Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

UGC-NET DECEMBER 2024 NOTICE IS OUT

National Testing Agency will be conducting the Joint UGC NET Exam December-2024.

Eligibility: Master degree with minimum 55% marks.

Age: For JRF, maximum 28 years as on 01/01/2025. No age limit for others.

Application Fee: Rs. 1150 (Rs. 600 for EWS, OBC-NCL, Rs. 325 for SC/ST, Third Gender, PwD)

Last Date of online application: 10/12/2024

ইউজিসি নেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত  

পশ্চিমবঙ্গ-সহ সারা ভারতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ ও পিএইচডি কোর্স বা শুধুমাত্র  পিএইচডি কোর্সে ভর্তির যোগ্যতা অর্জনের সর্বভারতীয় স্তরের পরীক্ষা সিএসআইআর-ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) ডিসেম্বর-২০২৪-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যৌথভাবে পরীক্ষাটি পরিচালনা করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়, ওবিসি–এনসিএল, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।

বয়স: জুনিয়র রিসার্চ ফেলোশিপ-এর জন্য ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷  মহিলা, তপশিলি সম্প্রদায়, ওবিসি–এনসিএল, তৃতীয় লিঙ্গ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ পিএইচডি ডিগ্রি কোর্সে ভর্তি ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-এর জন্য বয়সের কোনো ঊধর্বসীমা নেই৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ugcnet.nta.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ পরীক্ষা ফি ১১৫০ টাকা (আর্থিকভাবে অনগ্রসর ও ওবিসি-এনসিএল প্রার্থীদের বেলায় ৬০০ টাকা এবং তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের বেলায় ৩২৫ টাকা) অনলাইনে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ত্রুটি থাকলে ১২ ডিসেম্বর, ২০২৪ থেকে ১৫ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে তা সংশোধন করে নেওয়ার সুযোগ পাওয়া যাবে৷

Official Website: https://ugcnet.nta.ac.in

Official Notification: Click Here

Share it :