Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

UPSC COMBINED GEO-SCIENTIST EXAM 2022 / UPSC কম্বাইন্ড জিয়ো-সায়েন্টিস্ট পরীক্ষা, ২০২২

Union Public Service Commission (UPSC) is going to organize Combined Geo-Scientist Exam 2022 to recruit 192 candidates in Geological Survey of India (Ministry of Mines) and Central Ground Water Board (Ministry of Water Resources).

PostGeologist, Group A; Geophysicist, Group A; Chemist. Group A; Scientist ‘B’(Hydrogeology) Group ‘A’; Scientist ‘B’(Chemical ) Group ‘A’; Scientist ‘B’(Geophysics) Group ‘A’.

Total vacancy: 192

Geologist, Group A : 100

Geophysicist, Group A : 50

Chemist. Group A : 20

Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ – 20

Scientist ‘B’(Chemical ) Group ‘A’ – 1

Scientist ‘B’(Geophysics) Group ‘A’ -1

Eligibility:

Geologist, Group A – PG (relevant discipline)

Geophysicist, Group A – M.Sc. (relevant discipline)

Chemist. Group A – M. Sc. in Chemistry or Applied Chemistry or Analytical Chemistry

Scientist ‘B’ (Hydrogeology), Group ‘A’ – PG (relevant discipline)

Scientist ‘B’ (Chemical ) Group ‘A’ – M. Sc. in Chemistry or Applied Chemistry or Analytical Chemistry

Scientist ‘B’ (Geophysics) Group ‘A’ – M.Sc. (relevant discipline)

Age limit: 21 to 32 years as on 1st January, 2022.

Application fee: Rs. 200 (Female/SC/ST/PwBD candidates are exempted)

Last date for submission of online application: 12th October, 2021 till 6 pm

Preliminary exam date: 20nd February 2022

……………………….

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত কম্বাইন্ড জিয়ো-সায়েন্টিস্ট এক্সামিনেশন, ২০২২-এর মাধ্যমে খনি মন্ত্রকের অধীন জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও জলসম্পদ মন্ত্রকের অধীন সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে ১৯২ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে  অনলাইনে ১২ অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা :  (১) জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া: (ক) জিয়োলজিস্ট, গ্রুপ-এ : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিয়োলজিক্যাল সায়েন্স / জিয়োলজি / অ্যাপ্লায়েড জিয়োলজি / জিয়ো-এক্সপ্লোরেশন / মিনারেল এক্সপ্লোরেশন / ইঞ্জিনিয়ারিং জিয়োলজি / মেরিন জিয়োলজি / আর্থ সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট / ওশনোগ্রাফি অ্যান্ড কোস্টাল এরিয়া স্টাডিস / পেট্রোলিয়াম জিয়োসায়েন্সেস / জিয়োকেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি (পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা) পাশ হতে হবে৷ শূন্যপদ : ১০০৷

(খ) জিয়োফিজিসিস্ট, গ্রুপ-এ : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স / জিয়োফিজিক্স / অ্যাপ্লায়েড জিয়োফিজিক্স / মেরিন জিয়োফিজিক্সে এম.এসসি পাশ বা এক্সপ্লোরেশন জিয়োফিজিক্সে ইন্টিগ্রেটেড এম.এসসি পাশ বা অ্যাপ্লায়েড জিয়োফিজিক্সে এম.এসসি (টেকনোলজি) পাশ হতে হবে৷ শূন্যপদ : ৫০৷

(গ)কেমিস্ট, গ্রুপ-এ : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এম.এসসি পাশ হতে হবে৷ শূন্যপদ : ২০৷

(২) সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড : (ক) সায়েন্টিস্ট ‘বি’ (হাইড্রোলজি), গ্রুপ-এ : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিয়োলজি / অ্যাপ্লায়েড জিয়োলজি / মেরিন জিয়োলজি / হাইড্রোলজিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ : ২০৷

(খ) সায়েন্টিস্ট-বি (কেমিক্যাল), গ্রুপ-এ : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এম.এসসি পাশ হতে হবে৷ শূন্যপদ : ১৷

(গ) সায়েন্টিস্ট-বি (জিয়োফিজিক্স), গ্রুপ-এ : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স / জিয়োফিজিক্স / অ্যাপ্লায়েড জিয়োফিজিক্স / মেরিন জিয়োফিজিক্সে এম.এসসি পাশ বা এক্সপ্লোরেশন জিয়োফিজিক্সে ইন্টিগ্রেটেড এম.এসসি পাশ বা অ্যাপ্লায়েড জিয়োফিজিক্সে এম.এসসি (টেকনোলজি) পাশ হতে হবে৷ শূন্যপদ : ১৷

বয়স : সব পদের বেলায় বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে অর্র্থৎ জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯০ থেকে ১ জানুয়ারি, ২০০১ তারিখের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www. upsconline.nic.in ওয়েবসাইটে৷  এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে পাসপোর্ট মাপের রঙিন ছবি আপলোড করতে হবে৷  দরখাস্তের ফি ২০০ টাকা জমা দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড বা ভিসা/মাস্টার/রুপে ক্রেডিট কার্ড-এর মারফত অথবা অফলাইনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায়৷ যারা অফলাইনে নগদে ফি জমা করতে চাইছেন তাদের সিস্টেম জেনারেটেড পে-ইন স্লিপের মাধ্যমে ১১ অক্টোবর, ২০২১-এর মধ্যে এসবিআইয়ের যে কোনো শাখায় গিয়ে জমা দিতে হবে৷ অনলাইনে টাকা জমা দেবার শেষ তারিখ ১২ অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬টার মধ্যে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের  কোনো ফি দিতে হবে না৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে প্রিলিমিনারি ও মেইন- এই দুই ভাগে৷ প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি, ২০২২৷ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা প্রার্থীদের মেইন পরীক্ষা দিতে হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা৷ মেইন পরীক্ষা হবে ২৫ ও ২৬ জুন, ২০২২৷ সবশেষে হবে ইন্টারভিউ৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.upsc.gov.in ও www.upsconline.nic.in ওয়েবসাইটে৷

Official website: https://upsconline.nic.in/

Official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Notif-CGeoScnstP-22-engl-220921.pdf

Apply online: https://upsconline.nic.in/mainmenu2.php

Share it :