Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

863 POSTS ARE VACANT IN DELHI SUB ORDINATE SERVICE SELECTION BOARD

Advt. No. 03/23

Online applications are invited from eligible candidates for various posts.

Post: various.

Total vacancy: 863.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Pay Scale:  post wise different.

Last Date of Online Application :  20th December, 2023

………………………………

দিল্লি সাব-অর্ডিনেটে ৮৬৩ কর্মী

দিল্লি সাব-অর্ডিনৈট সার্ভিস সিলেকশন বোর্ড ফার্মাসিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র রেডিয়োথেরাপি টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ফোর ইন পিসিআর হেপাটাইটিস, সাব স্টেশন অ্যাটেন্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ফিটার, জুনিয়র ডিস্ট্রিক্ট স্টাফ অফিসার / জুনিয়র ইনস্ট্রাক্টর / ইনস্ট্রাক্টর সিভিল ডিফেন্স, ড্রাফটসম্যান, ওয়্যারলেস / রেডিয়ো অপারেটর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, প্রিজার্ভেশন সুপারভাইজর, অ্যাসিস্ট্যান্ট মাইক্রোফোটোগ্রাফিস্ট, জেরক্স অপারেটর, জুনিয়র লাইব্রেরিয়ান, বুক বাইন্ডার, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট, নার্স গ্রেড এ, স্পেশাল এডুকেশন টিচার, আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট, ফিজিয়োথেরাপিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডায়াটেশিয়ান, রেডিয়োগ্রাফার, কম্পিউটার ল্যাব / আইটি অ্যাসিস্ট্যান্ট, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল হাইজিনিস্ট, ওটি অ্যাসিস্ট্যান্ট ফর ভেটেরিনারি হসপিটাল, প্লাস্টার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ফোরম্যান (ওয়ার্কস), ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, ক্লোরিনেটর অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার, ম্যানেজার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট,  লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, মেট্রন, ওয়ার্ডার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল ওভারশিয়ার / সাব ইন্সপেক্টর পদে ৮৬৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ নভেম্বর, ২০২৩ থেকে ২০ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) ফার্মাসিস্ট – হোমিয়োপ্যাথি (পোস্ট কোড ৭২/২৩) : বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হোমিয়োপ্যাথি ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ আয়ুষ দপ্তরে৷ শূন্যপদ:  ৪২ (জেনাঃ ১৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৭, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব গ্রুপ থ্রি – কার্ডিয়োলজি / সিটিএস / নিউরোলজি / নিউরোসার্জারি / রেসপিরেটরি ল্যাব / ইইজি / ইএমজি / ইআরজি / সিসিইউ / আইসিইউ / পিওডব্লু / সিসিআই (পোস্ট কোড ৭৩/২৩) : (ক) বি.এসসি পাশের পর নিম্নলিখিত যে কোনো একটি ল্যাবরেটরিতে ল্যাব টেকনিশিয়ান হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে – কার্ডিয়োলজি / সিটিএস / নিউরোলজি / নিউরোসার্জারি / রেসপিরেটরি ল্যাব / ইইজি / ইএমজি / ইআরজি / সিসিইউ / আইসিইউ / পিওডব্লু / সিসিআই অথবা (খ) মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা পাশের পর নিম্নলিখিত যে কোনো একটি ল্যাবরেটরিতে ল্যাব টেকনিশিয়ান হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে – কার্ডিয়োলজি / সিটিএস / নিউরোলজি / নিউরোসার্জারি / রেসপিরেটরি ল্যাব / ইইজি / ইএমজি / ইআরজি / সিসিইউ / আইসিইউ / পিওডব্লু / সিসিআই অথবা (গ) মাধ্যমিক ও বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা পাশের পর নিম্নলিখিত যে কোনো একটি ল্যাবরেটরিতে ল্যাব টেকনিশিয়ান হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে – কার্ডিয়োলজি / সিটিএস / নিউরোলজি / নিউরোসার্জারি / রেসপিরেটরি ল্যাব / ইইজি / ইএমজি / ইআরজি / সিসিইউ / আইসিইউ / পিওডব্লু / সিসিআই৷ নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(৩) জুনিয়র রেডিয়োথেরাপি টেকনিশিয়ান (পোস্ট কোড ৭৪/২৩) : বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ড থেকে রেডিয়েশন থেরাপি টেকনোলজিতে ২ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে অথবা বি.এসসি রেডিয়োথেরাপি পাশ হতে হবে অথবা রেডিয়োথেরাপি বিষয় নিয়ে বি.এসসি রেডিয়োগ্রাফি পাশ হতে হবে৷ নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ফোর ইন পিসিআর হেপাটাইটিস (পোস্ট কোড ৭৫/২৩) : মাইক্রোবায়োলজি / বায়োটেক / বায়োকেম / লাইফ সায়েন্স বিষয়ে এম.এসসি পাশের পর পিসিআর রিলেটেড ল্যাবে ১ বছর কাজের অভিজ্ঞতা বা বি.এসসি পাশের পর পিসিআর রিলেটেড ল্যাবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমএলটি বিষয় নিয়ে ইন্টারমিডিয়েট বায়োসায়েন্স পাশের পর পিসিআর রিলেটেড ল্যাবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭  বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(৫) সাব স্টেশন অ্যাটেন্ড্যান্ট গ্রেড টু (পোস্ট কোড ৭৬/২৩) : বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে দিল্লি ট্রান্সকো লিমিটেডে৷ শূন্যপদ: ৯০ (জেনাঃ ৩৮, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৯), শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭  বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(৬) অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ফিটার (পোস্ট কোড ৭৭/২৩) : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে দিল্লি ট্রান্সকো লিমিটেডে৷ শূন্যপদ: ৫৩ (জেনাঃ ২৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭  বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(৭) জুনিয়র ডিস্ট্রিক্ট স্টাফ অফিসার / জুনিয়র ইনস্ট্রাক্টর (হোম গার্ড) / ইনস্ট্রাক্টর সিভিল ডিফেন্স (পোস্ট কোড ৭৮/২৩) : (ক)মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নাগপুরের সেন্ট্রাল এমার্জেন্সি রিলিফ ট্রেনিং ইনস্টিটিউট থেকে সিভিল ইনস্ট্রাক্টর কোর্স / রেসকিউ ফায়ার ফাইটিং কোর্স পাশ হতে হবে অথবা (খ) মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং ইনস্ট্রাক্টরের ট্রেনিং কোর্স পাশ হতে হবে বা  আর্মডফোর্স, পুলিশ, হোম গার্ডে চাকরি করা প্রার্থীদের বেলায় নিম্নলিখিত যে কোনো চারিটি বিভাগে ইংরেজি বা হিন্দি ভাষায় ট্রেনিং পরিচালনা করার দক্ষতা থাকতে হবে – ড্রিল, আর্মস ড্রিল, ওয়েপনস ট্রেনিং, ফার্স্ট এইড, রেসকিউ, ফায়ার ফাইটিং বা উল্লিখিত বিভাগগুলিতে ১০ দিনের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট জেনারেল অফ হোম গার্ডসে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩৭  বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(৮) ড্রাফটসম্যান (পোস্ট কোড ৭৯/২৩) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ড্রাফটসম্যানশিপ কোর্সে ডিপ্লোমা বা সার্টিফিকেট পাশ হতে হবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট জেনারেল অফ হোম গার্ডসে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ২০ থেকে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা, গ্রেড পে ২,০০০ টাকা৷

(৯) ওয়্যারলেস / রেডিয়ো অপারেটর (পোস্ট কোড ৮০/২৩) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ওয়্যারলেস অপারেটরের দ্বিতীয় শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে বা ওয়্যারলেস অপারেটরের গ্রেড টু প্রফিসিয়েন্সি টেস্ট পাশ হতে হবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট জেনারেল অফ হোম গার্ডসে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(১০) সায়েন্টিফিক  অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৮১/২৩) : বিজ্ঞান শাখায় মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ নিয়োগ হবে দিল্লি পলিউশন কনেট্রাল কমিটিতে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(১১) সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৮২/২৩) : বিজ্ঞান শাখায় ডিগ্রি পাশ হতে হবে৷ ল্যাবরেটরি কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটিতে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(১২) জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৮৩/২৩) : বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও ল্যাবরেটরি কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বি.এসসি পাশ হতে হবে৷ নিয়োগ হবে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটিতে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷

(১৩) প্রিজার্ভেশন সুপারভাইজার (পোস্ট কোড ৮৪/২৩) : গ্র্যাজুয়েট হতে হবে৷ ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া থেকে বুকস, ম্যানুস্ক্রিপ্ঢ এবং আর্কাইভের উপর কেয়ার অ্যান্ড কনজার্ভেশনের কোর্স করে থাকতে  হবে৷ নিয়োগ হবে দিল্লি আর্কাইভের বিভাগে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(১৪) অ্যাসিস্ট্যান্ট মাইক্রোফোটোগ্রাফিস্ট (পোস্ট কোড ৮৫/২৩) : ফিজিক্স বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে৷ ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া থেকে রেডিয়োগ্রাফির সার্টিফিকেট কোর্স পাশ  করতে হবে৷ নিয়োগ হবে দিল্লি আর্কাইভের বিভাগে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(১৫) জেরক্স অপারেটর (পোস্ট কোড ৮৬/২৩) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নিয়োগ হবে দিল্লি আর্কাইভের বিভাগে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(১৬) জুনিয়র লাইব্রেরিয়ান (পোস্ট কোড ৮৭/২৩) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ডিপ্লোমা পাশ হতে হবে৷ নিয়োগ হবে দিল্লি আর্কাইভের বিভাগে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(১৭) বুক বাইন্ডার (পোস্ট কোড ৮৮/২৩) : বুক বাইন্ডিং ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ নিয়োগ হবে দিল্লি আর্কাইভের বিভাগে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷

(১৮) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট (পোস্ট কোড ৮৯/২৩) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ নিয়োগ হবে দিল্লি আর্কাইভের বিভাগে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷

(১৯) নার্স গ্রেড এ (পোস্ট কোড ৯০/২৩) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ জেনারেল নার্সিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ রেজিস্টার্ড নার্স হিসেবে বৈধ সার্টিফিকেট থাকতে হবে৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ৯০ (জেনাঃ ৩৭, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা৷

(২০) স্পেশাল এডুকেশন টিচার (পোস্ট কোড ৯১/২৩) : গ্র্যাজুয়েট সঙ্গে বি.এড (স্পেশাল এডুকেশন) পাশ হতে হবে বা বি.এড পাশ সঙ্গে স্পেশাল এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা / পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল ডিপ্লোমা পাশ হতে হবে৷ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সিবিএসই পরিচালিত সিটেট পাশ করা আবশ্যক৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা৷

(২১) আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৯২/২৩) : আর্কিটেকচারাল বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(২২) ফিজিয়োথেরাপিস্ট (পোস্ট কোড ৯৩/২৩) : ফিজিয়োথেরাপিতে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ১০০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ২ বছরের হাতে কলমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(২৩) অ্যাসিস্ট্যান্ট ডায়াটেশিয়ান (পোস্ট কোড ৯৪/২৩) : বি.এসসি পাশ হতে হবে৷ ডায়াটেটিক্সে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(২৪) রেডিয়োগ্রাফার (পোস্ট কোড ৯৫/২৩) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ রেডিয়োগ্রাফিতে ডিপ্লোমা পাশের পর ১০০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(২৫) কম্পিউটার ল্যাব / আইটি অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৯৬/২৩) : উচ্চমাধ্যমিক বা সমতুলপাশ ও ডোয়েক থেকে ‘এ’ লেভেল কোর্স পাশ হতে হবে৷ কম্পিউটারে ঘণ্টায় ৮০০০ কি ডিপ্রেসনের গতি থাকতে হবে৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(২৬) অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ৯৭/২৩) : মাধ্যমিক বা সমতুলপাশের পর কোনো সরকারি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা অষ্টম শ্রেণি পাশের পর  কোনো সরকারি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷

(২৭) ডেন্টাল হাইজিনিস্ট (পোস্ট কোড ৯৮/২৩) : বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ডেন্টাল হাইজিনিস্ট হিসেবে বৈধ সার্টিফিকেট থাকতে হবে৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(২৮) ওটি অ্যাসিস্ট্যান্ট ফর ভেটেরিনিারি হসপিটাল (পোস্ট কোড ৯৯/২৩) : মাধ্যমিক বা সমতুলপাশের পর কোনো সরকারি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা অষ্টম শ্রেণি পাশের পর  কোনো সরকারি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷

(২৯) প্লাস্টার অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ১০০/২৩) : মাধ্যমিক বা সমতুলপাশের পর কোনো সরকারি প্রতিষ্ঠানের অর্থোপেডিক বিভাগে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা অষ্টম শ্রেণি পাশের পর  কোনো সরকারি প্রতিষ্ঠানের অর্থোপেডিক বিভাগে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷

(৩০) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (পোস্ট কোড ১০১/২৩) : আর্টস / কমার্স / সায়েন্স / এগ্রিকালচার বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ নিয়োগ হবে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের দপ্তরে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৮, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা৷

(৩১) ফোরম্যান ওয়ার্কস (পোস্ট কোড ১০২/২৩) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ড্রাফটসম্যান (সিভিল) ট্রেডে আইটিাই পাশ হতে হবে৷ নিয়োগ হবে আর্কিওলজি বিভাগে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(৩২) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (পোস্ট কোড ১০৩/২৩) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নিয়োগ হবে দিল্লি জল বোর্ডে৷ শূন্যপদ: ৩৭ (জেনাঃ ১৮, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷

(৩৩) ক্লোরিনেটর অপারেটর (পোস্ট কোড ১০৪/২৩) : (ক) বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ক্লোরিনেটর রিপেয়ারিং ও মেন্টেন্যান্সের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা (খ) মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইনস্ট্রুমেন্টেশন / মেকানিক্যাল ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ ক্লোরিনেটর রিপেয়ারিং ও মেন্টেন্যান্সের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে দিল্লি জল বোর্ডে৷ শূন্যপদ: ৭ (তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷

(৩৪) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট – কেমিস্ট্রি (পোস্ট কোড ১০৫/২৩) : কেমিস্ট্রি / টক্সিকোলজি / ফরেন্সিক সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে এবং গ্র্যাজুয়েশনে কেমিস্ট্রি বিষয় পড়ে থাকতে হবে৷ নিয়োগ হবে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(৩৫) অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার (পোস্ট কোড ১০৬/২৩) : (ক) গ্র্যাজুয়েট হতে হবে৷ জার্নালিজম / মাস কমিউকেশন / অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশন বিষয়ে ডিপ্লোমা / পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে অথবা (খ) জার্নালিজম / মাস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ জার্নালিজম / পাবলিসিটি / পাবলিক রিলেশন ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ দশম শ্রেণি পর্যন্ত হিন্দি ভাষা পড়ে থাকতে হবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটিতে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৩৬) ম্যানেজার (পোস্ট কোড ১০৭/২৩) : কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো সরকারি / স্বশাসিত সংস্থায় পে লেভেল ৬ বেতনক্রমের সুপারভাইজরি পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৩৭) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট – হর্টিকালচার (পোস্ট কোড ১০৮/২৩) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি / স্বশাসিত সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(৩৮) ড্রাফটসম্যান গ্রেড থ্রি (পোস্ট কোড ১০৯/২৩) : ড্রাফটসম্যানশিপ বিষয়ে ২ বছরের সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ হতে হবে সঙ্গে ৬ মাসের প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকতে হবে৷ নিয়োগ হবে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(৩৯) লাইব্রেরিয়ান (পোস্ট কোড ১১০/২৩) : লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো লাইব্রেরিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৪০) অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট (পোস্ট কোড ১১১/২৩) : গ্র্যাজুয়েট হতে হবে৷ শারীরিক  মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (গোর্খা ও ডোগরাদের বেলায় ৫ ফুট সাড়ে ৪ ইঞ্চি), ছাতি ৩২ ইঞ্চি৷ মেয়েদের বেলায় উচ্চতা ৫ ফুট হতে হবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদেরে বেলায় সাড়ে ৬ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড়, তিনটি সুযোগে ৩ ফুট ৬ ইঞ্চি হাই জাম্প, তিনটি সুযোগে ১৩ ফুট লং জাম্প দিতে হবে এবং মেয়েদের বেলায় সাড়ে ৪ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড় করতে হবে৷ নিয়োগ হবে দিল্লি কারাগারে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৩, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৪১) মেট্রন (পোস্ট কোড ১১২/২৩) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ শারীরিক  মাপজোক: উচ্চতা ১৫৭ সেমি (গোর্খা, গাড়োয়ালি, ডোগরা ও তঃউঃজাঃ মেয়েরা ৫ সেমি ছাড় পাবেন) হতে হবে৷ দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া উভয় চোখে ৬/৬৷ বর্ণান্ধতা থাকলে আবেদন করবেন না৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় ৪ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড়, তিনটি সুযোগে ৯ ফুট লং জাম্প ও ৩ ফুট হাই জাম্প দিতে হবে৷ নিয়োগ হবে দিল্লি কারাগারে৷ শূন্যপদ: ৬২ (জেনাঃ ১৩, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ২৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা, গ্রেড পে ২,০০০ টাকা৷

(৪২) ওয়ার্ডার (পোস্ট কোড ১১৩/২৩) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ পুরুষ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ শারীরিক  মাপজোক: উচ্চতা ১৭০ সেমি (গোর্খা, গাড়োয়ালি, ডোগরা ও তঃউঃজাঃ ছেলেরা ৫ সেমি ছাড় পাবেন), ছাতি ৫ সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতাসহ ৮১ থেকে ৮৫ সেমি (গোর্খা, গাড়োয়ালি, ডোগরা ও তঃউঃজাঃ ছেলেরা ৫ সেমি ছাড় পাবেন) হতে হবে৷ দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া উভয় চোখে ৬/৬৷ বর্ণান্ধতা থাকলে আবেদন করবেন না৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় ৬ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড়, তিনটি সুযোগে ১৩ ফুট লং জাম্প ও ৩ ফুট ৯ ইঞ্চি হাই জাম্প দিতে হবে৷ নিয়োগ হবে দিল্লি কারাগারে৷ শূন্যপদ: ২৭১ (জেনাঃ ১৬৪, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ২৬, ওবিসি ২১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪২)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা, গ্রেড পে ২,০০০ টাকা৷

(৪৩) সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট – কেমিস্ট্রি (পোস্ট কোড ১১৪/২৩) : (ক) কেমিস্ট্রি / ফার্মাসি / বায়োকেমিস্ট্রি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা (খ) ফার্মাসি / সায়েন্স (কেমিস্ট্রি, বটানি, জুলজি) বিষয়ে ডিগ্রি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে ড্রাগ কন্ট্রোল বিভাগে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৪৪) ইলেকট্রিক্যাল ওভারশিয়ার / সাব ইন্সপেক্টর (পোস্ট কোড ১১৫/২৩) : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ নিয়োগ হবে শ্রম বিভাগে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২০ ডিসেম্বর, ২০২৩ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

উল্লেখিত সব পদের ক্ষেত্রেই ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.dsssbonline.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷  অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://dsssb.delhi.gov.in/

Official Notification: Click Here

 

Share it :