Ref. No. AIC/Rect/MT -2022-23/
Agriculture Insurance Company of India Limited invites online applications for the following post.
Post: Management Trainee.
Total vacancy: 50 (UR: 19, SC: 9, ST: 4, OBC: 12, EWS: 6)
Eligibility: Graduate in Arts/Science/Commerce/Agriculture/Horticulture/Animal Husbandry/Management/Statistics/HR/Others with 60% marks (55 % marks for SC/ST).
Age: 21 to 30 years (as on 01/01/2023).
Salary: 60,000/- per month.
Last Date of Online Application: 5th February, 2023 till 8 pm.
……………………………….
এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ‘ম্যানেজমেন্ট ট্রেনি (জেনারেলিস্ট)’ পদে ৫০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) আর্টস / সায়েন্স / কমার্স / এগ্রিকালচার / হর্টিকালচার / অ্যানিম্যাল হাজবেন্ড্রি / ম্যানেজমেন্ট / স্ট্যাটিসটিক্স / এইচআর বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৯৩ থেকে ৩১ ডিসেম্বর, ২০০১ তারিখের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ১৯, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ বেতন: নির্বাচিত প্রার্থীদের ১ বছরের ট্রেনিং হবে৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৬০,০০০ টাকা বেতন পাবেন৷ সফলভাবে ট্রেনিং শেষে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (স্কেল ওয়ান) পদে নিয়োগ করা হবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.aicofindia.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজ), একটি সাদা কাগজে নিম্নলিখিত বয়ানটি হাতে লিখে ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে, – “I, ________ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required”৷ দরখাস্তের ফি ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ট্রানজাকশন চার্জ অতিরিক্ত লাগবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে৷ আড়াই ঘণ্টা সময়সীমার ১৫০ নম্বরের অনলাইন লিখিত পরীক্ষা হবে দু’টি ভাগে৷ দেড় ঘণ্টার অবজেকটিভ টাইপ পরীক্ষা ও ১ ঘণ্টার ডেসক্রিপটিভ পরীক্ষা৷ অবজেকটিভ টাইপ পরীক্ষা হবে এইসব বিষয়ে – টেস্ট অফ রিজনিং (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর), টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস (২০টি প্রশ্ন, ২০ নম্বর), টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার লিটারেসি (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ৪টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে৷ ডেসক্রিপটিভ পরীক্ষা হবে ইংরেজি ভাষার উপর (৩৫ নম্বর)৷ এসে, প্রেসি ও কম্প্রিহেনসনের পরীক্ষা হবে৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ৫০ নম্বরের ইন্টারভিউ দিতে হবে৷ লিখিত পরীক্ষার তারিখ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র হল কলকাতা / বৃহত্তর কলকাতা, আসানসোল, শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://www.aicofindia.com/AICEng/Pages/Career_Recruitment.aspx
Get details: Click Here





