Eastern Command Signal Regiment, Fort William, Kolkata is inviting applications for recruitment to 10 Group C posts.
Post: Cook, Washerman, Barber, Sweeper, Messenger
Total Vacancy: 10
Cook: 2
Washerman: 3
Barber: 2
Sweeper: 2
Messenger:1
Eligibility: 10th, Experience in relevant fields
Age limit: 18 to 25 years (as on 1st September, 2021)
Payscale: Cook: Rs.19,900 – Rs. 63,200, Others: Rs. 18,000 – Rs. 56,900.
Application fee: Rs. 100 (through Demand Draft)
Last date for receipt of the application: 24th October, 2021
…………………….
ইস্টার্ন কম্যান্ড সিগন্যাল রেজিমেন্ট, ফোর্ট উইলিয়াম, কলকাতা কুক, ওয়াশারম্যান, বারবার, সুইপার, মেসেঞ্জার পদে ১০ জন নিয়োগ করবে৷ বয়স : ১ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ২৪ অক্টোবর, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) কুক : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারতীয় রান্না বিষয়ক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ২ (ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২) ওয়াশারম্যান : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৩) বারবার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৪) সুইপার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৫) মেসেঞ্জার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডিপ্লোমা ইন কম্পিউটার, ভালো টাইপিং স্পিড ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ১ ( তঃজাঃ)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে সাদা ফুল স্কেপ কাগজের একদিকে নিম্নে সংযুক্ত বয়ানে৷ প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ৫টি স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি দরখাস্ত ও অ্যাডমিট কার্ডের নির্দেষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ বাম হাতের (পুরুষ) / ডান হাতের (মহিলা) বুড়ো আঙুলের ছাপ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় দিতে হবে৷ প্রতিটি দরখাস্তের জন্য ফি ১০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে “Commanding Officer, ECSR, Fort William”-এর অনুকূলে জমা করতে হবে৷ সই, ছবি ও আঙুলের ছাপসহ পূরণ করা দরখাস্তের সঙ্গে ডিমান্ড ড্রাফট ও যাবতীয় আনুষঙ্গিক স্বপ্রত্যয়িত নথিপত্রের প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার ওপর বাঁদিকে “APPLICATION FOR THE POST OF” with category (UR/SC/ST/OBC/EWS) লিখে পাঠাতে হবে এই ঠিকানায় —To The commanding Officer, ECSR, Fort William, Kolkata – 700021৷
প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা ও প্র্যাক্টিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷





