Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

141 VACANCIES IN SATISH DHAWAN SPACE CENTRE

Advt. No. SDSC SHAR/RMT/01/2025

Satish Dhawan Space Centre invites online applications for the various posts.

Post: various.

Vacancy: 141.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of online application: 14th November, 2025 till 5 pm.

………………………………………………………

মহাকাশ বিভাগে ১৪১

কেন্দ্রীয় সরকারের মহাকাশ বিভাগের অধীনস্থ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার এসসি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট,রেডিয়োগ্রাফার এ, টেকিনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি,কুক, ফায়ারম্যান, লাইট ভেহিকেল ড্রাইভার, নার্স বি পদে ১৪১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ নভেম্বর, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার এসসি (মেশিন ডিজাইন), পোস্ট কোড ০১ : কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক / বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) পাশের পর ৬০ শতাংশ বা তার বেশি নম্বর-সহ মেশিন ডিজাইন বিষয়েএম.ই / এম.টেক / এম.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ নিয়োগ হবে অন্ধ্রপ্রদেশের ইউনিটে৷

(২) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার এসসি (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ০২ : কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক / বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) পাশের পর ৬০ শতাংশ বা তার বেশি নম্বর-সহ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়েএম.ই / এম.টেক / এম.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ নিয়োগ হবে উত্তরাখণ্ড ও অন্ধ্রপ্রদেশের ইউনিটে৷

(৩) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার এসসি (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ০৩ : কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক / বি.এসসি (ইঞ্জিনিয়ারিং)  পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ নিয়োগ হবে অন্ধ্রপ্রদেশের ইউনিটে৷

(৪) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার এসসি (অ্যাটমোস্ফেরিক সায়েন্স / মেটিয়োরোলজি), পোস্ট কোড ০৪ : কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয়ে বি.এসসি পাশের পর ৬০ শতাংশ বা তার বেশি নম্বর-সহ অ্যাটমোস্ফেরিক সায়েন্স / মেটিয়োরোলজি বিষয়ে এম.এসসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ নিয়োগ হবে অন্ধ্রপ্রদেশের ইউনিটে৷

(৫) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার এসসি (অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি), পোস্ট কোড ০৫ : কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স / ফিজিক্স / কম্পিউটার সায়েন্স বিষয়ে বি.এসসি পাশের পর ৬০ শতাংশ বা তার বেশি নম্বর-সহ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বিষয়ে এম.এসসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ নিয়োগ হবে অন্ধ্রপ্রদেশের ইউনিটে৷

(৬) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার এসসি (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ০৬ : কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১৫ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ নিয়োগ হবে কেরালা, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের ইউনিটে৷

(৭) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ০৭: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(৮) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ০৮: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে পিসিআর ইউনিটে৷

(৯) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ০৯ : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ 

(১০) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ১০ : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷  নিয়োগ হবে পিসিআর ইউনিটে৷

(১১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ১১ : অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(১২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ১২: ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(১৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ১৩: সিভিল  ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(১৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ১৪: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(১৫) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ১৫: ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিশেন ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(১৬) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং), পোস্ট কোড ১৬: ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিশেন ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে পিসিআর ইউনিটে৷

(১৭) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল), পোস্ট কোড ১৭: কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ বি.এসসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে পিসিআর ইউনিটে৷

(১৮) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার সায়েন্স), পোস্ট কোড ১৮: কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ বি.এসসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(১৯) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ফাইন আর্টস – ফোটোগ্রাফি / ভিস্যুয়াল আর্টস – সিনেমাটোগ্রাফি), পোস্ট কোড ১৯: ফাইন আর্টস – ফোটোগ্রাফি / ভিস্যুয়াল আর্টস – সিনেমাটোগ্রাফি বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(২০) লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এ, পোস্ট কোড ২০: লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷

(২১) রেডিয়োগ্রাফার এ, পোস্ট কোড ২১: রেডিয়োগ্রাফি বিষয়ে প্রথম শ্রেণীর নম্বরসহ ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(২২) টেকনিশিয়ান বি (কেমিক্যাল), পোস্ট কোড ২২ : মাধ্যমিক বা সমতুল পাশের পর কেমিক্যাল / অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল) / ইনস্ট্রুমেন্ট মেকানিক (কেমিক্যাল) / মেন্টেন্যান্স মেকানিক (কেমিক্যাল) / ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল) ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(২৩) টেকনিশিয়ান বি (কেমিক্যাল), পোস্ট কোড ২৩ : মাধ্যমিক বা সমতুল পাশের পর কেমিক্যাল / অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল) / ইনস্ট্রুমেন্ট মেকানিক (কেমিক্যাল) / মেন্টেন্যান্স মেকানিক (কেমিক্যাল) / ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল) ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷ নিয়োগ হবে পিসিআর ইউনিটে৷

(২৪) টেকনিশিয়ান বি (ইলেকট্রিশিয়ান), পোস্ট কোড ২৪ : মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(২৫) টেকনিশিয়ান বি (ইলেকট্রিশিয়ান), পোস্ট কোড ২৫ : মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷ নিয়োগ হবে পিসিআর ইউনিটে৷

(২৬) টেকনিশিয়ান বি (ফিটার), পোস্ট কোড ২৬: মাধ্যমিক বা সমতুল পাশের পর ফিটার ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১৯ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(২৭) টেকনিশিয়ান বি (ফিটার), পোস্ট কোড ২৭: মাধ্যমিক বা সমতুল পাশের পর ফিটার ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১৯ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷ নিয়োগ হবে পিসিআর ইউনিটে৷

(২৮) টেকনিশিয়ান বি (সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্যটান্ট), পোস্ট কোড ২৮: মাধ্যমিক বা সমতুল পাশের পর সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(২৯) টেকনিশিয়ান বি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং), পোস্ট কোড ২৯: মাধ্যমিক বা সমতুল পাশের পর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(৩০) টেকনিশিয়ান বি (পাম্প অপারেটর কাম মেকানিক), পোস্ট কোড ৩০: মাধ্যমিক বা সমতুল পাশের পর পাম্প অপারেটর কাম মেকানিক ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(৩১) টেকনিশিয়ান বি (ফোটোগ্রাফি / ডিজিটাল ফোটোগ্রাফি), পোস্ট কোড ৩১: মাধ্যমিক বা সমতুল পাশের পর ফোটোগ্রাফি / ডিজিটাল ফোটোগ্রাফি ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(৩২) টেকনিশিয়ান বি (ইলেকট্রনিক মেকানিক), পোস্ট কোড ৩২: মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রনিক মেকানিক ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(৩৩) টেকনিশিয়ান বি (বয়েলার অ্যাটেন্ড্যান্ট), পোস্ট কোড ৩৩: মাধ্যমিক বা সমতুল পাশের পর বয়েলার অ্যাটেন্ড্যান্ট ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷ নিয়োগ হবে পিসিআর ইউনিটে৷

(৩৪) টেকনিশিয়ান বি (ডিজেল মেকানিক), পোস্ট কোড ৩৪: মাধ্যমিক বা সমতুল পাশের পর ডিজেল মেকানিক ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী প্রার্থী)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(৩৫) টেকনিশিয়ান বি (ইনস্ট্রুমেন্ট মেকানিক), পোস্ট কোড ৩৫: মাধ্যমিক বা সমতুল পাশের পর ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(৩৬) ড্রাফটসম্যান বি (সিভিল), পোস্ট কোড ৩৬: মাধ্যমিক বা সমতুল পাশের পর ড্রাফটসম্যান (সিভিল) ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(৩৭)কুক, পোস্ট কোড ৩৭: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৩৮) ফায়ারম্যান এ, পোস্ট কোড ৩৮: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৩৯) লাইট ভেহিকেল ড্রাইভার এ, পোস্ট কোড ৩৯: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৪০) নার্স বি, পোস্ট কোড ৪০: নার্সিং বিষয়ে প্রথম শ্রেণীর নম্বর-সহ তিন বছরের ডিপ্লোমা  পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে ইসরো প্রপালশন কমপ্লেক্স, তামিলনাড়ুতে৷

(৪১) ড্রাফটসম্যান সিভিল, পোস্ট কোড ৪১: মাধ্যমিক বা সমতুল পাশের পর ড্রাফটসম্যান (সিভিল) ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে অ্যাড্রিন, তেলেঙ্গানাতে৷

(৪২) টেকনিশিয়ান বি (কম্পিউটার সায়েন্স), পোস্ট কোড ৪২: মাধ্যমিক বা সমতুল পাশের পর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স / ইনফরমেশন টেকনোলজি ট্রেডে আইটিআই / এনটিসি / এনএসি পাশ হতে হবে৷ বয়স: ১৪ নভেম্বর, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে অ্যাড্রিন, তেলেঙ্গানাতে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://shar.gov.in বা https://www.apps.shar.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি  বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি পোস্ট কোড ১ থেকে ২০ ও ৪০ নং পদের জন্য ৭৫০ টাকা ও অন্যান্য পদের জন্য ৫০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ ফর্ম পূরণের সময়ে প্রার্থীদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে৷ লিখিত পরীক্ষায় বসলে পোস্ট কোড ১ থেকে ২০ ও ৪০ নং পদের জন্য  ৫০০ টাকা ও অন্যান্য পদের জন্য ৪০০ টাকা রিফান্ড করা হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী, মহিলা ও  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসলে পুরো ফি রিফান্ড করে দেওয়া হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp

Official Notification: Click Here

Share it :

Leave a Reply