Advertisement No AOC/CRC/2024/OCT/AOC-03
Army Ordnance Corps is inviting applications for the recruitment to the following posts.
Posts: Tradesman Mate, Fireman, Material Assistant, Junior Office Assistant, Civil Motor Driver, Tele Operator Grade-II, Carpenter & Joiner, Painter & Decorator, MTS.
Total Vacancy: 723.
Eligibility: post wise different.
Pay scale: post wise different.
Last date of Online Application: 22nd December, 2024.
…………………………….
আর্মি অর্ডন্যান্স কর্পসে ৭২৩ সিভিলিয়ান
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ আর্মি অর্ডন্যান্স কর্পস ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, মেটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, সিভিল মোটর ড্রাইভার, টেলি অপারেটর গ্রেড টু, কার্পেন্টার অ্যান্ড জয়েনার, পেন্টার অ্যান্ড ডেকরেটর, এমটিএস পদে ৭২৩ জন ডিফেন্স সিভিলিয়ান নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ ডিসেম্বর, ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ যে কোনো ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে অথবা মেটিরিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও ২ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ইংরেজি বিষয়-সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ পিবিএক্স বোর্ড হ্যান্ডলিংয়ে দক্ষতা থাকতে হবে৷ ইংরেজি বলায় সাবলীলতা থাকলে ভালো হয়৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ট্রেনিং সহ আইটিআই সার্টিফিকেট থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে (পদ অনুযায়ী বিভিন্ন)৷
বয়সঃ পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন : অনলাইনে আবেদন করতে হবে www.aocrecruitment.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://aocrecruitment.gov.in/
Official Notification: click here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৪/১২/২০২৪)।





