Advertisement no. 12/2024-25
IDBI Bank invites online applications from eligible candidates for the following post.
Post: Jr. Assistant Manager
Total vacancy: 650
Eligibility: Graduate.
Age: 20-25 years on 01/03/2025
Salary: Rs.6.14 lakh to Rs.6.50 lakh (yearly)
Last Date of Online Application: 12/03/2025
আইডিবিআই ব্যাঙ্কে ৬৫০ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
আইডিবিআই ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের বিভিন্ন রাজ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড ‘ও’) পদে ৬৫০ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১২ মার্চ, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। কম্পিউটারে কাজের দক্ষতা থাকলে ভালো হয়। স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
বয়স: ১ মার্চ, ২০২৫ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷
শূন্যপদ: ৬৫০৷
বেতনক্রম: প্রথম ৬ মাসের ট্রেনিং পিরিয়ডে স্টাইপেন্ড প্রতি মাসে ৫০০০ টাকা। ২ মাসের ইন্টার্নশিপ পিরিয়ডে স্টাইপেন্ড প্রতি মাসে ১৫০০০ টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড ‘ও’) পদে যোগ দিলে বেতনক্রম হবে প্রতি বছর ৬,১৪,০০০ টাকা থেকে ৬,৫০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.idbibank.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১০৫০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷
Official website: www.idbi.in
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৫/৩/২০২৫)।





