Advt. No. 08/2024
The Public Service Commission, West Bengal will hold the West Bengal Civil Service (Executive) etc. Examination, 2024 on the results of which recruitment to the West Bengal Civil Service (Exe.) and certain other services and posts will be made.
Post: Group A, Group B, Group C & Group D
Eligibility: Graduate. Ability to read, write and speak in Bengali (not required for those candidates whose mother tongue is Nepali)
Age limit: Gr. A & C – 21 to 36 years, Gr. B – 20 to 36 years, Gr. D – 21 to 39 years.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: wil be notified later
……………………………………
পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে কয়েকশো ডব্লুবিসিএস অফিসার নিয়োগ
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের সর্বত্র ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এক্সাইজ অফিসার, কমার্শিয়াল ট্যাক্স অফিসার, লেবার অফিসার, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স অফিসার, কো-অপারেটিভ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ফুড অ্যান্ড সাপ্লাই অফিসার, এমপ্লয়মেন্ট অফিসার, রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অফিসার, পুলিশের ডিএসপি, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার্স অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার (ইরিগেশন), জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, সংশোধনাগারের চিফ কন্ট্রোলার অফিসার, কো-অপারেটিভ সোসাইটির ইন্সপেক্টর, পঞ্চায়েতের এক্সটেনশন অফিসার, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ও রি-হ্যাবিলিটেশন অফিসার পদে ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) এক্সামিনেশন, ২০২৪ পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নিয়োগ করবে৷ এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নং ০৮/২০২৪) প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ আবেদন প্রক্রিয়ার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি৷ ‘কর্মসংসৃকতি’ পত্রিকার পাঠকদের সুবিধার্থে আমরা পূর্বতন সরকারি বিজ্ঞপ্তি অনুসারে এই পরীক্ষার যোগ্যতা, বয়স প্রভৃতি প্রকাশ করলাম৷ পরে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হলে তখন কিছু বদল ঘটলে কর্মসংসৃকতি পত্রিকায় তা জানানো হবে৷
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷
বয়স: গ্রুপ-‘এ’ ও ‘সি’-এর বেলায় ২১ বছর থেকে ৩৬ বছর, ‘বি’ গ্রুপের ক্ষেত্রে ২০ বছর থেকে ৩৬ বছরের মধ্যে ও গ্রুপ-‘ডি’-এর বেলায় ২১ বছর থেকে ৩৯ বছর৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের ওবিসি ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা বয়সের কোনো ছাড় পাবেন না, তারা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন৷ বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা দরকার৷ দার্জিলিং জেলার তিন মহকুমা – দার্জিলিং সদর, কালিম্পং ও কার্শিয়াং-এর নেপালি ভাষাভাষী প্রার্থীদের নেপালি ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা দরকার৷ ডব্লুবিসিএস পরীক্ষার মাধ্যমে চাকরি হয় এই ৪টি গ্রুপে – গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’, গ্রুপ‘সি’ ও গ্রুপ ‘ডি’৷ গ্রুপ‘বি’ পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ছেলেদের বেলায় কমপক্ষে ১৬৫ সেমি ও মেয়েদের বেলায় কমপক্ষে ১৫০ সেমি৷
গ্রুপ অনুযায়ী পদ ও মূল মাইনে: গ্রুপ ‘এ : (১) ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ), (২) ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, (৩) (৪) ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস, (৫) ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, (৬) ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, (৭) ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস (এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল পদ ছাড়া) মূল বেতন : ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা, গ্রেড পে অতিরিক্ত৷
গ্রুপ ‘বি’ : ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস৷ মূল বেতন : ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা, গ্রেড পে অতিরিক্ত৷
গ্রুপ ‘সি’ : (১) সুপারিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক কারেকশনাল/ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম, (২) জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, (৩) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার্স অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার, (৪) ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, (৫) ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস (গ্রেড-১), (৬) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, (৭) অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার (ইরিগেশন), (৮) চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস৷ মূল বেতন : ৩৫,০০০ টাকা থেকে ৯২,১০০ টাকা, গ্রেড পে অতিরিক্ত৷
গ্রুপ ‘ডি’ : (১) ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সোসাইটি, (২) পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, (৩) রিহ্যাবিলিটেশন অফিসার৷ মূল বেতন : ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা, গ্রেড পে অতিরিক্ত৷
আবেদন করার পদ্ধতি: সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbpsc.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই জেপিইজি ফরম্যাটে ২০ কেবি থেকে ৫০ কেবি ফাইল সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ প্রথমে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে One Time Registration-এ ক্লিক করে ফর্ম সম্পূর্ণভাবে পূরণ করলে পরের পেজে যেতে পারবেন৷ তখন যে তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছেন সেটি ডাউনলোড করে নেবেন৷ সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফর্ম একবারই ডাউনলোড করতে পারবেন৷ ফর্ম ডাউনলোড করার সময় Back Button-এ ক্লিক করলে ওই রেজিস্ট্রেশন ফর্মটি আবার মডিফাই করতে পারবেন৷Confirm Button-এ ক্লিক করলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবেন৷ এই আইডি ও পাসওয়ার্ড প্রার্থীর নিজস্ব ই-মেল আইডিতেও পাঠানো হবে৷ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কোনো পরীক্ষার জন্য অনলাইনে One Time Registration করে থাকলে নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না৷ সেক্ষেত্রে তাদের শুধুমাত্র পরীক্ষার ফি দিলে হবে৷ যারা প্রথম One Time Registration করে আইডি ও পাসওয়ার্ড পেয়েছেন তারা ওই আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login-এ গিয়ে ক্লিক করলে ৬টি ট্যাব পাবেন৷ সেখানে Important Information ও Scheme and Syllabus-এ গিয়ে বিস্তারিত তথ্য পাবেন৷ এবারI have read the above mention caution-এ গিয়ে ক্লিক করে Next-এ গিয়ে ক্লিক করলে Personal Details পাবেন৷ ওখানে স্ক্যান করা ছবি ও সই আপলোড করতে হবে৷ এরপর Exam Specific পাবেন সেখানে ক্লিক করে পরীক্ষা কেন্দ্র, ভাষা, ঐচ্ছিক ভাষা সিলেক্ট করতে হবে৷ তখন সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দুটি পর্র্যয়ে- প্রিলিমিনারি পরীক্ষায় (অবজেক্টিভ টাইপ) ও মেইন পরীক্ষা (অবজেক্টিভ ও কনভেনশনাল টাইপ)৷ প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীদের মেইন পরীক্ষা দিতে হবে ও মেইন পরীক্ষায় সফল প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে৷ প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেল স্টাডিস-এ ২০০ টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে এই সব বিষয়ে – (১) ইংরেজি কম্পোজিশন, (২) জেনারেল সায়েন্স, (৩) জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী, (৪) ভারতের ইতিহাস, (৫) পশ্চিমবঙ্গ-সহ ভারতীয় ভূগোল, (৬) ভারতীয় রাষ্ট্রনীতি ও অর্থনীতি, (৭) ভারতের জাতীয় আন্দোলন, (৮) জেনারেল মেন্টাল এবিলিটি৷ প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর, সময় আড়াই ঘণ্টা৷ নেগেটিভ মার্কিং আছে৷ উল্লেখিত ৮টি বিষয়ে ২৫ টি করে প্রশ্ন থাকবে৷ ইংরেজি কম্পোজিশন থাকবে৷ ভূগোল বিষয়ে থাকবে পশ্চিমবঙ্গ সহ ভারতীয় কৃষি ও প্রাকৃতিক সম্পদ, সামাজিক ও অর্থনৈতিক ভূগোল৷ রাষ্ট্রনীতি ও অর্থনীতি বিষয়ে রাষ্ট্রপদ্ধতি, পঞ্চায়েতি রাজ, কমিউনিটি উন্নয়ন ও ভারতের পরিকল্পনা বিষয়৷ ভারতের জাতীয় আন্দোলন বিষয়, অষ্টাদশ শতাব্দীর প্রকৃতি ও বৈশিষ্ট্য৷ জেনারেল মেন্টাল এবিলিটি টেস্টে থাকবে লজিক্যাল রিজনিং৷ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় ইতিহাসের প্রশ্ন হবে৷ প্রিমিলিনারি পরীক্ষায় নির্দিষ্ট নম্বর থাকলে কোয়ালিফাই করতে পারবেন৷ এতে সফল হলে মেইন পরীক্ষা হবেA, B, C, D চার গ্রুপে৷ এই চারটি গ্রুপেই মেইন-এ ১২০০ নম্বর পরীক্ষায় থাকবে ৬টি আবশ্যিক বিষয়- (১) প্রথম পত্র : বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি- চিঠি লেখা (১৫০ শব্দের মধ্যে) / রিপোর্ট লেখা (২০০ শব্দের মধ্যে), প্রেসি লেখা, কম্পোজিশন, ইংরেজি থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি ভাষায় অনুবাদ৷ (২) দ্বিতীয়পত্র : ইংরেজি— চিঠি লেখা (১৫০ শব্দের মধ্যে), রির্র্পেট লেখা (২০০ শব্দের মধ্যে), প্রেসি লেখা, কম্পোজিশন, বাংলা/হিন্দি/উর্দু/নেপালি /সাঁওতালি থেকে ইংরেজি ভাষায় অনুবাদ৷ (৩) তৃতীয় পত্র: জেনারেল স্টাডিজ-১ (জাতীয় আন্দোলন-সহ ভারতীয় ইতিহাস আর পশ্চিমবঙ্গ-সহ ভারতের ভূগোল)৷ (৪) চতুর্থ পত্র : জেনারেল স্টাডিজ-২ (সায়েন্স ও সায়েন্টিফিক ও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স)৷ (৫) পঞ্চম পত্র : ভারতীয় সংবিধান ও ভারতীয় অর্থনীতি (রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকা ও কার্য)৷ (৬) ষষ্ঠ পত্র : অ্যারিথমেটিক ও টেস্ট অফ রিজনিং৷ প্রতিটি বিষয়ে থাকবে ২০০ নম্বর ও প্রতিটি পেপারে সময় থাকবে ৩ ঘণ্টা৷ আবশ্যিক প্রথম পত্র : বাংলা / হিন্দি / উর্দু / নেপালি / সাঁওতালি আর দ্বিতীয় পত্র: ইংরেজি বিষয়ে প্রশ্ণ হবে ডেসক্রিপটিভ টাইপের৷ বাকি চারটি আবশ্যিক বিষয়ে প্রশ্ণ হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের৷ এর পর হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা৷A ওB গ্রুপের বেলায় ৪০০ নম্বরের একটি ঐচ্ছিক বিষয় দুটি পেপারে পরীক্ষা হবে৷ প্রতিটি পেপারে থাকবে ২০০ নম্বর৷C ও D গ্রুপের বেলায় ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে না৷ মেইন পরীক্ষায় সফল হলে প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে৷A ওB গ্রুপের বেলায় ২০০ নম্বরের,C গ্রুপের বেলায় ১৫০ নম্বরের ও D গ্রুপের বেলায় ১০০ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে৷
ঐচ্ছিক বিষয়গুলি হল : বাংলা, হিন্দি, সংসৃকত, ইংরেজি, পালি, আরবি, পার্সি, ফ্রেঞ্চ, উর্দু, সাঁওতালি, কম্পিউটার লিটারেচার, অ্যাগ্রিকালচার, পশুপালন ও পশুচিকিৎসা, নৃ-তত্ত্ব, বটানি, রসায়ন, সিভিল ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য হিসাবশাস্ত্র, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভূগোল, জিওলজি, ইতিহাস, আইন, অঙ্ক, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল সায়েন্স, দর্শন, ফিজিওলজি, পদার্থবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, সাইকোলজি, সমাজবিদ্যা, রাশিবিজ্ঞান, জুলজি৷
Official website: https://wbpsc.gov.in/
Official Notification: Click Here





