Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

63 SCIENTSTS / ENGINEERS IN ISRO

Advt No. ISRO:ICRB:01(EMC):2025

Online applications are invited for filling up the following posts in Indian Space Research Organisation.

Post: Scientist/Engineer ‘SC’

Total vacancy: 63

Eligibility: BE / B.Tech or equivalent in relevant discipline with 65% marks or CGPA 6.84/10. Valid GATE scorecard.

Age-limit: 28 years as on 19/5/2025

Basic Pay: Rs. 56,100

Last Date of Online Application: 19/5/2025

………………………………………………………………………

ইসরো-তে ৬৩ সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার

কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীনস্থ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ পদে ৬৩ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৯ মে, ২০২৫ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ মূল বেতন হবে প্রতি মাসে ৫৬,১০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ মে, ২০২৫-এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (১) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ (মেকানিক্যাল) (পোস্ট নং BE002): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেড-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট পরীক্ষার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (পেপার কোড: ME) পেপারে বৈধ স্কোরকার্ড থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩৩৷

(২) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ (ইলেকট্রনিক্স) (পোস্ট নং BE001): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেড-সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট পরীক্ষার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (পেপার কোড: EC) পেপারে বৈধ স্কোরকার্ড থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২২৷

(৩) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ (কম্পিউটার সায়েন্স) (পোস্ট নং BE003): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেড-সহ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট পরীক্ষার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (পেপার কোড: CS) পেপারে বৈধ স্কোরকার্ড থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৮৷

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.isro.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷

Official websitewww.isro.gov.in

Official Notification:  CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৭/৫/২০২৫)

Share it :

Leave a Reply