Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

58 CIVILIAN GROUP C IN HQ SOUTHERN COMMAND / ভারতীয় সেনাবাহিনীর সাদার্ন কম্যান্ডে ৫৮ গ্রুপ-‘সি’

Applications are invited for the following posts.

Post: Safaiwali, Safaiwala, Driver Ord. Grade, LDC.

Total vacancy: 58. Safaiwali: 46, Safaiwala: 1, Driver Ord. Grade: 2, LDC: 9.

Eligibility:  Safaiwali: matriculation pass. Only female candidates are applicable.

Safaiwala: matriculation pass. Only male candidates are applicable.

Driver Ord. Grade: matriculation pass. Must posses a valid civilian driving license for heavy vehicale and have 2 years experience in driving.

LDC: 12th passed. English typing speed 35 wpm@ computer or Hindi typing speed 30 wpm@ computer.

Age: 18 to 25 years (as on 14/06/2022).

Pay Scale: post wise different.

Last Date of Submit Application: 14th June, 2022.

The application should be addressed: To The Presiding Officer (BOO-V), HQ Southern Command, C/o Command Hospital (SC), Pune Cantonment, wanwadi, pin – 411040 (Maharashtra).

………………………………………………

হেড কোয়ার্টার সাদার্ন কমান্ড সাফাইওয়ালি, সাফাইওয়ালা, ড্রাইভার অর্ডিনারি গ্রেড ও এলডিসি পদে ৫৮ জন কর্মী নিয়োগ করা হবে৷ বয়স:  ১৩ জুন ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত পাঠাতে হবে ১৪ জুন, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা :  (১) সাফাইওয়ালি :  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ কেবলমাত্র মহিলারা আবেদনের যোগ্য৷  শূন্যপদ: ৪৬ (জেনাঃ ২০, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৩, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী৷

(২) সাফাইওয়ালা :  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ কেবলমাত্র পুরুষরা আবেদনের যোগ্য৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷  বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী৷

(৩) ড্রাইভার অর্ডিনারী গ্রেড : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ ড্রাইভিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী৷

(৪) এলডিসি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরাজিতে ৩৫ টি শব্দ বা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৪টি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম:  লেভেল-২ অনুযায়ী৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে এ-৪ সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ১০০ টাকাCommandant, Command Hospital (SC), Pune-এর অনুকূলে পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে৷ সরকারি নিয়ম অনুযায়ী ফি প্রদানে ছাড় পাওয়া যাবে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দিষ্ট স্থানে সই করে ও বুড়ো আঙুলের ছাপ দিয়ে নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), জন্মতারিখের প্রমাণপত্র / ডোমিসাইল সার্টিফিকেট / ন্যাশনালিটি সার্টিফিকেট / পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট / ইন্ডিয়ান পাসপোর্ট-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং অতিরিক্ত ২টি স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি, নিজের নাম ঠিকানা লেখা একটি খাম ও উল্লিখিত পোস্টাল অর্ডার একত্রে অন্য একটি খামে ভরে তার উপর Application for the post of ….. Category….’ (বড় হরফে) লিখে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়- To the Presiding Officer (BOO-V), HQ SOUTHERN COMMAND, C/O COMMAND HOSPITAL (SC), PUNE CANTONMENT, WANWADI, PIN-411040 (MAHARASHTRA)৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা খামের বাঁদিকের উপরের কোণে সংরক্ষিত শ্রেণির নাম উল্লেখ করবেন৷ প্রতিটি পদের জন্য পৃথক দরখাস্ত করতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি:  প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ ২ ঘণ্টা সময়সীমার অবজেকটিভ টাইপ লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ের উপর – জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (২৫টি প্রশ্ন ২৫ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন ৫০ নম্বর), জেনারেল ইংলিশ (৫০টি প্রশ্ন ৫০ নম্বর), নিউমেরিক্যাল অ্যাপটিটিউড (২৫টি প্রশ্ন ২৫ নম্বর)৷ এলডিসি পদের বেলায় প্রশ্ন হবে দ্বাদশ শ্রেণীর মান অনুযায়ী এবং অন্যান্য পদের বেলায় প্রশ্ন হবে দশম শ্রেণীর মান অনুযায়ী৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ দরখাস্তের বয়ানের জন্য দেখুন www.karmasanskriti.com ওয়েবসাইট৷

ProformaClick Here

Share it :