Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

83 GROUP C IN INDIAN AIR FORCE / ইন্ডিয়ান এয়ারফোর্সে ৮৩ গ্রুপ ‘সি’

Advt. No. 05/2021/DR

HQ Central Air Command, HQ Eastern Air Command, HQ South Western Command, HQ Training Command, HQ Western Air Command, HQ Maintenance Command & Independent Units of Indian Air Force are inviting applications for recruitment to the various posts of Group C.

Post: Superintendent (Store), Lower Division Clerk (LDC), Cook (Ordinary Grade), Carpenter (Skilled), Fireman, Civilian Mechanical Transport Driver (Ordinary Grade), Multi Tasking Staff.

Total Vacancy: 83

HQ Central Air Command

LDC – 1

MTS – 3

HQ Eastern Air Command

CMTD (OG) – 2

Supdt(Store) – 01

LDC- 2

HQ South Western Command

Cook – 1

HQ Training Command

CMTD (OG) – 13

HQ Western Air Command

MTS – 1

Cook – 1

LDC – 2

CMTD (OG)  – 5

Carpenter (SK) – 1

HQ Maintenance Command

LDC – 4

CMTD (OG) – 25

MTS – 14

Fireman – 1

Cook – 3

Independent Units

LDC – 3

Eligibility:

Superintendent (Store) – Graduate of a recognized University or equivalent.

Lower Division Clerk (LDC) – 12th Class pass from a recognized Board; A typing speed of 35 wpm in English or 30 wpm in Hindi on the computer.

Cook (Ordinary Grade): 10th passed from a recognized board with a certificate or diploma in catering; 1-year experience in the trade.

Carpenter: 10th pass from a recognized Board or Institute and ITI Certificate in the trade from a recognized institute.

Civilian Mechanical Transport Driver (Ordinary Grade) – 10th passed and license

Fireman – 10th passed, training in Fire Fighting

Multi Tasking Staff – 10th passed

Age limit: 18 to 25 years (Age relaxation applicable as per Rules).

Last date of receipt of application: 29th November, 2021

…………………….

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন স্টেশন / ইউনিটে সুপারিনটেনডেন্ট (স্টোর), লোয়ার ডিভিশন ক্লার্ক,  কুক (অর্ডিনারি গ্রেড), কার্পেন্টার (স্কিল্ড), সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), ফায়ারম্যান, মাল্টি টাস্কিং স্টাফ পদে ৮৩ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৯ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷ বয়স : বয়স হতে হবে ২৯ নভেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছর ছাড় দেওয়া হবে৷ শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা তপশিলি জাতি ও উপজাতির হলে অতিরিক্ত ৫ বছর ও ওবিসি হলে অতিরিক্ত ৩ বছর ছাড় পাবে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) সুপারিনটেনডেন্ট (স্টোর) : গ্র্যাজুয়েট পাশ হতে হবে৷ যেকোনো পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টরে স্টোর ও অ্যাকাউন্টস-এর বিভিন্ন কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বেতনক্রম : লেভেল ৪ (সপ্তম পে কমিশনের নিয়মানুসারে)৷

(২) লোয়ার ডিভিশন ক্লার্ক : উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরজিতে মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপে সক্ষম হতে হবে৷ বেতনক্রম : লেভেল ২ (সপ্তম পে কমিশনের নিয়মানুসারে)৷

(৩) কুক (অডিনারি গ্রেড) : মাধ্যমিক পাশ হতে হবে৷ সঙ্গে ক্যাটেরিং বিষয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বেতনক্রম : লেভেল ২ (সপ্তম পে কমিশনের নিয়মানুসারে)৷

(৪) কার্পেন্টার (স্কিল্ড) : মাধ্যমিক  পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে বা কার্পেন্ট্রিতে দক্ষ প্রাক্তন সমরকর্মী হতে হবে৷ বেতনক্রম : লেভেল ২ (সপ্তম পে কমিশনের নিয়মানুসারে)৷

(৫) সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) : মাধ্যমিক  পাশ হতে হবে৷ হালকা ও ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং ও মোটর মেকানিজম জানা থাকতে হবে৷ মোটর যান চালানোর কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বেতনক্রম : লেভেল ২ (সপ্তম পে কমিশনের নিয়মানুসারে)৷

(৬) ফায়ারম্যান : মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে ফায়ার ফাইটিংয়ের ট্রেনিং থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দক্ষ ও শারীরিকভাবে সক্ষম হতে হবে বা সংশ্লিষ্ট কাজে দক্ষ প্রাক্তন সমরকর্মী হতে হবে৷ বিভিন্ন ধরনের ফায়ার অ্যাপ্লায়েন্স চালনায় অভ্যস্ত হলে, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে, জেনারেল ফায়ার ফাইটিং কোর্স করা থাকলে ভালো হয়৷ শারীরিক মাপজোক – উচ্চতা ১৬৫ সেমি (তপশিলি উপজাতির বেলায় ২.৫ সেমি ছাড়), বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি, ওজন কমপক্ষে ৫০ কেজি৷ বেতনক্রম : লেভেল ২ (সপ্তম পে কমিশনের নিয়মানুসারে)৷

(৭) মাল্টি টাস্কিং স্টাফ : মাধ্যমিক পাশ বা সমতুল যোগ্যতা থাকতে হবে৷ কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে ওয়াচম্যান বা গার্ডেনার হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বেতনক্রম : লেভেল ১ (সপ্তম পে কমিশনের নিয়মানুসারে)৷

স্টেশন / ইউনিট অনুযায়ী শূন্যপদের বিন্যাস – (ক) HQ CENTRAL AIR COMMAND, IAF – (১)Air Officer Commanding, Air Force Station, Agra (UP)- 282008 – লোয়ার ডিভিশন ক্লার্ক – ১  (অসংরক্ষিত), মাল্টি টাস্কিং স্টাফ – ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷

(খ)HQ EASTERN AIR COMMAND, IAF – (১)Air Officer Commanding, Air Force Station, Tezpur,  Assam- 784104 – লোয়ার ডিভিশন ক্লার্ক – ২  (জেনাঃ ১, ওবিসি ১), সুপারিনটেনডেন্ট (স্টোর) – ১ (অসংরক্ষিত), সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ১ (অসংরক্ষিত)৷

(২)Commanding Officer 42 Repair & Salvage Unit, Guwahati, Assam- 781015 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ১ (অসংরক্ষিত)৷

(গ)HQ SOUTH WESTERN AIR COMMAND, IAF – (১)Adjutant Air Force Station, Jaisalmer, Rajasthan- 345001 — কুক (অর্ডিনারি গ্রেড) – ১ (অসংরক্ষিত)৷

(ঘ)HQ TRAINING COMMAND, IAF – (১)Air Officer Commanding, Air Force Station, Tambaram Chennai- 600046 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(২)Air Officer Commanding, Air Force Station, Hakimpet Secunderabad- 500014 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ১ (অসংরক্ষিত)৷

(৩)Station Commander, Air Force Station, Begumpet Bowenpally Post, Secunderabad- 500011 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ৬ (জেনাঃ ২, তঃঊঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৪)Station Commander Airmen Training School (ATS), Belagavi- 591124 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ১ (অসংরক্ষিত)৷

(ঙ)HQ WESTERN AIR COMMAND, IAF – (১)Commanding Officer, HQ WAC (U) AF, Subroto park, New Delhi- 110010 — লোয়ার ডিভিশন ক্লার্ক – ১ (তঃজা)৷

(২)Air Officer Commanding, AF Station Pathankot, Teh- Pathankot, Dist- Pathankot (Punjab)- 145001 — লোয়ার ডিভিশন ক্লার্ক – ১ (অসংরক্ষিত), কার্পেন্টার (স্কিল্ড) – ১ (অসংরক্ষিত) ৷

(৩)Station Commander, Tettra School, Air Force Station High Grounds, Chandigarh- 160004 — কুক (অর্ডিনারি গ্রেড) – ১ (আর্থিকভাবে অনগ্রসর), মাল্টি টাস্কিং স্টাফ – ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷

(৪)Air Officer Commanding, AF Station Srinagar (J&K), PIN- 190007 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৫)Air Force Commanding, AF Station Palam, New Delhi, PIN- 110010 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ১ (অসংরক্ষিত)৷

(৬)Air Oficer Commanding, Air Force Selection Board, Clement Town, Dehradun (Uttarakhand), PIN- 248002 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ১ (অসংরক্ষিত)৷

(চ)HQ MAINTENANCE COMMAND, IAF – (১)AOC, Air Force Station, Chakeri, Kanpur- 208008 — লোয়ার ডিভিশন ক্লার্ক – ১ (ওবিসি), সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১), মাল্টি টাস্কিং স্টাফ – ২ (ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(২)AOC, Base Repair Depot, Air Force Station, Chandigarh- 160003 — লোয়ার ডিভিশন ক্লার্ক – ১ (তঃউঃজাঃ), ফায়ারম্যান – ১ (ওবিসি), মাল্টি টাস্কিং স্টাফ – ২ (ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৩)AOC, Base Repair Depot, Air Force Station, Sulur, Coimbatore, Tamil Nadu- 641401 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷

(৪)AOC, Air Force Station, Bani Camp, Najafgarh, New Delhi- 110043  — কুক (অর্ডিনারি গ্রেড) – ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷

(৫)AOC, 13 Base Repair Depot, Air Force, Palam, New Pinto Park, New Delhi- 110010 — কুক (অর্ডিনারি গ্রেড) – ১ (অসংরক্ষিত)৷

(৬)Stn Cdr, Base Repair Depot, Air Force Station Borjhar, PO- Guwahati Airport, Dist- Kamrup, Assam Guwahati- 781015 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ১ (অসংরক্ষিত)৷

(৭)AOC, Equipment Depot, Air Force Station Avadi, Avadi IAF (Post), Chennai- 600055 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ২)৷

(৮)AOC, Equipment Depot, Air Force Station, Manauri, Distt- Allahabad, Uttar Pradesh- 212212 — লোয়ার ডিভিশন ক্লার্ক – ২ (ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১ ), সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ৭ (জেনাঃ ২, তঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১), মাল্টি টাস্কিং স্টাফ – ১ (অসংরক্ষিত)৷

(৯)AOC, Equipment Depot, Air Force, Air Force Station, Devali (South)- 422501, Distt. – Nasik (Maharashtra) — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷

(১০)AOC, Equipment Depot, Air Force, Amla Depot (PO), Distt- Betul, Madhya Pradesh- 460553 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷

(১১)CO, Upaskar Depot, Air Force Station Chakeri, Kanpur, PIN- 208008 — মাল্টি টাস্কিং স্টাফ – ২ (অসংরক্ষিত)৷

(১২)Stn Cdr, Air Stores Park, Air Force, Air Force Station, Gurgaon, Haryana- 122005 — মাল্টি টাস্কিং স্টাফ – ৪ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷

(১৩)AOC, Air Force Hospital, Nathu Singh Road, Cantonment Kanpur, PIN- 208004 — সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) – ১ (অসংরক্ষিত) (ছ)INDEPENDENT UNITS, IAF – (১ Presiding Officer, Civilian Recruitment Board, Air Force Record Office, Subroto Park, New Delhi- 110010 — লোয়ার ডিভিশন ক্লার্ক – ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে সাদা ফুলস্কেপ কাগজের একদিকে নিম্নে সংযুক্ত বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা ২টি রঙিন পাসপোর্ট মাপের ছবি সই করে সেঁটে  দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), টেকনিক্যাল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র (যদি থাকে), অভিজ্ঞতার শংসাপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি ও অতিরিক্ত ২টি রঙিন পাসপোর্ট ছবি পাঠাতে হবে৷ দরখাস্ত করতে হবে ইংরিজি বা হিন্দিতে৷ প্রতিটি পোস্টের জন্য পৃথক দরখাস্ত করতে হবে৷ পূরণ করা দরখাস্ত ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র নিজের নাম ঠিকানা লেখা একটি খামে ভরে ১০ টাকার ডাক টিকিট লাগিয়ে নির্দিষ্ট ইউনিটের ঠিকানায় অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে৷ খামের উপর লিখতে হবে “Application For The Post of ………. and Category ……. AGAINST ADVERTISEMENT NO. 05/2021/DR”৷

প্রার্থী বাছাই পদ্ধতি : যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য কললেটার পাঠানো হবে৷ লিখিত পরীক্ষার প্রয়োজনীয় সিলেবাস নিম্নরূপ : লোয়ার ডিভিশন ক্লাক – জেনারেল ইনটেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস৷ মাল্টি টাস্কিং স্টাফ – জেনারেল ইনটেনিজেন্স ও রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস৷ অন্যান্য পোস্টের জন্য – জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, ট্রেড / পদসম্পর্কিত প্রশ্ন৷ প্রতিটি পরীক্ষা হবে ইংরিজি ও হিন্দি ভাষায়৷ শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে স্কিল / ফিজিক্যাল /প্র্যাকটিকাল টেস্টের জন্য ডাকা হবে৷ ফায়ারম্যান পদের প্রার্থীদের ৯৬ সেকেন্ডে ৬৩.৫ কেজি ওজন নিয়ে ১৮৪ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, ২.৭ মিটার লং জাম্প করতে হবে ও দড়ি ধরে ৩ মিটার উঠতে হবে৷

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/11/IAF.pdf

Share it :