Advt. No. HCL/KCC/HR/Rectt/22/01
Online applications are invited for recruitment to the following post in Hindustan Copper Limited.
Post: Mining Mate, Blaster, WED
Total vacancy: 54
Eligibility: Madhyamik/HS or Diploma or Graduate
Age limit: 40 years as on 1/12/2022.
Application Fee: For General, OBC & EWS- Rs. 500.
Last Date of Online Application: 31/1/2023
……………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড ব্লাস্টার, মাইনিং মেট ও উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার পদে ৫৪ জন ওয়ার্কম্যান নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, মেধাবী ক্রীড়াবিদরা ৫ বছর (তপশিলি হলে ১০ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) ব্লাস্টার: ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা মাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক, সঙ্গে মেটালিফেরাস মাইনসে কাজের বৈধ ব্লাস্টার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ও বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃ:উঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ১৮১৮০ টাকা থেকে ৩৭৩১০ টাকা৷
(২) মাইনিং মেট: ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা মাধ্যমিক ও অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা মাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক, সঙ্গে মেটালিফেরাস মাইনসে কাজের বৈধ মেট সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ও বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ২১ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃ:উঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ১৮৪৮০ টাকা থেকে ৪৫৪০০ টাকা৷
(৩) উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার ‘বি’: ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা মাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক, সঙ্গে উইন্ডিং ইঞ্জিন ড্রাইভারের বৈধ ফার্স্ট ক্লাস সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৮১৮০ টাকা থেকে ৩৭৩১০ টাকা৷
(৪) উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার ‘সি’: ডিপ্লোমা পাশ হতে হবে বা গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা মাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক, সঙ্গে উইন্ডিং ইঞ্জিন ড্রাইভারের বৈধ সেকেন্ড ক্লাস সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮০৮০ টাকা থেকে ৩৫৯৬০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.hindustancopper.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট ছবি ও সই জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ অন্য ক্যাটেগরির প্রার্থীদের ফি লাগবে না৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ব্লাস্টার পদের বেলায় লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও রাইটিং অ্যাবিলিটি টেস্ট-এর মাধ্যমে, মাইনিং মেট পদের বেলায় লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট ও রাইটিং অ্যাবিলিটি টেস্ট-এর মাধ্যমে ও উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার পদের বেলায় লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্ট-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.hindustancopper.com
Official Notification: Click Here





