Solid State Physics Laboratory, Delhi is inviting applications for engagement of Apprentices.
Post: Diploma Apprentice
Total Vacancy: 75. Mechanical Diploma– 10, Electronics- 15, Electrical– 15, Computer Science- 10 , Library Science- 2 MOP (Eng & Hindi)– 10.
Eligibility: Candidate must have obtained their Diploma in relevant Engineering streams during 2020/2021 or 2022.
Training Period: 1 Year
Stipend: Rs. 8,000
Last Date of Online Application: 15th July, 2022.
……………………………………………………
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা সলিড স্টেট ফিজিক্স ল্যাবরেটরি, দিল্লি ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ৬২ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৫ জুন, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২০/২০২১ বা ২০২২ শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷
শাখা অনুযায়ী শূন্যপদ: (১) মেকানিক্যাল ডিপ্লোমা- ১০, (২) ইলেকট্রনিক্স- ১৫, (৩) ইলেকট্রিক্যাল- ১৫, (৪) কম্পিউটার সায়েন্স- ১০, (৫) লাইব্রেরি সায়েন্স- ২, (৬) এমওপি (ইংলিশ অ্যান্ড হিন্দি)- ইংলিশ ৫, হিন্দি ৫৷ অ্যাপ্রেন্টিসশিপ রুল অনুযায়ী তপশিলি সম্প্রদায়, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য পদ সংরক্ষিত রয়েছে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে প্রার্থীরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে রেজিস্ট্রেশন করে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ সাম্প্রতিকতম জীবনপঞ্জী, ডিপ্লোমা মার্কশিট, ডিপ্লোমা সার্টিফিকেট, আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের নথির প্রতিলিপি এবং প্রার্থীর ২ কপি পাসপোর্ট ছবি প্রস্তুত রাখতে হবে৷ ট্রেনিং শুরুর তারিখ ১ জুলাই, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.mhrdnats.gov.in
Official Notification: Click Here





