Pawan Hans Limited is inviting applications for recruitment to 28 posts of Trainee Technicians.
Post: Trainee Technician
Total vacancy: 28 [Category B1 (A&C): 18, Category B2 (AVIONICS): 10]
Eligibility: Diploma in Mechanical / Aeronautical / Electronics / Electricals / Electronics and Communication / Instrumentation from a AICTE recognised institute or AME Course from a DGCA recognised institute or Aircraft Engineering Maintenance Course in B1.3 or B2 category from a DGCA recognised institute. One year post qualification experience on maintenance of Transport Aircraft or Helicopter.
Age limit: 25 years as on 01/10/2021
Stipend: Rs. 16,500
Last date for receipt of the application: 30th September, 2021
………………………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা পবন হংস লিমিটেডে ট্রেনি টেকনিশিয়ান পদে ২৮ জনকে নিয়োগ করা হবে৷ যোগ্যতা : মেকানিক্যাল / অ্যারোনটিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যালস / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে এআইসিটিই দ্বারা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ বছরের ডিপ্লোমা বা ডিজিসিএ দ্বারা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থকে এএমই কোর্স বা ডিজিসিএ দ্বারা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি1.3 বা বি 2 ক্যাটেগরিতে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং মেইনটেন্যান্স কোর্স পাশ হতে হবে৷ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বা হেলিকপ্টার মেইনটেন্যান্সের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷
বয়স : ১ অক্টোবর, ২০২১-এর হিসেবে ২৫ বছরের মধ্যে হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও ওবিসি প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২১-এর মধ্যে৷ ট্রেনিং পিরিয়ড : ১ বছর৷ ট্রেনিং শেষে প্রার্থীকে প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে জুনিয়র টেকনিশিয়ান (লেভেল1) পদে নিয়োগ করা হবে৷ ভারতের যে কোনো অঞ্চলে পোস্টিং হতে পারে৷ স্টাইপেন্ড : ১৬,৫০০ টাকা প্রতি মাসে৷
ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদ : (১) ট্রেনি টেকনিশিয়ান- বি 1 (এ অ্যান্ড সি) : ১৮৷ (২) ট্রেনি টেকনিশিয়ান- বি 2 (অ্যাভিয়োনিক্স) : ১০৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.pawanhans.co.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ প্রার্থীকে জিএসটি-সহ দরখাস্ত ফি ১১৮ টাকা (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থী ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ‘Pawan Hans Ltd, payble at Mumbai’-এর অনুকূলে জমা করতে হবে৷ সই ও ছবিসহ পূরণ করা দরখাস্তের সঙ্গে ডিমান্ড ড্রাফট এবং বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার ওপর “Application for the post of Tranee Technician” লিখে পাঠাতে হবে এই ঠিকানায় -To Dy. General Manager (HR&A), Pawan Hans Ltd., Juhu Aerodrome, S.V. road, Vile parle (West), Mumbai – 400056৷
প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://www.pawanhans.co.in
Official notification: https://www.pawanhans.co.in/english/CareerDetailsN.aspx?id=2265





