CENTRALIZED EMPLOYMENT NOTICE (CEN) No.06/2025 AND CENTRALIZED EMPLOYMENT NOTICE (CEN) No.07/2025
Indian Railway Recruitment Board invites applications for the following posts.
Post: Station Master, Goods Train Manager, Traffic Assistant (Metro Railway), Chief Commercial-cum-Ticket Supervisor, Junior Accounts Assistant cum Typist, Sr. Clerk cum Typist, Commercial cum Ticket Clerk, Account Clerk Cum Typist, Junior Clerk Cum Typist, Trains Clerk
Total Vacancy: 8875.
Eligibility: Graduate and 10+2 pass.
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Application Fee: Rs. 500 (SC, ST, ESM, Female, EBC, and Transgender is Rs. 250).
Last Date of Online Application: Post-wise different (will be notify later).
……………………………………………
নন–টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে রেলে ৮৮৭৫
কেন্দ্রীয় রেল মন্ত্রকের কলকাতা, মালদা ও শিলিগুড়ি-সহ ২১টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে গ্র্যাজুয়েট ও উচ্চমাধ্যমিক যোগ্যতায় দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট (মেট্রো রেলওয়ে), চিফ কমার্শিয়াল-কাম-টিকেট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক পদে(বিজ্ঞপ্তি নং CEN 06/2025) (বিজ্ঞপ্তি নং CEN 07/2025) ৮৮৭৫ জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নং CEN 06/2025 বেলায় অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ অক্টোবর, ২০২৫ থেকে ২০ নভেম্বর, ২০২৫-এর মধ্যে এবং বিজ্ঞপ্তি নং CEN 07/2025 বেলায় অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ অক্টোবর, ২০২৫ থেকে ২৭ নভেম্বর, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তি নং CEN 06/2025 বেলায় গ্র্যাজুয়েট প্রার্থীরা ও বিজ্ঞপ্তি নং CEN 07/2025 বেলায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন৷
বয়স: ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে৷ প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধী জেনারেল প্রার্থীরা ১০ বছর, প্রতিবন্ধী ওবিসি প্রার্থীরা ১৩ বছর ও প্রতিবন্ধী তপশিলি প্রার্থীরা ১৫ বছরের ছাড় পাবেন৷
শূন্যপদ: (ক) বিজ্ঞপ্তি নং CEN 06/2025: (১) স্টেশন মাস্টার: ৬১৫৷ (২) গুডস ট্রেন ম্যানেজার: ৩৪২৩৷ (৩) ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট (মেট্রো রেলওয়ে): ৫৯৷ (৪) চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার: ১৬১৷ (৫) জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ৯২১৷ (৬) সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ৬৩৮৷ (খ) বিজ্ঞপ্তি নং CEN 07/2025: (১) কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: ২৪২৪৷ (২) জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ১৬৩৷ (৩) অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট: ৩৯৪৷ (৪) ট্রেন ক্লার্ক: ৭৭৷
বেতনক্রম: (ক) বিজ্ঞপ্তি নং CEN 06/2025: (১) স্টেশন মাস্টার: পে লেভেল ৬৷ (২) গুডস ট্রেন ম্যানেজার: পে লেভেল ৫৷ (৩) ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট (মেট্রো রেলওয়ে): পে লেভেল ৪৷ (৪) চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার: পে লেভেল ৬৷ (৫) জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: পে লেভেল ৫৷ (৬) সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: পে লেভেল ৫৷ (খ) বিজ্ঞপ্তি নং CEN 07/2025: (১) কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: পে লেভেল ৩৷ (২) জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: পে লেভেল ২৷ (৩) অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট: পে লেভেল ২৷ (৪) ট্রেন ক্লার্ক: পে লেভেল ২৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbkolkata.gov.in, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbmalda.gov.in, শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbsiliguri.gov.in, আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbahmedabad.gov.in, আজমেঢ় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbajmer.gov.in, প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbald.gov.in, বেঙ্গালুরু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbbnc.gov.in, ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbbpl.nic.in, ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbbbs.gov.in, বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbbilaspur.gov.in, চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbcdg.gov.in, চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbchennai.gov.in, গোরক্ষপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbgkp.gov.in, গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbguwahati.gov.in, জম্মু-শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbjammu.nic.in, মুম্বই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbmumbai.gov.in, মুজফফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmuzaffarpur.gov.in, পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbpatna.gov.in, রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbranchi.gov.in, তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbthiruvananthapuram.gov.in, সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbsecunderabad.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ একজন প্রার্থী কেবলমাত্র একটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্যই আবেদন করতে পারবেন৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৩৫ মিমি× ৪৫ মিমি বা ৩২০× ২৪০ পিক্সেল, ৩০ থেকে ৭০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (৫০ মিমি× ২০ মিমি বা ১৪০× ৬০ পিক্সেল, ৩০ থেকে ৭০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে ও তপশিলি সম্প্রদায়ের শংসাপত্র (৫০০ কেবি সাইজের মধ্যে) পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ২৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পরে দরখাস্ত ফি থেকে ৪০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় সম্পূর্ণ ২৫০ টাকা) ফেরত দেওয়া হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের ১ কপি প্রিন্ট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ও ট্রেন ক্লার্ক পদের বেলায় দুই পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদের বেলায় দুই পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, টাইপিং স্কিল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ প্রথম পর্যায়ে ৯০ মিনিটে ১০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ১০০টি প্রশ্ণ থাকবে এইসব বিষয়ে- জেনারেল অ্যাওয়ারনেস (৪০টি প্রশ্ণ, ৪০ নম্বর), ম্যাথেমেটিক্স (৩০টি প্রশ্ণ, ৩০ নম্বর) ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩০টি প্রশ্ণ, ৩০ নম্বর)৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১/৩ নম্বর কাটা যাবে৷ দ্বিতীয় পর্যায়ে ৯০ মিনিটে ১২০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ১২০টি প্রশ্ণ থাকবে এইসব বিষয়ে- জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ণ, ৫০ নম্বর), ম্যাথেমেটিক্স (৩৫টি প্রশ্ণ, ৩৫ নম্বর) ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩৫টি প্রশ্ণ, ৩৫ নম্বর)৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১/৩ নম্বর কাটা যাবে৷ বাংলা, ইংরেজি ও হিন্দি-সহ একাধিক ভাষায় প্রশ্ণ থাকবে৷ টাইপিং স্কিল টেস্টে (যদি প্রযোজ্য হয়) কম্পিউটারে প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ বা ২৫টি হিন্দি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ পাঠকদের সুবিধার্থে সরকারি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি ও পুরোনো বিজ্ঞপ্তি অনুযায়ী যাবতীয় তথ্য প্রদান করা হয়েছে৷ সরকারি সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর বিস্তারিত তথ্য পুনরায় ‘কর্মসংস্কৃতি’ পত্রিকায় প্রকাশ করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official website: https://indianrailways.gov.in
Official Notification: Click Here





