Bharat Petroleum Corporation Ltd. (BPCL) is inviting applications for engagement of Apprentices.
Post: Technician Apprentice
Total Vacancy: 57
Eligibility: Candidate must have obtained their Diploma in relevant Engineering streams in 2020, 2021, 2022.
Age Limit: 18-27 years
Training Period: 1 Year
Stipend: Rs. 18,000
Last Date of Online Application: 20/10/2022.
…………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ৫৭ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২০,২০২১,২০২২ শিক্ষাবর্ষে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ) সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
শাখা অনুযায়ী শূন্যপদ: (১) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৪০, (২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- ৫, (৩) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৬, (৪) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং- ৬। সরকারি আইন অনুযায়ী তপশিলি সম্প্রদায়, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য পদ সংরক্ষিত রয়েছে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে প্রার্থীরা প্রতি মাসে ১৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে রেজিস্ট্রেশন করে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.mhrdnats.gov.in
Official Notification: Click Here





