Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

98 MTS IN AIIMS / এইমস-এ ৯৮ মাল্টি টাস্কিং স্টাফ

Advt. No. 246

Broadcast Engineering Consultants India Limited is inviting applications for the following posts in All India Institute of Medical Sciences, Jhajjar, Haryana.

Post: MTS

Total Vacancy: 98

Eligibility: 12th Class pass

Salary: Rs. 16,614

Application Fee: Rs. 885 (Rs. 531 for SC/ST/EWS/PH candidates).

Last Date of Application: 11/1/2023

…………………………

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড মাল্টি টাস্কিং স্টাফ পদে ৯৮ জন নিয়োগ করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, ঝাজ্জর ক্যাম্পাসে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে৷ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ৯৮ (পুরুষ ৪৮, মহিলা ৫০)৷ বেতন: প্রতি মাসে ১৬,৬১৪ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি, সই, জন্ম প্রমাণপত্র / মাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) জেপিজি/পিডিএফ ফরম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৮৮৫ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৫৩১ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: টেস্ট / স্কিল টেস্ট / ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.becil.com

Official Notification: Click Here

Share it :