Advt. no. CB/RP/1/2025
Online applications are invited for the following posts in Canara Bank.
Post: various post under Specialist Officer cadre.
Total vacancy: 60.
Eligibility: post wise different.
Age: within 35 years (as on 1/12/2024).
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 24th January, 2025.
……………………………………………………
কানাড়া ব্যাঙ্কে ৬০ স্পেশালিস্ট অফিসার
কানাড়া ব্যাঙ্ক স্পেশালিস্ট অফিসার ক্যাডারে অ্যাপ্লিকেশন ডেভেলপারস, ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর, ক্লাউড সিকিউরিটি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা মাইনিং এক্সপার্ট, ডেটা সায়েন্টিস্ট, এথিক্যাল হ্যাকার অ্যান্ড পেনিট্রেশন টেস্টার, ইটিএল, জিআরসি-অ্যানালিস্ট-আইটি গভর্ন্যান্স, আইটি রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক সিকিউরিটি অ্যানালিস্ট, অফিসার এপিআই ম্যানেজমেন্ট, অফিসার ডেটাবেস, অফিসার ডিজিটাল ব্যাঙ্কিং অ্যান্ড এমারজিং পেমেন্টস, প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেটর, প্রাইভেট ক্লাউড অ্যান্ড ভিএমওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর, এসওসি অ্যানালিস্ট, সলিউশন আর্কিটেক্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে ৬০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২৪ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ হিন্দি ভাষা জানা আবশ্যক৷ আবেদন করার আগে হিন্দি ভাষা জানা না থাকলেও আবেদন করা যাবে, তবে প্রবেশনারি পিরিয়ডের মধ্যে হিন্দি ভাষা শিখে ফেলতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৪ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাপ্লিকেশন ডেভেলপারস: কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ডটনেট ভার্সন ৪, ওরাকল ১৯সি, এসকিউএল, এমভিসি, জাভাস্কিপ্ট, বুটস্ট্র্যাপ, সিএসএস ফ্রেমওয়ার্ক, ফ্লাটার ফ্লো জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১)৷
(২) ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর: কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অ্যাজিউর, এডব্লুএস, জিসিএস, ওরাকল সার্টিফিকেট থাকলে ভালো হয়৷শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৩) ক্লাউড সিকিউরিটি অ্যানালিস্ট: কম্পিউটার সায়েন্স / আইটি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক / এম.টেক পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ সিসিএসপি, সিসিএসকে, সিসিএকে ওসিআই বা অ্যাজিউর বা গুগল ক্লাউড সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৪) ডেটা অ্যানালিস্ট: স্ট্যাটিসটিক্স বিষয়ে বি.টেক / এম.টেক / বিসিএ / এমসিএ / এমএ পাশ হতে হবে৷ ডেটা অ্যানালিটিক্সে দক্ষ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৫) ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেটর: কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ ওসিএ / ওসিপি / এমএস এসকিউএল সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷
(৬) ডেটা ইঞ্জিনিয়ার: কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ আইবিএম ডেটা ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল সার্টিফিকেট / ক্লাউড ডেটা ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল সার্টিফিকেট / আইবিএম ডেটা ওয়্যারহাউস ইঞ্জিনিয়ার প্রফেশনাল সার্টিফিকেট / মেটা ডেটাবেস ইঞ্জিনিয়ার প্রফেশনাল সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৭) ডেটা মাইনিং এক্সপার্ট: কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৮) ডেটা সায়েন্টিস্ট: কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সিএপি / ক্লাউডেরা ডেটা প্ল্যাটফর্ম জেনারেলিস্ট সার্টিফিকেশন / ডাসকা সিনিয়র ডেটা সায়েন্টিস্ট / ডাসকা / পিডিএস / আইবিএম ডেটা সায়েন্স প্রফেশনাল সার্টিফিকেট / অ্যাজিউর এআই ফান্ডামেন্টালস / অ্যাজিউর ডেটা সায়েন্টিস্ট অ্যাসোসিয়েট / ওপেন সার্টিফায়েড ডেটা সায়েন্টিস্ট / স্যাস সার্টিফায়েড এআই অ্যান্ড মেশিন লার্নিং প্রফেশনাল / স্যাস সার্টিফায়েড ডেটা সায়েন্টিস্ট / টেনসোরফ্লো ডেভেলপার সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৯) এথিক্যাল হ্যাকার অ্যান্ড পেনিট্রেশন টেস্টার: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /আইটি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে বা এম.এসসি (কম্পিউটার) পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এথিক্যাল হ্যাকার সার্টিফিকেট / ওএসসিপি / ইসিএসএ সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(১০) ইটিএল (এক্সট্র্যাক্ট ট্রান্সফর্ম লোড) স্পেশালিস্ট: কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে বা এম.এসসি (কম্পিউটার) পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ ক্লাউডেরা সার্টিফায়েড প্রফেশনাল ডেটা ইঞ্জিানিয়ার / ইনফরমেশন সার্টিফায়েড প্রফেশনাল ডেটা ইন্টিগ্রেশন / ওরাকল সার্টিফায়েড মাস্টার / আইবিএম সার্টিফায়েড সল্যুশন ডেভেলপার / মাইক্রোসফট সার্টিফায়েড সল্যুশন এক্সপার্ট সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(১১) জিআরসি-অ্যানালিস্ট-আইটি গভর্ন্যান্স, আইটি রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক / এম.টেক পাশ হতে হবে বা এমসিএ পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ সিআইএসএ / সিআইএসএম /সিজিইআইটি সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(১২) ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক / এম.টেক পাশ হতে হবে বা এমসিএ পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ সিআইএসএ / সিআইএসএম /সিজিইআইটি সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(১৩) নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর: কম্পিউটার সায়েন্স / আইটি / / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ সিসিএনএ / সিসিএনপি সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷
(১৪) নেটওয়ার্ক সিকিউরিটি অ্যানালিস্ট: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি /কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /আইটি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ সিসিএনপি সিকিউরিটি সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(১৫) অফিসার (আইটি) এপিআই ম্যানেজমেন্ট: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি /কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /আইটি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ সিসিএনপি সিকিউরিটি সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সার্টিফায়েড সল্যুশন ইমপ্লিমেন্টার/ আর্কিটেক্ট / এপিআই ম্যানেজমেন্ট সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷
(১৬) অফিসার (আইটি) ডেটাবেস / পিএল এসকিউএল: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি /কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /আইটি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ সিসিএনপি সিকিউরিটি সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ওরাকল ডেটাবেস সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(১৭) অফিসার (আইটি) ডিজিটাল ব্যাঙ্কিং অ্যান্ড এমারজিং পেমেন্টস: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি /কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /আইটি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ সিসিএনপি সিকিউরিটি সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(১৮) প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেটর: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি /কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /আইটি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ সিসিএনপি সিকিউরিটি সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এডব্লুএস, অ্যাজিউর, জিসিপি সার্টিফায়েড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট সার্টিফিকেশন, এইচপিই ডেটা ফ্যাব্রিক, এইচপিই এজমারেল, সিডিপি সার্টিফিকেশন সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(১৯) প্রাইভেট ক্লাউড অ্যান্ড ভিএমওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি /কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /আইটি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ সিসিএনপি সিকিউরিটি সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ভিএমওয়্যার, ক্লাউড ম্যানেজমেন্ট অ্যান্ড অটোমেশন, রেডহ্যাট সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(২০) সিকিউরিটি অপারেশন সেন্টার অ্যানালিস্ট: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি /কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /আইটি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ এসআইইএম বা প্যাম সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(২১) সলিউশন আর্কিটেক্ট: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি /কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /আইটি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ এডব্লুএস সলিউশন আর্কিটেক্ট / এমসিএসই / ক্লাউড প্ল্যাটফর্ম অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার / সিসকো সার্টিফায়েড ডিজাইন অ্যাসোসিয়েট সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ভিএমওয়্যার, ক্লাউড ম্যানেজমেন্ট অ্যান্ড অটোমেশন, রেডহ্যাট সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(২২) সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি /কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং /আইটি / ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে বি.ই / বি.টেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটি স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) থাকতে হবে৷ রেডহ্যাট সার্টিফায়েড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর / মাইক্রোসফট সার্টিফায়েড উইন্ডোজ সার্ভার / ভিএমওয়্যার সার্টিফিকেট / ওয়েবস্ফিয়ার / ওয়েবলজিক / ব্যাকআপ / অ্যান্টিভাইরাস / এথিক্যাল হ্যাকিং সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ২)৷
বেতন: নির্বাচিত প্রার্থীদের ২ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে৷ পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো ১ বছর চুক্তির মেয়াদ বৃদ্ধি হতে পারে৷ শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতার উপর বিবেচনা করে বার্ষিক ১৮ থেকে ২৭ লক্ষ টাকা বেতন পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.canarabank.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি), সাদা কাগজে কালো কালিতে প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি), বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি) ও নিম্নলিখিত বয়ানটি (৫০ থেকে ১০০ কেবি) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে -“I, ______ (name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ একজন প্রার্থী একটি মাত্র পদের জন্যই আবেদন করতে পারবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://canarabank.com/pages/career
Official Notification: Click here
Apply link: CLICK HERE





