Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

616 GROUP B & C POSTS in ASSAM RIFLES / অসম রাইফেলসে ৬১৬ টেকনিক্যাল ও ট্রেডসম্যান

Assam Rifles invited online application for the Group B & C posts against 616 vacancies.

Post: various.

Total vacancy: 616.

Eligibility: Post wise different.

Age limit: Post wise different.

Pay scale:  Post wise different.

Last date of online application: 19th March, 2023

……………………………………….

অসম রাইফেল টেকনিক্যাল ও ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র‍্যালির মাধ্যমে কুক, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান ফিল্টার সিগন্যাল, ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকেল, ফিমেল সাফাই, ক্লার্ক, রিলিজিয়াস টিচার,    ব্রিজ অ্যান্ড রোড,  অপারেটর রেডিয়ো অ্যান্ড লাইন, রেডিয়ো মেকানিক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ওয়াশারম্যান,  বার্বার, মেল সাফাই, এক্স-রে অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়র,  লাইনম্যান ফিল্ড,  ড্রাফটসম্যান ট্রেডে ৬১৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রার্থী যে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদের জন্য আবেদন করবেন, তাকে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে ও র্যালির সময়ে ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে৷ র্যালি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ মে, ২০২৩ থেকে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ মার্চ, ২০২৩ এর মধ্যে৷

ট্রেড অনুযায়ী যোগ্যতা: (১) কুক:মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(২) প্লাম্বার:মাধ্যমিক বা সমতুল পাশের পর প্লাম্বার ট্রেডে আইটিআই পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(৩) ইলেকট্রিশিয়ান:মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(৪) ইলেকট্রিক্যাল ফিটার সিগন্যাল:ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(৫) ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকেল:মাধ্যমিক বা সমতুল পাশের পর মোটর মেকানিক ট্রেডে আইটিআই পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(৬) ফিমেল সাফাই:মাধ্যমিক বা সমতুল  পাশ মেয়েরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(৭)  ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ হাবিলদার পদে নিয়োগ হবে৷

(৮) রিলিজিয়াস টিচার: সংসৃকততে মধ্যমা বা হিন্দিতে ভূষণ সহ গ্র্যাজুয়েট ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ নায়েব সুবাদার পদে নিয়োগ হবে৷

(৯) ব্রিজ অ্যান্ড রোড: মাধ্যমিক বা সমতুল পাশ ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ নায়েব সুবাদার পদে নিয়োগ হবে৷

(১০) অপারেটর রেডিয়ো অ্যান্ড লাইন: মাধ্যমিক বা সমতুল পাশের পর রেডিয়ো অ্যান্ড টেলিভিশন / ইলেকট্রনিক্স ট্রেডে ২ বছরের আইটিআই পাশ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ হাবিলদার পদে নিয়োগ হবে৷

(১১) রেডিয়ো মেকানিক: মাধ্যমিক বা সমতুল পাশের পর রেডিয়ো অ্যান্ড টেলিভিশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন / কম্পিউটার / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস ট্রেডে ডিপ্লোমা পাশ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ ওয়ারেন্ট অফিসার পদে নিয়োগ হবে৷

(১২) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ স্কিল টেস্টে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সস্ক্রিপ্ঢ করতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ ওয়ারেন্ট অফিসার পদে নিয়োগ হবে৷

(১৩) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স ও বায়োলজি বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(১৪) নার্সিং অ্যাসিস্ট্যান্ট: ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স ও বায়োলজি বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(১৫) ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ভেটেরিনারি সায়েন্সে ২ বছরের ডিপ্লোমা পাশ ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ২৩ বছরের মধ্যে৷ ওয়ারেন্ট অফিসার পদে নিয়োগ হবে৷

(১৬) ফার্মাসিস্ট:উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফার্মাসিতে ডিগ্রি / ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ প্রার্থীদের ৩ মাসের ৫০০ ঘণ্টার ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকা আবশ্যক৷ ফার্মাসিস্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ ওয়ারেন্ট অফিসার পদে নিয়োগ হবে৷

(১৭) ওয়াশারম্যান:মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(১৮) বার্বার:মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(১৯) মেল সাফাই:মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(২০) এক্স রে অ্যাসিস্ট্যান্ট:উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর রেডিয়োলজিতে ডিপ্লোমা পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ হাবিলদার পদে নিয়োগ হবে৷

(২১) সার্ভেয়র:মাধ্যমিক বা সমতুল পাশের পর সার্ভেয়র ট্রেডে আইটিআই পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে৷ হাবিলদার পদে নিয়োগ হবে৷

(২২) লাইনম্যান ফিল্ড:মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(২৩) ড্রাফটসম্যান:উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ ট্রেডে তিন বছরের ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ ওয়ারেন্ট অফিসার পদে নিয়োগ হবে৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

শারীরিক মাপজোক: রিলিজিয়াস টিচার, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, রেডিয়ো মেকানিক, অপারেটর রেডিয়ো অ্যান্ড লাইন, এক্স রে অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়র, ইলেকট্রিক্যাল ফিটার সিগন্যাল, লাইনম্যান ফিল্ড, ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকেল, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বার্বার, কুক, মেল সাফাই, ওয়াশারম্যান ট্রেডের বেলায় শারীরিক মাপজোক হবে এইরূপ- উচ্চতা হতে হবে কমপক্ষে ১৭০ সেমি, (গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় উচ্চতা হবে ১৬৫ সেমি), বুকের ছাতি না ফুলিয়ে ৮০ ও ফুলিয়ে ৮৫ সেমি (তঃউঃজাঃ ছেলেদের ১৬২.৫ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ ও ফুলিয়ে ৮৩ সেমি) হতে হবে৷ ব্রিজ অ্যান্ড রোড, ড্রাফটসম্যান, ফার্মাসিস্ট ট্রেডের বেলায় শারীরিক মাপজোক হবে এইরূপ- ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৭০ সেমি, (তঃউঃজাঃ ছেলেদের ১৬২.৫ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় উচ্চতা হবে ১৬৫ সেমি), বুকের ছাতি না ফুলিয়ে ৮০ ও ফুলিয়ে ৮৫ সেমি (তঃউঃজাঃ ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ ও ফুলিয়ে ৮১ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ ও ফুলিয়ে ৮৩ সেমি) হতে হবে৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি, (তঃউঃজাঃ মেয়েদের ১৫০ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লে ও লাদাখ অঞ্চলের মেয়েদের বেলায় উচ্চতা হবে ১৫৫ সেমি)৷ রাইফেলওম্যান / ফিমেল সাফাই পদের বেলায় মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫২.৫ সেমি, (তঃউঃজাঃ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, এবং অতি মাওবাদী প্রভাবিত অঞ্চলের মেয়েদের বেলায় উচ্চতা হবে ১৪৭.৫ সেমি)৷ ক্লার্ক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের বেলায় শারীরিক মাপজোক হবে এইরূপ- ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি, (তঃউঃজাঃ ছেলেদের ১৬২.৫ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় উচ্চতা হবে ১৬২.৫ সেমি), বুকের ছাতি না ফুলিয়ে ৭৭ ও ফুলিয়ে ৮২ সেমি (তঃউঃজাঃ ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ ও ফুলিয়ে ৮১ সেমি)৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি, (তঃউঃজাঃ মেয়েদের ১৫০ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লে ও লাদাখ অঞ্চলের মেয়েদের বেলায় উচ্চতা হবে ১৫০ সেমি)৷

ট্রেড অনুযায়ী পশ্চিমবঙ্গের শূন্যপদ: (১) হাবিলদার (ক্লার্ক): ১ (অসংরক্ষিত)৷ (২) নায়েব সুবেদার (রিলিজিয়াস টিচার): ১ (অসংরক্ষিত)৷ (৩) রাইফেলম্যান (ইলেকট্রিশিয়ান ফিটার সিগন্যাল): ১ (তঃজাঃ)৷ (৪) রাইফেলম্যান (ইলেকট্রিশিয়ান মোটর ভেহিকেল): ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (৫) রাইফেলম্যান (ইলেকট্রিশিয়ান): ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ (৬) রাইফেলম্যান (প্লাম্বার): ১ (তঃউঃজাঃ)৷ (৭) রাইফেলওমেন (ফিমেল সাফাই): ১ (তঃজাঃ)৷  (৮) রাইফেলম্যান (কুক): ৪ (জেনাঃ ২,  ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

অন্যান্য রাজ্যের মোট শূন্যপদ: অন্ধ্রপ্রদেশ – ২৫৷ অরুনাচল প্রদেশ – ৩৪৷ অসম- ১৮৷ বিহার- ৩০৷ ছত্তিশগড় – ১৪৷ দিল্লি – ৪৷ গোয়া- ৩৷ গুজরাত – ২৭৷ হরিয়ানা – ৪৷ হিমাচল প্রদেশ – ১৷ জম্মু ও কাশ্মীর – ১০৷ ঝাড়খণ্ড – ১৭৷ কর্ণাটক – ১৮৷ কেরালা – ২১৷ লাক্ষাদ্বীপ -১৷ মধ্যপ্রদেশ -১২৷ মহারাষ্ট্র -২০৷ মণিপুর – ৩৩৷ মেঘালয় – ৩৷ মিজোরাম – ৮৮৷  নাগাল্যান্ড – ৯২৷ ওড়িশা – ২১৷ পুদুচেরি – ২৷ পঞ্জাব – ১২৷ রাজস্থান – ৯৷ সিকিম – ১৷ তামিলনাড়ু – ২৬৷ তেলেঙ্গানা – ২৭৷ ত্রিপুরা – ৪৷  উত্তরপ্রদেশ – ১২৫৷ উত্তরাখণ্ড – ২৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.assamrifles.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি গ্রুপ বি পোস্টের জন্য (রিলিজিয়াস টিচার ও ব্রিজ অ্যান্ড রোড) ২০০ টাকা ও গ্রুপ সি পোস্টের জন্য (অন্যান্য পদের বেলায়)  ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে SBI Current Account No.-37088046712 in favour of HQ DGAR, Recruitment Branch, Shillong-10 at SBI Laitkor Branch, IFSC Code – SBIN0013883৷ তপশিলি সম্প্রদায়, মহিলা ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করা পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, ট্রেড টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের (লাদাখ অঞ্চল ব্যতীত) ২৪ মিনিটের মধ্যে ৫ কিমি দৌড় ও মেয়েদের সাড়ে ৮ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড়তে হবে৷ লাদাখ অঞ্চলের ছেলেদের সাড়ে ৬ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড় ও মেয়েদের ৪ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড়তে হবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ট্রেড টেস্ট হবে৷ এরপর হবে লিখিত পরীক্ষা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.assamrifles.gov.in/

Get DetailsClick Here

 

Share it :