Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

75 PROBATIONARY OFFICERS IN ECGC LTD. / ইসিজিসি লিমিটেডে ৭৫ প্রবেশনারি অফিসার

ECGC Limited is inviting applications for the following posts.

Post: Probationary Officers

Total Vacancy: 75

Eligibility: Graduate

Age Limit: 21 to 30 years as on 21st March, 2022.

Salary: Rs. 53600-Rs.102090

Application Fee: Rs. 850 (Rs. 175 for SC/ST/PWBD candidates).

Last Date of Online Application: 20th April, 2022 till 5pm.

………………………………………..

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিজিসি লিমিটেড প্রবেশনারি অফিসার পদে ৭৫ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ এপ্রিল, ২০২২ বিকেল ৫টা-র মধ্যে৷

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷ বয়স: ২১ মার্চ, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ জন্ম তারিখ হতে হবে ২২ মার্চ, ১৯৯২ থেকে ২১ মার্চ, ২০০১-এর মধ্যে৷ ওবিসি ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৭৫ (জেনাঃ ৩৪, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ১০, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত রয়েছে৷ বেতনক্রম: ৫৩,৬০০ টাকা থেকে ১,০২,০৯০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.ecgc.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি (২০× ২৩০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সই (১৪× ৬০ পিক্সেল, ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ (২× ২৪০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সাদা কাগজে কাল কালিতে লেখা “I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” ডিক্লেয়ারেশন জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হতে পারে৷

প্রার্থী বাছাই পদ্ধতি:  লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে অনলাইনে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৯ মে, ২০২২৷ লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় ১৫ জুন – ১৯ জুন, ২০২২৷ ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় জুলাই / আগস্ট, ২০২২৷

Official Websitewww.ecgc.in

Official Notification: Click Here

Apply Online: Click Here

Share it :