Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

88 GROUP-C IN CENTRAL COMMAND / সেন্ট্রাল কমান্ডে ৮৮ গ্রুপ-‘সি’

HQ Central Command invites applications for recruitment to the following posts.

Post:  Cook, Ward Sahayika

Total Vacancy: 88 (Cook-4, Ward Sahayika- 84)

Eligibility: 10th .

Age limit: 18 to 25 years as on 1st August, 2022.

Pay scale: Cook- Level 2, Ward Sahayika- Level-1

Last Date of Receipt of Application: 1st August, 2022

………………………………..

হেড কোয়ার্টার সেন্ট্রাল কমান্ড ওয়ার্ড সহায়িকা ও কুক পদে ৮৮ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ১ আগস্ট, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: (১) ওয়ার্ড সহায়িকা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বেতনক্রম: লেভেল ১৷

(২) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ভারতীয় রান্না ভালো জানতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা আবশ্যক৷ বেতনক্রম: লেভেল ২৷

পদ ও ইউনিট অনুযায়ী শূন্যপদ: (১) কুক এমএইচ ফৈজাবাদ: ২ (প্রাক্তন সমরকর্মী)৷ (২) কুক এমএইচ গয়া: ১ (প্রাক্তন সমরকর্মী)৷ (৩) কুক এমএইচ নামকুম: ১ (প্রাক্তন সমরকর্মী)৷ (৪) ওয়ার্ড সহায়িকা ১৬১ এমএইচ: ৫ (জেনাঃ ৪, ওবিসি ১)৷ (৫) ওয়ার্ড সহায়িকা বিএইচ লখনউ: ৪ (অসংরক্ষিত)৷ (৬) ওয়ার্ড সহায়িকা সিসি লখনউ: ১৫ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ (৭) ওয়ার্ড সহায়িকা এমএইচ আগ্রা: ২ (আর্থিকভাবে অনগ্রসর)৷ (৮) ওয়ার্ড সহায়িকা এমএইচ এলাহাবাদ: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ৩)৷ (৯) ওয়ার্ড সহায়িকা এমএইচ বেরিলি: ১ (অসংরক্ষিত)৷ (১০) ওয়ার্ড সহায়িকা এমএইচ দানাপুর: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (১১) ওয়ার্ড সহায়িকা এমএইচ দেরাদুন: ৪ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ (১২) ওয়ার্ড সহায়িকা এমএইচ ফৈজাবাদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ (১৩) ওয়ার্ড সহায়িকা এমএইচ ফতেগড়: ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷  (১৪) ওয়ার্ড সহায়িকা এমএইচ গোপালপুর: ১ (অসংরক্ষিত)৷ (১৫) ওয়ার্ড সহায়িকা এমএইচ ল্যান্সডাউন: ১ (ওবিসি)৷ (১৬) ওয়ার্ড সহায়িকা এমএইচ মথুরা: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (১৭) ওয়ার্ড সহায়িকা এমএইচ মিরাট: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি ১)৷ (১৮) ওয়ার্ড সহায়িকা এমএইচ মহু: ১ (অসংরক্ষিত)৷ (১৯) ওয়ার্ড সহায়িকা এমএইচ নামকুম: ১ (অসংরক্ষিত)৷ (২০) ওয়ার্ড সহায়িকা এমএইচ পাঁচমারি: ২ (অসংরক্ষিত)৷ (২১) ওয়ার্ড সহায়িকা এমএইচ রামগড়: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (২২) ওয়ার্ড সহায়িকা এমএইচ রানিখেত: ২ (অসংরক্ষিত)৷ (২৩) ওয়ার্ড সহায়িকা এমএইচ রুরকি: ৩ (ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (২৪) ওয়ার্ড সহায়িকা এমএইচ বারাণসী: ১ (অসংরক্ষিত)৷ (২৫) ওয়ার্ড সহায়িকা এমএইচ জববলপুর: ৬ (জেনাঃ ১, তঃউঃজাঃ ২,  আর্থিকভাবে অনগ্রসর ৩)৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে এ-৪ সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ১০০ টাকা In favour of Commandant MH Jabalpur’-এর অনুকূলে পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে৷ সরকারি নিয়ম অনুযায়ী ফি প্রদানে ছাড় পাওয়া যাবে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দিষ্ট স্থানে সই করে ও বুড়ো আঙুলের ছাপ দিয়ে নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), জন্মতারিখের প্রমাণপত্র / ডোমিসাইল সার্টিফিকেট / ন্যাশনালিটি সার্টিফিকেট / পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট / ইন্ডিয়ান পাসপোর্ট-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং অতিরিক্ত ২টি স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি, নিজের নাম ঠিকানা লেখা একটি খাম ও উল্লিখিত পোস্টাল অর্ডার একত্রে অন্য একটি খামে ভরে তার উপর Application for the post of  Category’ (বড় হরফে) লিখে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়- ‘HQ Central Command BOO-1),Military Hospital,Jabalpur M.P.) -482001’’৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা খামের বাঁদিকের উপরের কোণে ক্যাটেগরি লিখে সংরক্ষিত শ্রেণির নাম উল্লেখ করবেন৷ প্রতিটি পদের জন্য পৃথক দরখাস্ত করতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি:  লিখিত পরীক্ষা ও স্কিল / ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ দরখাস্তের বয়ান পাওয়া যাবে www.karmasanskriti.com ওয়েবসাইটে৷

Proforma: click here

Share it :