনিটে নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.bel-india.in
Official Notification: Click Here
Apply Online: Click Here





