Advt. No. PLR/GET/2022/01
Damodar Valley Corporation (DVC), Kolkata invites application for the following post through GATE-2021.
Post: Graduate Engineer Trainee
Total Vacancy: 56
Eligibility: BE/BTech in the relevant streams. Must have valid marks in GATE 2022 exam.
Pay scale: Rs. 56,100 – Rs. 1,77,500
Age Limit: 29 years
Online Application will be started from: 6th April, 2022.
………………………………
দামোদর ভ্যালি কর্পোরেশন, কলকাতা GATE-২০২২ পরীক্ষার মাধ্যমে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে ৫৬ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত গ্রহণ শুরু হবে ৬ এপ্রিল, ২০২২ থেকে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) গেট (মেক) (পোস্ট নং ২০২২/০১): কমপক্ষে ৬৫% নম্বর ষহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৬০%) মেকানিক্যাল / পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের ফুল টাইম বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(২) গেট (ইলেক) (পোস্ট নং ২০২২/০২): কমপক্ষে ৬৫% নম্বর সহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৬০%) ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের ফুল টাইম বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ৯, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে ১ টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৩) গেট (সিভিল) (পোস্ট নং ২০২২/০৩) : কমপক্ষে ৬৫% নম্বর সহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৬০%) সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের ফুল টাইম বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৪) গেট (সি অ্যান্ড আই) (পোস্ট নং ২০২২/০৪) : কমপক্ষে ৬৫% নম্বর সহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৬০%) ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইন্সট্রুমেন্টেশন / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ে ৪ বছরের ফুল টাইম বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ-ব্যাকলগ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৫) গেট (আইটি) (পোস্ট নং ২০২২/০৫) : কমপক্ষে ৬৫% নম্বর সহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৬০%) ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স বিষয়ে ৪ বছরের ফুল টাইম বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এর মধ্যে ১ টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
উল্লিখিত সব পদের ক্ষেত্রে প্রার্থীক অবশ্যই GATE ২০২২পরীক্ষায় বৈধ নম্বর পেয়ে থাকতে হবে৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.dvc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.dvc.gov.in
Get the Official Notification: Click Here





