Advertisement No. 09 of 2025
West Bengal Municipal Service Commission invites online applications of the following post for Newtown Kolkata Development Authority.
Post: Assistant Engineer (Civil), Sub Assistant Engineer (Electrical), Sub Assistant Engineer (Mechanical), Accountant, Sanitary Inspector, Work Assistant, Sanitary Assistant, Assessment Inspector, Store Keeper, Surveyor, Draftsman.
Total vacancy: 15. Assistant Engineer (Civil): 3, Sub Assistant Engineer (Electrical): 2, Sub Assistant Engineer (Mechanical): 1, Accountant: 1, Sanitary Inspector: 1, Work Assistant: 2, Sanitary Assistant: 1, Assessment Inspector: 1, Store Keeper: 1, Surveyor: 1, Draftsman: 1.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 31st October, 2025.
……………………………………………………………
নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ১৫ কর্মী
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, স্টোর কিপার, সার্ভেয়র, ড্রাফটসম্যান পদে ১৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ অক্টোবর, ২০২৫-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা৷
(২) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পরাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকা৷
(৩) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পরাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকা৷
(৪) অ্যাকাউন্ট্যান্ট: বি.কম পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ও কম্পিউটার জান প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা৷
(৫) স্যানিটারি ইন্সপেক্টর: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্যানিটারি ইন্সপেক্টরশিপে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৮৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা৷
(৬) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ২০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা৷
(৭) স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নিয়োগের পূর্বে প্রি-সার্ভিস ট্রেনিং পাশ করা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৪,৭০০ টাকা থেকে ৬৩,৯০০ টাকা৷
(৮) অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সার্ভেয়রশিপে সার্টিফিকেট কোর্স করা আবশ্যক৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা৷
(৯) স্টোর কিপার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা৷
(১০) সার্ভেয়র: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সার্ভেয়রশিপে সার্টিফিকেট কোর্স করা আবশ্যক৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা৷
(১১) ড্রাফটসম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে ড্রাফটসম্যানশিপ (সিভিল) পাশ হতে হবে৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের উধর্বসীমা ৪৫ বছর৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবেwww.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১৫০ টাকা ও প্রসেসিং চার্জ ৫০ টাকা (রাজ্যের তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কেবলমাত্র প্রসেসিং চার্জ) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: কলকাতায় প্রথমে ২ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (১০০টি অবজেকটিভ প্রশ্ণ হবে) ও পরবর্তী ধাপে ৪০ নম্বরের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://mscwb.org/home/emp_notice
Official Notification: Click Here





