Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

59 STAFFS IN PRASAR BHARATI

Prasar Bharati invites online applications for the following posts.

Post: Senior Correspondent, Anchor cum Correspondent Grade II, Anchor cum Correspondent Grade III, Bulletin Editor, Brodacast Executive, Video Post Production Assistant, Assignment Coordinator, Content Executive, Copy Editor, Copy Writer, Packaging Assistant, Videographer.

Total vacancy: 59. Senior Correspondent: 2, Anchor cum Correspondent Grade II: 7, Anchor cum Correspondent Grade III: 10, Bulletin Editor: 4, Brodacast Executive: 4, Video Post Production Assistant: 2, Assignment Coordinator: 3, Content Executive: 8, Copy Editor: 7, Copy Writer: 1, Packaging Assistant: 6, Videographer: 5.

Eligibility:  post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last date of online application: 21st October, 2025.

………………………………………….

প্রসার ভারতীতে ৫৯ কর্মী

প্রসার ভারতীতে সিনিয়র করেসপন্ডেন্ট, অ্যাঙ্কর কাম করেসপন্ডেন্ট গ্রেড টু, অ্যাঙ্কর কাম করেসপন্ডেন্ট গ্রেড থ্রি, বুলেটিন এডিটর, ব্রডকাস্ট এক্সিকিউটিভ, ভিডিয়ো পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসাইনমেন্ট কোর্ডিনেটর, কন্টেন্ট এক্সিকিউটিভ, কপি এডিটর, কপি রাইটার, প্যাকেজিং অ্যাসিস্ট্যান্ট পদে ৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ ২ বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ অক্টোবর, ২০২৫-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র করেসপন্ডেন্ট: জার্নালিজম / মাস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে অথবা যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ রাঁচি – ১৷ হায়দরাবাদ – ১৷ এককালীন বেতন: ৬০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকার মধ্যে (আলোচনা সাপেক্ষ)৷

(২) অ্যাঙ্কর কাম করেসপন্ডেন্ট গ্রেড টু: জার্নালিজম / মাস কমিউনিকেশন / ভিস্যুয়াল কমিউনিকেশন / নিউজ অ্যাঙ্কারিং / রিপোর্টিং বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে অথবা যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৷ চেন্নাই – ২৷ বেঙ্গালুরু – ২৷ মুম্বই – ১৷ হায়দরাবাদ – ২৷ এককালীন বেতন: ৪৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকার মধ্যে (আলোচনা সাপেক্ষ)৷

(৩) অ্যাঙ্কর কাম করেসপন্ডেন্ট গ্রেড থ্রি: জার্নালিজম / মাস কমিউনিকেশন / ভিস্যুয়াল কমিউনিকেশন / নিউজ অ্যাঙ্কারিং / রিপোর্টিং বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে অথবা যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৷ রাঁচি – ১৷ চেন্নাই – ২৷ বেঙ্গালুরু – ২৷ মুম্বই – ২৷ হায়দরাবাদ – ২৷ শিমলা – ১৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে (আলোচনা সাপেক্ষ)৷

(৪) বুলেটিন এডিটর: জার্নালিজম / মাস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে অথবা যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ রাঁচি – ১৷ চেন্নাই – ১৷ বেঙ্গালুরু – ১৷ হায়দরাবাদ – ১৷ এককালীন বেতন: ৪০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার মধ্যে (আলোচনা সাপেক্ষ)৷

(৫) ব্রডকাস্ট এক্সিকিউটিভ: রেডিয়ো / টিভি প্রোডাকশন বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে অথবা উল্লিখিত কোনো বিষয়ে প্রফেশনাল ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ রাঁচি – ১৷ শিমলা – ৩৷ এককালীন বেতন: ৩০,০০০ টাকা৷

(৬) ভিডিয়ো পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট: ফিল্ম অ্যান্ড ভিডিয়ো এডিটিং প্রফেশনাল ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ চেন্নাই – ১৷ হায়দরাবাদ – ১৷ এককালীন বেতন: ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে (আলোচনা সাপেক্ষ)৷

(৭) অ্যাসাইনমেন্ট কোর্ডিনেটর: জার্নালিজম / মাস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে অথবা যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ চেন্নাই – ১৷ মুম্বই – ১৷ শিমলা – ১৷ এককালীন বেতন: ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে (আলোচনা সাপেক্ষ)৷

(৮) কনটেন্ট এক্সিকিউটিভ: জার্নালিজম / মাস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে অথবা যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৷ রাঁচি – ১৷ চেন্নাই – ২৷ বেঙ্গালুরু – ১৷ মুম্বই – ১৷ হায়দরাবাদ – ১৷ শিমলা – ২৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকার মধ্যে (আলোচনা সাপেক্ষ)৷

(৯) কপি এডিটর: জার্নালিজম / মাস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে অথবা যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৷ চেন্নাই – ২৷ বেঙ্গালুরু – ২৷ মুম্বই – ২৷ হায়দরাবাদ – ১৷ এককালীন বেতন: ৩০,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকার মধ্যে (আলোচনা সাপেক্ষ)৷

(১০) কপি রাইটার: জার্নালিজম / মাস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে অথবা যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ সিমলা – ১৷ এককালীন বেতন: ৩০,০০০ টাকা৷

(১১) প্যাকেজিং অ্যাসিস্ট্যান্ট: জার্নালিজম / মাস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে অথবা যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে উল্লিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৷ রাঁচি- ১৷ চেন্নাই – ২৷ বেঙ্গালুরু – ১৷ মুম্বই – ১৷ হায়দরাবাদ -১৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে (আলোচনা সাপেক্ষ)৷

(১২) ভিডিয়োগ্রাফার: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সিনেমাটোগ্রাফি / ভিডিয়োগ্রাফি বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ শিমলা – ২৷ মুম্বই – ১৷ হায়দরাবাদ -২৷ এককালীন বেতন: ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে (আলোচনা সাপেক্ষ)৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবেhttp://avedan.prasarbharati.org ওয়েবসাইটে ৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি, সই ও আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://prasarbharati.gov.in/

Official Notification: Click here

Share it :

Leave a Reply