Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

93 VACANCIES IN HQ 21 MOVEMENT CONTROL GROUP / প্রতিরক্ষা মন্ত্রকে ৯৩ সিভিলিয়ান

Applications are invited for the following posts.

Post: Cook, MTS (Safaiwala), Mess Waiter, Barber, Washer man, Masalchi.

Total vacancy: 93. MTS (Safaiwala): 22, Mess Waiter: 13, Barber: 8, Washerman: 8, Masalchi: 8, Cook: 34.

Eligibility: post wise different.

Age: 18 to 25 years (as on 11/03/2023).

Pay Scale: post wise different.

Last Date for Submit Application: 11th March, 2023.

………………………………..

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন হেড কোয়ার্টার ২১ মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ কুক, এমটিএস (সাফাইওয়ালা), মেস ওয়েটার, ওয়াশারম্যান, মসালচি, বার্বার পদে ৯৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১১ মার্চ, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত পাঠাতে হবে ১১ মার্চ, ২০২৩ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারতীয় রান্নায় দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ৩৪ (জেনাঃ ১৩, তঃজাঃ ৫, ওবিসি ১১, প্রাক্তন সমরকর্মী ৫)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷

(২) এমটিএস (সাফাইওয়ালা): মাধ্যমিক বা সমতুল  পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷  শূন্যপদ: ২২ (জেনাঃ ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩, প্রাক্তন সমরকর্মী ৩)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷

(৩) মেস ওয়েটার: মাধ্যমিক বা সমতুল  পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷  শূন্যপদ: ১৩ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩, প্রাক্তন সমরকর্মী ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷

(৪) ওয়াশারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মিলিটারি / সিভিলিয়ানদের পোষাক ধুতে জানতে হবে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, প্রাক্তন সমরকর্মী ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷

(৫) বার্বার: মাধ্যমিক বা সমতুল  পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷

(৬) মসালচি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, প্রাক্তন সমরকর্মী ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে একটি সাদা ফুলস্কেপ কাগজের একদিকে নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবিতে সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র, জন্মের শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ইডব্লুএস ক্যাটাগরির প্রার্থীদের প্রমাণপত্র, দুটি অতিরিক্ত পাসপোর্ট মাপের ছবি এবং নিজের নাম ঠিকানা লেখা ও ৫ টাকার ডাকটিকিট লাগানো দু’টি খাম৷নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে  এই ঠিকানায় পাঠাতে হবে -HQ 21 Movement Control Group, PIN – 900106, c/o 56 APO৷ খামের উপর লিখতে হবে – ‘APPLICATION FOR THE POST OF _________, CATEGORY _______’৷ দরখাস্তের বয়ান ও আরো তথ্যের জন্য দেখুন www.karmasanskriti.com ওয়েবসাইট৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও প্র্যাক্টিক্যাল টেস্টের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল টেস্ট হবে দিল্লি ক্যান্টনমেন্টে৷

Get details: Click Here

 

Share it :