Memo. No. DH&FWS/JGM/2024/249
DHFWS, Jhargram invites applications for the following contractual posts.
Post: Multi Rehabilitation Worker, Clinical Psychologist, Medical Officer, Specialist MO, Community Health Assistant (Urban).
Total Vacancy: 11
Eligibility: Diploma, Graduate in relevant disciplines (post-wise different)
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Online Application: 18/2/2024
……………………………………………………..
ঝাড়গ্রাম জেলায় ১১ স্বাস্থ্যকর্মী
ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার পদে ১১ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ ফেব্রুয়ারি, ২০২৪-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট NMHP): ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোর্স পাশ হতে হবে অথবা ইউজিসি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সুপারভাইজড ক্লিনিক্যাল ট্রেনিং-সহ দুই বছরের কোর্স করার পর সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে মাস্টার অফ সাইকোলজি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷
(২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান NUHM): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি-এ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷
(৩) মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার NPHCE): ফিজিয়োথেরাপি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফিজিয়োথেরাপি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ও স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷
(৪) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (জি অ্যান্ড ও) FRU): এমবিবিএস পাশ হতে হবে৷ গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা বা ডিএনবি পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭০,০০০ টাকা৷
(৫) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন) XVFC): এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ও মেডিসিন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিএনবি পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
(৬) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিক্স) XVFC): এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ও পেডিয়াট্রিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা / ডিএনবি পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
(৭) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (জি অ্যান্ড ও) XVFC): এমবিবিএস পাশ হতে হবে৷ গাইনেকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা বা ডিএনবি পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
(৮) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (অপথালমোলজিস্ট) XVFC): এমবিবিএস পাশ হতে হবে৷ গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা বা ডিএনবি পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
(৯) মেডিক্যাল অফিসার FRU): এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি-এ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি, ২০২৪-এর মধ্যে রেজিস্ট্রেশন করে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে ১৭ ফেব্রুয়ারি, ২০২৪-এর মধ্যে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান, মেডিক্যাল অফিসার ও স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: Click Here





