Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

79 STAFFS VACANCY IN NIH / ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিয়োপ্যাথিতে ৭৯ নিয়োগ

Advt. No. 01/2023

Advt. No. 02/2023

National Institute of Homoeopathy invites online applications for the following posts.

Post: PROFESSOR-I, PROFESSOR-II, ASSOCIATE PROFESSOR-I, ASSOCIATE PROFESSOR-II, ASSISTANT PROFESSOR-I, ASSISTANT PROFESSOR-II, RESIDENT MEDICAL OFFICER, MEDICAL OFFICER, ASSISTANT RESEARCH OFFICER, DIETICIAN, JUNIOR HINDI TRANSLATOR, LOWER DIVISION CLERK, NURSING OFFICER, STENOGRAPHER GR II, STAFF CAR DRIVER., RADIOGRAPHER, GENERAL DUTY ASSISTANT, MTS (COOK), MTS (Safaiwala), MTS (Aya/Ward Boy, MTS (Morgue Attendant) (Erstwhile Kahar/Dom), MTS (Attendant), MTS (Field man), MTS (Laboratory Attendant), MTS (Peon).

Total vacancy: 79. PROFESSOR-I: 5, PROFESSOR-II: 1, ASSOCIATE PROFESSOR-I: 4, ASSOCIATE PROFESSOR-II: 1, ASSISTANT PROFESSOR-I: 13, ASSISTANT PROFESSOR-II: 10, RESIDENT MEDICAL OFFICER: 2, MEDICAL OFFICER: 1, ASSISTANT RESEARCH OFFICER: 2, DIETICIAN: 1, JUNIOR HINDI TRANSLATOR:1, LOWER DIVISION CLERK: 7, NURSING OFFICER: 6, STENOGRAPHER GR II: 1, STAFF CAR DRIVER: 1, RADIOGRAPHER: 1, GENERAL DUTY ASSISTANT: 2, MTS (COOK): 2, MTS (Safaiwala): 3, MTS (Aya/Ward Boy): 5, MTS (Morgue Attendant): 1, MTS (Attendant): 3, MTS (field man): 1, MTS (Laboratory Attendant):1, MTS (Peon): 1.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 25th May, 2023 till 10:50 pm.

……………………………………….

কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন স্বশাসিত প্রতিষ্ঠা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিয়োপ্যাথি এমটিএস (পিয়ন), এমটিএস (ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট), এমটিএস (ফিল্ডম্যান), এমটিএস (অ্যাটেন্ড্যান্ট), এমটিএস (মর্গ অ্যাটেন্ড্যান্ট), এমটিএস (আয়া / ওয়ার্ডবয়), এমটিএস (সাফাইওয়ালা), এমটিএস (কুক),  জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, রেডিয়োগ্রাফার, স্টাফ কার ড্রাইভার, স্টেনোগ্রাফার গ্রেড টু, নার্সিং অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, ডায়াটেশিয়ান,  অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, মেডিক্যাল অফিসার,  রেসিডেন্ট মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়ান, অ্যাসোসিয়েট প্রফেসর টু, অ্যাসোসিয়েট প্রফেসর ওয়ান, প্রফেসর টু, প্রফেসর ওয়ান পদে ৭৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৫ মে, ২০২৩ রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) এমটিএস (পিওন), গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সাইকেল চালাতে জনাতে চাই৷ ইংরেজি ও বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(২) এমটিএস (ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট), গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের ধারণা থাকতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(৩) এমটিএস (ফিল্ডম্যান), গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(৪) এমটিএস (অ্যাটেন্ড্যান্ট), গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষা জানতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসরপ্রার্থী ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(৫) এমটিএস (মর্গ অ্যাটেন্ড্যান্ট), গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বাংলা ভাষা জানতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(৬) এমটিএস (আয়া / ওয়ার্ড বয়), গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি ও বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, ওবিসি ২)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(৭) এমটিএস (সাফাইওয়ালা), গ্রুপ সি: বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(৮) এমটিএস (কুক), গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো হাসপাতাল / নার্সিং হোম / হোস্টেলে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(৯) জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হিন্দি / ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ২২ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(১০) রেডিয়োগ্রাফার, গ্রুপ বি: বি.এসসি পাশ সঙ্গে রেডিয়োগ্রাফিতে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(১১) স্টাফ কার ড্রাইভার, গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ তিন বা চারচাকার হালকা বা ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও লাইসেন্স প্রাপ্তির পর ৩ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(১২) স্টেনোগ্রাফার গ্রেড টু, গ্রুপ সি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি / হিন্দি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে ও প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কোর্স করে থাকতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(১৩) নার্সিং অফিসার, গ্রুপ বি: (ক) নার্সিং বিষয়ে বি.এসসি (অনার্স) / বি.এসসি / পোস্ট বেসিক নার্সিং পাশ হতে হবে৷ নার্স / নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে অথবা (খ) বি.এসসি নার্সিং (আয়ুশ) পাশ হতে হবে৷ আয়ুশ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে অথবা (গ) জিএনএম পাশের পর ২৫ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নার্স / নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে অথবা (ঘ) নার্সিং ও আয়ুশ ফার্মাসিতে ডিপ্লোমা পাশের পর ২৫ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ আয়ুশ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(১৪) লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হিন্দি / ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(১৫) জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, গ্রুপ সি: হিন্দি / ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে অ্যান্সিলারি সাবজেক্ট হিসেবে ইংরেজি / হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ হিন্দি অনুবাদে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ হিন্দি / ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(১৬) ডায়াটেশিয়ান, গ্রুপ বি: বি.এসসি পাশ সঙ্গে ডায়াটেটিক্সে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(১৭) অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, গ্রুপ এ : হোমিয়োপ্যাথিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(১৮) মেডিক্যাল অফিসার, গ্রুপ এ : হোমিয়োপ্যাথিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(১৯) রেসিডেন্ট মেডিক্যাল অফিসার, গ্রুপ এ : হোমিয়োপ্যাথিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(২০) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টু (অ্যানাটমি, ফিজিয়োলজি অ্যান্ড বায়ো কেমিস্ট্রি, প্যাথোলজি অ্যান্ড মাইক্রো বায়োলজি, প্র্যাকটিস অফ মেডিসিন,কমিউনিটি মেডিসিন), গ্রুপ এ : হোমিয়োপ্যাথিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ অথবা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(২১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়ান (মেটিরিয়া মেডিকা, অর্গ্যানন অফ মেডিসিন, কেস টেকিং অ্যান্ড রেপার্টরি, হোমিয়োপ্যাথিক ফার্মাসি), গ্রুপ এ : হোমিয়োপ্যাথিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(২২) অ্যাসোসিয়েট প্রফেসর টু (গাইনোকলজি অ্যান্ড অবস্টেট্রিকস, সার্জারি, প্র্যাকটিস অফ মেডিসিন), গ্রুপ এ : (ক) হোমিয়োপ্যাথিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছর পিবি-থ্রি বেতনস্তরে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে৷ ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ২টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে অথবা (খ) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / লেকচারার হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে মোট ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ২টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে অথবা (গ) সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / লেকচারার হিসেবে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ২টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(২৩) অ্যাসোসিয়েট প্রফেসর ওয়ান (মেটিরিয়া মেডিকা, অর্গ্যানন অফ মেডিসিন, কেস টেকিং অ্যান্ড রেপার্টরি হোমিয়োপ্যাথিক ফার্মাসি), গ্রুপ এ : (ক) হোমিয়োপ্যাথিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছর পিবি-থ্রি বেতনস্তরে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে৷ ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ২টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে অথবা (খ) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / লেকচারার হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে মোট ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ২টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে৷ বয়স: ২২ মে, ২০২৩ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(২৪) প্রফেসর টু (প্র্যাকটিস অফ মেডিসিন), গ্রুপ এ : (ক) হোমিয়োপ্যাথিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ রিডার / অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ৪টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে অথবা (খ) রিডার / অ্যাসোসিয়েট প্রফেসর / অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / লেকচারার হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে মোট ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ৪টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে অথবা (গ) সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি থাকতে হবে, রিডার হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ৪টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে অথবা (ঘ) কোনো ডিগ্রি লেভেল মেডিক্যাল কলেজে সংশ্লিষ্ট বিষয়ে রিডার / অ্যাসোসিয়েট প্রফেসর / অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / লেকচারার / টিউটর ডেমনস্ট্রেটর হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে মোট ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ৪টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

(২৫) প্রফেসর ওয়ান (মেটিরিয়া মেডিকা, অর্গ্যানন অফ মেডিসিন, কেস টেকিং অ্যান্ড রেপার্টরি, হোমিয়োপ্যাথিক ফার্মাসি), গ্রুপ এ : (ক) হোমিয়োপ্যাথিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ রিডার / অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ৪টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে অথবা (খ) রিডার / অ্যাসোসিয়েট প্রফেসর / অ্যাসিস্ট্যান্ট প্রফেসর / লেকচারার হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে মোট ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইনডেক্স মেডিকাস বা ন্যাশনাল জার্নালে কমপক্ষে ৪টি গবেষণা পত্র প্রকাশিত হতে হবে৷ বয়স: ২৫ মে, ২০২৩ এর হিসেবে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের  ছাড় পাবেন৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, ওবিসি এনসিএল প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতায় ৫ শতাংশ নম্বরের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.nih.nic.in, https://www.nih.cbtexam.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা অনলাইনে নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হতে পারে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত দু’টি ওয়েবসাইট৷

Official website: https://nih.cbtexam.in/Home/index.html

https://www.nih.nic.in/

Official Notification: Click Here

 

Share it :