234 NON EXECUTIVES IN MAZAGON DOCK
Advertisement Ref. No.: MDL/HR-TA-MP/NE/PER/99/2024
Online applications are invited from Indian Nationals for various non-executive posts.
Post: various.
Total vacancy: 234.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 16th December, 2024.
…………………………………………………..
মাজাগন ডকে ২৩৪ নন–এক্সিকিউটিভ
মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড কম্পোজিট ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, গ্রেড স্কিলড ওয়ান, ফিটার, গ্রেড স্কিলড ওয়ান, চিপার গ্রাইন্ডার, গ্রেড স্কিলড ওয়ান, ইলেকট্রিক ক্রেন অপারেটর, গ্রেড স্কিলড ওয়ান, ইলেকট্রনিক মেকানিক, গ্রেড স্কিলড ওয়ান, গ্যাস কাটার, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ড্রাফটসম্যান (মেকানিক্যাল), জুনিয়র ড্রাফটসম্যান (ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স), জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর (মেকানিক্যাল), জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স), মিলরাইট মেকানিক, মেশিনিস্ট, জুনিয়র প্ল্যানার এস্টিমেটর (মেকানিক্যাল), জুনিয়র প্ল্যানার এস্টিমেটর (ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স), রিগার, স্টোর কিপার / স্টোর স্টাফ, স্ট্রাকচারাল ফ্যাব্রিকেটর, ইউটিলিটি হ্যান্ড (স্কিলড), উডওয়ার্ক টেকনিশিয়ান (কার্পেন্টার), ফায়ার ফাইটার্স, ইউটিলিটি হ্যান্ড (সেমি স্কিলড), মাস্টার ফার্স্ট ক্লাস, লাইসেন্স টু অ্যাক্ট ইঞ্জিনিয়ার পদে ২৩৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে৷ মাস্টার ফার্স্ট ক্লাস ও লাইসেন্স টু অ্যাক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় ৪৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে৷
যোগ্যতা: রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং / মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং / মেকানিক (সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্ট, ইন্ডাস্ট্রিয়াল কুলিং অ্যান্ড প্যাকেজ এয়ার কন্ডিশনিং) / মেকানিক (কোল্ড স্টোরেজ, আইস প্লান্ট অ্যান্ড আইস ক্যান্ডি প্লান্ট) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে৷ অথবা ইলেকট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে৷ অথবা ফিটার / মেরিন ইঞ্জিনিয়ার ফিটার / শিপরাইট (স্টিল) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে৷ অন্য ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ প্রার্থীরা যদি শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ফিটার পদে ১ বছর বা তার বেশি কাজ করে থাকেন তবে তারাও আবেদন করতে পারবেন৷ অথবা যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ইলেকট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ থাকতে হবে৷ অথবা ইলেকট্রনিক মেকানিক / মেকানিক রেডিয়ো অ্যান্ড র্যাডার এয়ারক্রাফট / মেকানিক টেলিভিশন (ভিডিয়ো) / মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম / মেকানিক কমিউনিকেশন ইক্যুইপমেন্ট মেন্টেন্যান্স / মেকানিক রেডিয়ো অ্যান্ড টিভি / ওয়েপন অ্যান্ড র্যাডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে৷ অথবা স্ট্রাকচারাল ফিটার / ওয়েল্ডার (জি অ্যান্ড ই) / টিআইজি / এমআইজি ওয়েল্ডার / স্ট্রাকচারাল ওয়েল্ডার / ওয়েল্ডার (পাইপ অ্যান্ড প্রেসার ভেসেলস) / অ্যাডভান্স ওয়েল্ডার / গ্যাস কাটার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে৷ অথবা হিন্দি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে৷ হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দি ভাষায় অনুবাদের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার ও টাইপ জানলে ভালো হয়৷ অথবা ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ অথবা ইলেকট্রিক্যাল / পাওয়ার ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / অ্যালায়েড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে তিন বছরের ডিপ্লোমা বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিংপাশ হতে হবে৷ অথবা মেকানিক্যাল / মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / শিপবিল্ডিং / অ্যালায়েড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিগ্রি / ডিপ্লোমাপাশ হতে হবে৷ অথবা ইলেকট্রিক্যাল / পাওয়ার ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / অ্যালায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিগ্রি / ডিপ্লোমাপাশ হতে হবে৷ অথবা মেকানিক্যাল / শিপবিল্ডিং / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ মেটিরিয়াল ম্যানেজমেন্টের কোর্স পাশ ও কম্পিউটার জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ অথবা মিলরাইট মেনটেন্যান্স মেকানিক বা মেকানিক অ্যাডভান্সড মেশিন টুল মেন্টেন্যান্স ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ অথবা মেশিনিস্ট / মেশিনিস্ট (গ্রাইন্ডার) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মেকানিক্যাল / মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিগ্রি / ডিপ্লোমাপাশ হতে হবে৷ অথবা স্ট্রাকচারাল ফ্যাব্রিকেটর / ফ্যাব্রিকেটর ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে ও শিপবিল্ডিং ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিগ্রি / ডিপ্লোমাপাশ হতে হবে৷ অথবা ফিটার / মেরিন ইঞ্জিনিয়ার ফিটার / শিপরাইট (স্টিল) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে অথবা যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ইউটিলিটি হ্যান্ড হিসেবে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা : মাধ্যমিক বা সমতুল পাশের পর ফায়ার ফাইটিং এর কমপক্ষে ৬ মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ অথবা যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এগজামিনেশন পাশ হতে হবে শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ইউটিলিটি হ্যান্ড হিসেবে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড / মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট কর্তৃক লাইসেন্স টু অ্যাক্ট ইঞ্জিনিয়ারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সাঁতার জানা আবশ্যক৷ ইন্ডিয়ান নেভিতে ১৫ বছর কাজ করা প্রার্থীদের যদি লাইসেন্স টু অ্যাক্ট ইঞ্জিনিয়ারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকে তবে তারাও আবেদনের যোগ্য৷(পদ অনুযায়ী বিভিন্ন)
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে www.mazagondock.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৩৫৪ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://mazagondock.in/English/career/Career-Non-Executives
Official Notification: click here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১১/১২/২০২৪)।





