The Staff Selection Commission will conduct an open competitive examination for recruitment of Head Constable (Ministerial) in Delhi Police and invites online applications for that aforesaid post.
Post: Head Constable (Ministerial)
Total vacancy: 509. Male: 341, Female: 168.
Eligibility: 10 + 2 (Senior Secondary) pass or equivalent from a recognized Board at the time of filling of application form.
Age: 18 to 25 years (as on 01.07.2025).
Pay Scale: 25500/- to 81100/-.
Last Date of Application Submission: 20th October, 2025 till 11 pm.
………………………………………..
দিল্লি পুলিশে ৫০৯ হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল)
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশে ‘হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল)’ পদে ৫০৯ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২০ অক্টোবর, ২০২৫ রাত ১১টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ২৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷
বয়স: ১ জুলাই, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর, দক্ষ খেলোয়াড় প্রার্থী যারা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে নিজ রাজ্য বা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তারা ৫ বছর (তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১০ বছর), বিধবা / বিবাহ বিচ্ছিন্না বা আইনত বিচ্ছিন্না মহিলারা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৫০৯৷ (ক) পুরুষ: ওপেন ২৯৫ (জেনাঃ ১৫১, তঃজাঃ ৪০, তঃউঃজাঃ ৬, ওবিসি ৬৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩১)৷ এক্স-সার্ভিসমেন : ৪৬ (জেনাঃ ১৭, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৭, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ (খ) মহিলা: ১৬৮ (জেনাঃ ৮২, তঃজাঃ ২৪, তঃউঃজাঃ ৭, ওবিসি ৩৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৭)৷
বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা৷
শারীরিক মাপজোক: ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮২ সেমি হতে হবে৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড , মনিপুর, ত্রিপুরা, অরুনাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয় আসাম, হিমাচল প্রদেশ ও কাশ্মীর অঞ্চলের ছেলেদের উচ্চতা হতে হবে ১৬০ সেমি৷ মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড , মনিপুর, ত্রিপুরা, অরুনাচল প্রদেশ, মিজরাম, মেঘালয় আসাম, হিমাচল প্রদেশ ও কাশ্মীর অঞ্চলের মেয়েদের উচ্চতা হতে হবে ১৫২ সেমি৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেhttps://ssc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে বাmySSC মোবাইল অ্যাপের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সই (৪ সেমি× ২ সেমি, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মীদের বেলায় কোনও ফি লাগবে না৷ ২১ অক্টোবর, ২০২৫ রাত ১১ টার মধ্যে ফি জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট-এর মাধ্যমে৷ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষাটি হবে ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ ভিত্তিক প্রশ্ণের উপর এই সব বিষয়ে — জেনারেল অ্যাওয়ারনেস (২০টি প্রশ্ণ, ২০ নম্বর), কোয়ান্টেটিভ অ্যাপ্ঢিটিউড – বেসিক অ্যারিথমেটিক স্কিল (২০টি প্রশ্ণ, ২০ নম্বর), জেনারেল ইংলিশ – বেসিক নলেজ (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), কম্পিউটার (১০টি প্রশ্ণ, ১০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.৫০ নম্বর কাটা যাবে৷ সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট৷ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে ডিসেম্বর, ২০২৫ বা জানুয়ারি, ২০২৬ নাগাদ৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা দিতে হবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে দৌড়, লংজাম্প এবং হাইজাম্প৷ ছেলেদের বেলায় ৩০ বছর পর্যন্ত ৭ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১২ ফুট লংজাম্প ও সাড়ে ৩ ফুট হাইজাম্প৷ ৩০ – ৪০ বছর পর্যন্ত ৮ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১১ ফুট লংজাম্প, ৩ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প ও ৪০ বছরের ঊর্দ্ধে বয়স হলে ৯ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, ১০ ফুট ৬ ইঞ্চি লংজাম্প, ৩ ফুট হাইজাম্প করতে হবে৷ মেয়েদের বেলায় ৩০ বছর পর্যন্ত ৫ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৯ ফুট লং জাম্প ও ৩ ফুট হাইজাম্প৷ ৩০ – ৪০ বছর পর্যন্ত ৬ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৮ ফুট লংজাম্প, ২ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প ও ৪০ বছরের ঊর্দ্ধে বয়স হলে ৭ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৭ ফুট লংজাম্প, ২ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প করতে হবে৷ এতে সফল প্রার্থীদের এরপর ২৫ নম্বরের টাইপিং টেস্ট দিতে হবে৷ কম্পিউটারে ১০ মিনিটের মধ্যে টাইপ করতে হবে৷ এরপর হবে ১০ নম্বরের কম্পিউটার টেস্ট৷ পূর্ব ভারতের পরীক্ষাকেন্দ্রগুলি হল— কলকাতা / হাওড়া (কোড ৪৪১০), শিলিগুড়ি (কোড ৪৪১৫), বর্ধমান (কোড ৪৪২২), দুর্গাপুর (কোড ৪৪২৬), আসানসোল (কোড ৪৪১৭), সিউড়ি (কোড ৪৪১৬), কল্যাণী (কোড ৪৪১৯), ঢেঙ্কানল (কোড ৪৬১১), রাঁচি (কোড ৪২০৫), ধানবাদ (কোড ৪২০৬), জামশেদপুর (কোড ৪২০৭), ভুবনেশ্বর (কোড ৪৬০৪), বালাসোর (কোড ৪৬০১), বেরহামপুর গঞ্জাম (৪৬০২), কটক (কোড ৪৬০৫), রৌরকেল্লা (কোড ৪৬১০), সম্বলপুর (কোড ৪৬০৯), গ্যাংটক (কোড ৪০০১), শ্রী বিজয়পুরম (কোড ৪৮০২)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://ssc.gov.in/
Official Notification: Click here





