Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

710 SPECIALIST OFFICERS THROUGH IBPS / আইবিপিএস-এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৭১০ স্পেশালিস্ট অফিসার

Institute of Banking Personnel Selection is inviting applications for recruitment to Specialist Officers’ posts through Common Recruitment Process (CRP SPL-XII).

Post: I.T. Officer (Scale-I)

Agricultural Field Officer (Scale I)

Rajbhasha Adhikari (Scale I)

Law Officer (Scale I)

HR/Personnel Officer (Scale I)

Marketing Officer (Scale I)

Total Vacancy: 710

I.T. Officer (Scale-I) – 44

Agricultural Field Officer (Scale I)- 516

Rajbhasha Adhikari (Scale I)- 25

Law Officer (Scale I)- 10

HR/Personnel Officer (Scale I)- 15

Marketing Officer (Scale I) – 100

Eligibility:

IT Officer (Scale-I) – 4 year Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation OR Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications OR Graduate having passed DOEACC ‘B’ level.

Agricultural Field Officer (Scale 1) – 4 year Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture.

Rajbhasha Adhikari (Scale I)- Post Graduate Degree in Hindi with English as a subject at the degree (graduation) level OR Postgraduate degree in Sanskrit with English and Hindi as subjects at the degree (graduation) level.

Law Officer (Scale I)- Bachelor Degree in Law (LLB) and enrolled as an advocate with Bar Council.

HR/Personnel Officer (Scale I)- Graduate and Two Years Full-time Post Graduate degree or Two Years Full-time Post Graduate Diploma in Personnel Management / Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law.

Marketing Officer (Scale I)- Graduate and Two Years Full-time MMS (Marketing)/ Two Years Full-time MBA (Marketing)/ Two Years Full-time PGDBA / PGDBM/ PGPM/ PGDM with specialization in Marketing.

Age limit: 20 to 30 years as on 01.11.2022

Application fee: Rs. 850 (Rs. 175 for SC/ST/PWDs)

Last Date of Online Application: 21/11/2022

……………………………………………………..

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) দ্বারা আয়োজিত কমন রিক্রুটমেন্ট প্রসেস CRP SPL-XII)-এর মাধ্যমে দেশের ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, মার্কেটিং অফিসার, আইটি অফিসার, রাজভাষা অধিকারী, ল অফিসার, এইচআর / পার্সোনেল অফিসার পদে ৭১০ জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২২-এর হিসেবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২ নভেম্বর, ১৯৯২ থেকে ১ নভেম্বর, ২০০২-এর মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর,  ওবিসি  প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) এগ্রিকালচারাল ফিল্ড অফিসার (স্কেল-১): এগ্রিকালচার / হর্টিকালচার / অ্যানিম্যাল হাসব্যান্ড্রি / ভেটেরিনারি সায়েন্স / ডেয়ারি সায়েন্স / ফিশারি সায়েন্স  / পিসিকালচার / এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন / কো-অপারেশন অ্যান্ড ব্যাঙ্কিং / এগ্রো-ফরেস্ট্রি / ফরেস্ট্রি / এগ্রিকালচারাল বায়োটেকনোলজি / ফুড সায়েন্স / এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট / ফুড টেকনোলজি / ডেয়ারি টেকনোলজি  /এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং / সেরিকালচার বিষয়ে ৪ বছরের ডিগ্রি কোর্স পাশরা আবেদনের যোগ্য৷ শূন্যপদ: ৫১৬৷ (১) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৪১৬ (জেনাঃ ১৬৫,  তঃজাঃ ৬৯, তঃউঃজাঃ ৩১, ওবিসি ১১৪, আর্থিকভাবে অনগ্রসর ৩৭)৷ (২) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক:  ১০০ (জেনাঃ ৪১,  তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৭, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷  এর মধ্যে ১০টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(খ) মার্কেটিং অফিসার (স্কেল-১):  যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও ২ বছরের ফুল টাইম এমএমএস (মার্কেটিং) / এমবিএ (মার্কেটিং) অথবা মার্কেটিং-এ স্পেশালাইজেশন সহ ২ বছরের ফুল টাইম পিজিডিবিএ / পিজিডিবিএম / পিজিপিএম / পিজিডিএম পাশ হতে হবে৷ শূন্যপদ: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ১০০ (জেনাঃ ৪০,  তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৮, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ এর মধ্যে ৬টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(গ) আইটি অফিসার (স্কেল-১):  কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের বিই / বিটেক পাশ অথবা উল্লেখিত বিষয়গুলিতে স্নাতকোত্তর পাশ অথবা যে কোনো  বিষয়ে গ্র্যাজুয়েটসহ DOEACC B’ লেভেল পাশ হতে হবে৷ শূন্যপদ: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৪৪ (জেনাঃ ১৮,  তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ এর মধ্যে ৪টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(ঘ) রাজভাষা অধিকারী (স্কেল-১):  হিন্দিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে বা সংসৃকত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি ও হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ শূন্যপদ: ২৫৷ (১) ব্যাঙ্ক অফ বরোদা:  ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (২) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৫ (জেনাঃ ২,  তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে ২টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(ঙ) এইচআর / পার্সোনেল  অফিসার (স্কেল-১): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও পার্সোনেল  ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / এইচআর / এইচআরডি / সোশ্যাল ওয়ার্ক / লেবার ল বিষয়ে ২ বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে৷ শূন্যপদ : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ১৫ (জেনাঃ ৬,  তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(চ) ল অফিসার (স্কেল-১):  আইন বিষয়ে গ্র্যাজুয়েট ও বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ শূন্যপদ: ব্যাঙ্ক অফ বরোদা:  ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

আইটি অফিসার (স্কেল-১) পদ ছাড়া অন্যান্য পদগুলির প্রার্থীদের কম্পিউটার অপারেশনস / ল্যাঙ্গুয়েজ বিষয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা / ডিগ্রি পাশ হতে হবে বা হাই সুকল / কলেজ / ইনস্টিটিউট-এ ইনফরমেশন টেকনোলজি বিষয় পড়ে থাকতে হবে৷

আবেদন করার পদ্ধতি:  অনলাইনে দরখাস্ত করতে হবে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট  ছবি (৪.৫ সেমি ×৩.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের  মধ্যে), সাদা কাগজে কালো কালি দিয়ে করা সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো বা নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (৪.৫ সেমি×৩.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের  মধ্যে) ও সাদা কাগজে কালো কালি দিয়ে “I, ………………………. (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”  লেখা বয়ান (১০ সেমি× ৫ সেমি, ৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি জিএসটিসহ ৮৫০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ১৭৫ টাকা) জমা করতে হবে৷ নির্দেশ অনুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ও দরখাস্ত ফি-র রসিদ ১ কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অনলাইন পরীক্ষা হবে প্রিলিমিনারি ও মেইন এই দুইভাগে৷ ২ ঘণ্টা সময়সীমায় প্রিলিমিনারি পরীক্ষা হবে ১২৫ নম্বরের৷ ল অফিসার ও রাজভাষা অধিকারী পদের জন্য অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এইসব বিষয়ে – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ন, ২৫ নম্বর),  রিজনিং (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল অ্যাওয়ারনেস টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি (৫০ টি প্রশ্ন,  ৫০ নম্বর)৷ প্রতিটি বিষয়ের জন্য ৪০ মিনিট করে সময় পাওয়া যাবে৷ আইটি অফিসার,  এগ্রিকালচার ফিল্ড অফিসার, এইচআর / পার্সোনেল  অফিসার ও মার্কেটিং অফিসার পদের জন্য অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এইসব বিষয়ে – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ন, ২৫ নম্বর),  রিজনিং (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর),  কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০ টি প্রশ্ন, ৫০ নম্বর)৷ প্রতিটি বিষয়ের জন্য সময় থাকবে ৪০ মিনিট৷ প্রার্থীদের উল্লিখিত তিনটি বিষয়েই আইবিপিএস দ্বারা নির্ধারিত ন্যূনতম কাট-অফ মার্কস পেতে হবে৷ প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৪ বা ৩১ ডিসেম্বর, ২০২২৷ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোবে জানুয়ারি, ২০২৩-এ৷ অনলাইন মেইন পরীক্ষা হবে ২৯ জানুয়ারি, ২০২২৷ রাজভাষা অধিকারী পদের জন্য ৬০ মিনিটে ৬০ নম্বরের মেইন পরীক্ষা হবে এইসব বিষয়ে- প্রফেশনাল নলেজ (অবজেক্টিভ ৪৫টি প্রশ্ন) ও প্রফেশনাল নলেজ (ডেসক্রিপটিভ ২টি প্রশ্ন)৷ অন্যান্য পদের মেইন পরীক্ষা হবে ৪৫ মিনিট সময়সীমায় ৬০ নম্বরের৷ প্রশ্ন হবে প্রফেশনাল নলেজ বিষয়ে (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর)৷ প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.২৫ নম্বর কাটা যাবে৷ পরীক্ষা হবে ভারতের বিভিন্ন শহরে৷ পশ্চিমবঙ্গের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রগুলি হল আসানসোল, দুর্গাপুর, বৃহত্তর কলকাতা, হুগলি,  কল্যাণী,  শিলিগুড়ি  মেইন পরীক্ষা হবে বৃহত্তর কলকাতা ও শিলিগুড়িতে৷ পশ্চিমবঙ্গের স্টেট কোড ৪৬৷  মেইন পরীক্ষার রেজাল্ট বেরোবে ফেব্রুয়ারি, ২০২৩-এ৷ ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি / মার্চ, ২০২৩৷ নিয়োগ হবে এপ্রিল, ২০২৩-এ৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Websitewww.ibps.in

Official NotificationClick Here

Apply Online: Click Here

Share it :