Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

348 GDS IN INDIA POST PAYMENT BANK

Advt. No.: IPPB/CO/HR/RECT./2025-26/03

India Post Payment Bank Limited invites online applications for the following post.

Post: Executive (GDS).

Total Vacancy: 348.

Eligibility: Graduate.

Age limit: 20 to 35 years (as on 01/08/2025).

Salary:  Rs. 30,000 per month..

Last Date of Online Application: 29th October, 2025

……………………………………..

ডাক বিভাগে ৩৪৮ গ্রামীণ ডাকসেবক

ভারতীয় ডাক বিভাগ তাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের জন্য সারা ভারতে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন ব্যাঙ্কিং আউটলেটে ‘এক্সিকিউটিভ’পদে ৩৪৮ জন গ্রামীণ ডাকসেবক (জিডিএস) নিয়োগ করবে৷প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো ২ বছর বাড়বে এবং পরে চুক্তির পুনর্নবীকরণ করা হবে৷অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ অক্টোবর, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷বয়স:  ১আগস্ট, ২০২৫ অনুযায়ী ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷ বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৩৪২৷ (১) পশ্চিমবঙ্গ: ১২৷ ডায়মন্ড হারবার – ১, বারুইপুর ১, বাঁকুড়া ১, চঁূচুড়া ১, বহরমপুর ১, ঝাড়গ্রাম ১, সিউড়ি ১, হাওড়া ১, কন্টাই- ১, গ্যাংটক- ১, কোচবিহার ১, রায়গঞ্জ ১, বালুরঘাট ১৷ (২) অন্ধ্রপ্রদেশ: ৮৷ (৩) অসম: ১২৷ (৪) বিহার: ১৭৷ (৫) ছত্তিশগড়: ৯৷ (৬) গুজরাট: ২৯৷ (৭) হরিয়ানা: ১১৷ (৮) হিমাচলপ্রদেশ: ৪৷ (৯) জম্মু-কাশ্মীর: ৩৷ (১০) ঝাড়খণ্ড: ১২৷ (১১) কর্ণাটক: ১৯৷ (১২) কেরালা: ৬৷ (১৩) মধ্যপ্রদেশ: ২৯৷ (১৪) মহারাষ্ট্র: ৩১৷ (১৫) ওড়িশা: ১১৷ (১৬) পাঞ্জাব: ১৫৷ (১৭) রাজস্থান: ১০৷ (১৮) তামিলনাড়ু: ১৭৷ (১৯) তেলেঙ্গানা: ৯৷ (২০) উত্তরপ্রদেশ: ৪০৷ (২১) উত্তরাখণ্ড: ১১৷ (২২) দাদরা ও নগর হাভেলি: ১৷ (২৩) গোয়া:১৷ (২৪) অরুণাচল প্রদেশ: ৯৷ (২৫) মণিপুর: ৪৷ (২৬) মেঘালয়: ৪৷ (২৭) মিজোরাম: ২৷ (২৮) নাগাল্যান্ড: ৮৷ (২৯) ত্রিপুরা: ৩৷ (৩০) সিকিম: ১৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.ippbonile.com ওয়েবসাইটের মাধ্যমে৷এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷দরখাস্ত পূরণের সময় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি (২০০×২৩০ পিক্সেল, ৪.৫সেমি×৩.৫সেমি, ২০ কেবিথেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সাদা কাগজে কালো কালিতে করা সই (১৪০×৬০পিক্সেল, ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো বা নীল কালিতে প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২৪০×২৪০পিক্সেল, ৩সেমি×৩সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সাদা কাগজে কালো কালিতে লেখা“I, ……………………… (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required” বয়ান (৮০০×৪০০পিক্সেল, ১০সেমি×৫সেমি, ৫০কেবিথেকে১০০কেবিসাইজেরমধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷অনলাইনে দরখাস্ত ফি ৭৫০ টাকা জমা করতে হবে৷নির্দেশ অনুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ও দরখাস্ত ফি-র রসিদ ১ কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://ippbonline.com/web/ippb/current-openings

Official Notification: Click Here

Click here

Apply link: Click Here

Share it :

Leave a Reply