Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

181 SHORT SERVICE COMMISSION OFFICERS IN INDIAN NAVY / নৌবাহিনীতে ১৮১ অফিসার

Indian Navy has invited applications from unmarried male & female candidates for a grant of Short Service Commission (SSC) for course commencing Jun 2022 onwards at Indian Naval Academy (INA) Ezhimala, Kerala.

Post: General Service [GS(X)] /Hydro Cadre, Air Traffic Controller (ATC), Observer, Pilot, Logistics, Education, Engineering Branch [General Service (GS)], Electrical Branch [General Service (GS)], Naval Architect (NA)

Total vacancy: 181

General Service [GS(X)] /Hydro Cadre: 45

Air Traffic Controller (ATC): 4

Observer: 8

Pilot: 15

Logistics: 18

Education: 18

Engineering Branch [General Service (GS)]: 27

Electrical Branch [General Service (GS)]: 34

Naval Architect (NA): 12

Eligibility: B.Sc/B.Com/B.Sc. (IT), BE/B.Tech, PG

Age limit: Post wise different

Last date of online application: 5th October 2021

……………………

ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনে(Jun 2022 (AT22) Course) এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এডুকেশন ব্রাঞ্চ ও টেকনিক্যাল ব্রাঞ্চে ১৮১ জন অবিবাহিত ছেলেমেয়েদের ‘অফিসার’ পদে নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ সেপ্টেম্বর, ২০২১ থেকে ৫ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (ক) এক্সিকিউটিভ ব্রাঞ্চ : (১) জেনারেল সার্ভিস (জিএস/এক্স) / হাইড্রো ক্যাডার : কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন৷ বয়স : জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ তারিখের মধ্যে৷ শূন্যপদ : ৪৫ (জিএস / এক্স : ৪৩, হাইড্রো : ২)৷

(২) এয়ার ট্রাফিক কন্ট্রোলার : কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ৬০% নম্বর বা তার বেশি পেতে হবে৷ দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জুলাই, ২০০১ তারিখের মধ্যে৷  শূন্যপদ : ৪৷

(৩) অবজার্ভার: কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ৬০% নম্বর বা তার বেশি পেতে হবে৷ দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৮ থেকে ১ জুলাই, ২০০৩ তারিখের মধ্যে৷  শূন্যপদ : ৮৷

(৪) পাইলট : কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ৬০% নম্বর বা তার বেশি হতে হবে৷ দশম বা দ্বাদ্বশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৮ থেকে ১ জুলাই, ২০০৩ তারিখের মধ্যে৷ যে সব প্রার্থীদের বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স আছে তারা বয়সের ক্ষেত্রে ১ বছরের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১৫৷

(৫) লজিস্টিকস: যে কোনো শাখায় প্রথম শ্রেণির বি.ই / বি.টেক পাশ অথবা এমবিএ পাশ অথবা বি.এসসি / বি.কম / বি.এসসি (আইটি) পাশ সঙ্গে ফিনান্স / লজিস্টিকস / সাপ্লাই চেন ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা অথবা প্রথম শ্রেণির এমসিএ / এম.এসসি (আইটি) পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ১৮৷

(খ) এডুকেশন ব্রাঞ্চ : এডুকেশন: প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ৬০% নম্বর বা তার বেশি পেতে হবে৷ দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে৷ (১) ফিজিক্সে বি.এসসি পাশ ও ম্যাথস / অপারেশনাল রিসার্চ নিয়ে প্রথম শ্রেণির এম.এসসি পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ৪৷ (২) ম্যাথসে বি.এসসি পাশ ও ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স নিয়ে প্রথম শ্রেণির এম.এসসি পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ৪৷ (৩) কমপক্ষে ৫৫% নম্বর সহ ইতিহাস বিষয়ে এম.এ পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ১৷ (৪) কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেক্ট্রিক্যাল বিষয়ে বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ২৷ (৫) কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ২৷ (৬) কমপক্ষে ৬০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সিস্টেমস বিষয়ে বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ৫৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জুলাই, ২০০১ তারিখের মধ্যে৷

(গ) টেকনিক্যাল ব্রাঞ্চ: (১) ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিক্যাল / মেকানিক্যাল উইথ অটোমেশন / মেরিন / ইনস্ট্রুমেন্টেশন / প্রোডকাশন / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট / অটোমোবাইল / মেকাট্রনিক্স / অ্যারোনটিক্যাল / কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / মেটালার্জি / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / অ্যারো স্পেস শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ২৭৷

(২) ইলেক্ট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / পাওয়ার ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ তারিখের মধ্যে৷ শূন্যপদ : ৩৪৷

(৩) ন্যাভাল আর্কিটেক্ট : কমপক্ষে ৬০% নম্বর সহ  অ্যারোনটিক্যাল / অ্যারো স্পেস / সিভিল / মেকানিক্যাল / মেকানিক্যাল উইথ অটোমেশন / মেরিন ইঞ্জিনিয়ারিং / মেটালার্জি / ন্যাভাল আর্কিটেকচার / ওশেন ইঞ্জিনিয়ারিং / শিপ টেকনোলজি / শিপ বিল্ডিং / শিপ ডিজাইন শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ১২৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি  নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও আনুষঙ্গিক যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট  করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের এসএসবি ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে৷ জেনারেল সার্ভিস (জিএস/এক্স) / হাইড্রো ক্যাডার পদে নির্বাচিত প্রার্থীদের ৪৪ সপ্তাহের ট্রেনিং হবে ন্যাভাল অ্যাকাডেমি এঝিমালায়৷  অন্যান্য সব পদে নির্বাচিত প্রার্থীদের ২২ সপ্তাহের ট্রেনিংয়ে ন্যাভাল ওরিয়েন্টেশন কোর্স করতে হবে৷ ট্রেনিং শেষে সাব-লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: www.joinindiannavy.gov.in

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/indiannavyssc.pdf

 

Share it :