Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

74 MANAGEMENT TRAINEES IN NFL

Advt. No. 02 (NFL)/2023

 

National Fertilizers Limited invites online applications for the following posts.

 

Post:  Management Trainee.

Total vacancy: 74

Eligibility: Disciple wise different.

Age Limit: 18 to 27 years (as on 31/10/2023)

Pay Scale: 40,000/- to 1,40,000/-.

Last Date of Online Application: 1st December, 2023

………………………………………

ন্যাশনাল ফার্টিলাইজারে ৭৪ ম্যানেজমেন্ট ট্রেনি

ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড ‘ম্যানেজমেন্ট ট্রেনি’  পদে ৭৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ৩১ অক্টোবর, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (১) ম্যানেজমেন্ট ট্রেনি – মার্কেটিং, পোস্ট কোড ৬১০০০১২৪: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ) মার্কেটিং / এগ্রি বিজনেস মার্কেটিং / রুরাল ম্যানেজমেন্ট / ফরেন ট্রেড / ইন্টারন্যাশনাল মার্কেটিং-এ ২ বছরের পূর্ণ সময়ের এমবিএ / পিজিডিবিএম / পিজিডিএম পাশ অথবা বি.এসসি (এগ্রিকালচার) পাশের পর কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ) সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি / জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং / অ্যাগ্রোনমি / সয়েল সায়েন্স / এগ্রিকালচার কেমিস্ট্রি / এন্টোমোলজি / প্যাথোলজিতে স্পেশালাইজেশনসহ এম.এসসি (এগ্রিকালচার) পাশ হতে হবে৷  শূন্যপদ: ৬০ (জেনাঃ ২৫, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৬, ওবিসি এনসিএল ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷

(২) ম্যানেজমেন্ট ট্রেনি – এফ অ্যান্ড এ, পোস্ট কোড ৬১০০০০৫৬: ব্যাচেলর ডিগ্রি পাশ সঙ্গে সিএ / আইসিডব্লুএ / সিএমএ-এর ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(৩) ম্যানেজমেন্ট ট্রেনি – ল, পোস্ট কোড ৬১০০০১১৪: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ) আইন বিষয়ে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ বা ৫ বছরের ইন্টিগ্রেটেড এলএলবি বা বিএল ডিগ্রি পাশ হতে হবে৷  শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি এনসিএল ১)৷

বেতনক্রম:  নির্বাচিত প্রার্থীদের প্রথম ১ বছর ট্রেনিং হবে৷ ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে ৪০,০০০ টাকা বেতন পাবেন৷ সফলভাবে ট্রেনিংয়ের পর তাদের স্থায়ীভাবে নিয়োগ করা হবে৷ তখন বেতনক্রম হবে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.nationalfertilizers.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র জেপিজি / জেপিইজি ও পিডিএফ ফরম্যাটে ২ এমবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭০০ টাকা (ব্যাঙ্কচার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.nationalfertilizers.com/career/

Official Notification: Click Here

Share it :