Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

23 HEALTH WORKERS IN MALDA DISTRICT

Memo. No. DH&FWS/1871

District Health & Family Welfare Samiti, Malda invites online applications for the following contractual posts.

Post:  Ayush Doctor, Ayush Pharmacist, Yoga Professional, Pharmacist, Multipurpose Worker.

Total Vacancy: 23.

Eligibility:  Post-wise different.

Age-limit: Post-wise different.

Salary: Post-wise different.

Application Fee: Rs. 100 (Rs. 50 for reserved category candidates)

Last Date of Online Application:  31st October, 2025.

……………………………………

মালদা জেলায় ২৩ স্বাস্থ্যকর্মী

মালদা জেলার স্বাস্থ্য বিভাগে আয়ুষ ডাক্তার, আয়ুষ ফার্মাসিস্ট, যোগা প্রফেশনাল, ফার্মাসিস্ট, মাল্টিপারপাস ওয়ার্কার পদে ২৩ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে ২৭ অক্টোবর, ২০২৫ এর মধ্যে ও সম্পূর্ণ দরখাস্ত করতে হবে ৩১ অক্টোবর, ২০২৫-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) আয়ুষ ডাক্তার (হোমিয়োপ্যাথি) – ডিস্ট্রিক্ট লেভেল, এনপিসিডিসিএস প্রোগ্রাম: হোমিয়োপ্যাথি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি (বিএইচএমএস) পাশ হতে হবে৷ হোমিয়োপ্যাথি বিষয়ে পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ কম্পিউটার ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী  ২১ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে৷

(২) আয়ুষ ফার্মাসিস্ট (হোমিয়োপ্যাথি) – ডিস্ট্রিক্ট লেভেল, এনপিসিডিসিএস প্রোগ্রাম: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হোমিয়োপ্যাথিক ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ কম্পিউটার ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী  ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে৷

(৩) যোগা প্রফেশনাল – ডিস্ট্রিক্ট লেভেল, এনপিসিডিসিএস প্রোগ্রাম: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ যোগা বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথির অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ কম্পিউটার ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী  ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৮,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, যোগা ডেমনস্ট্রেশন ও অভিজ্ঞতার মাধ্যমে৷

(৪) আয়ুষ ডাক্তার (হোমিয়োপ্যাথি) – ব্লক লেভেল, এনপিসিডিসিএস প্রোগ্রাম: হোমিয়োপ্যাথি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি (বিএইচএমএস) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ কম্পিউটার ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী  ২১ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ইসি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে৷

(৫) আয়ুষ ডাক্তার (আয়ুর্বেদ) – ব্লক লেভেল, এনপিসিডিসিএস প্রোগ্রাম: আয়ুর্বেদ বিষয়ে ব্যাচেলর ডিগ্রি (বিএএমএস) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ কম্পিউটার ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী  ২১ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ইসি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে৷

(৬) যোগা প্রফেশনাল – ব্লক লেভেল, এনপিসিডিসিএস প্রোগ্রাম: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ যোগা বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথির অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ কম্পিউটার ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী  ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ইসি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, যোগা ডেমনস্ট্রেশন ও অভিজ্ঞতার মাধ্যমে৷

(৭) ফার্মাসিস্ট (হোমিয়োপ্যাথি) – ব্লক লেভেল, এনপিসিডিসিএস প্রোগ্রাম: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হোমিয়োপ্যাথিক ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷  পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ কম্পিউটার ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী  ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১,  আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ইসি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে৷

(৮) ফার্মাসিস্ট (আয়ুর্বেদ) – ব্লক লেভেল, এনপিসিডিসিএস প্রোগ্রাম: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ আয়ুর্বেদিক ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷  পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ কম্পিউটার ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী  ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১,  আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ইসি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে৷

(৯) আয়ুষ ডাক্তার (ইউনানি) – আয়ুর্বেদ প্রোগ্রাম: হোমিয়োপ্যাথি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি (বিএইচএমএস) পাশ হতে হবে৷ আয়ুর্বেদিক ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷  পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ কম্পিউটার ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী  ২১ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে৷

(১০) মাল্টিপারপাস ওয়ার্কার (এমপিডব্লু): গ্র্যাজুয়েট হতে হবে৷  কম্পিউটারে ১ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ কম্পিউটার ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্টের মাধ্যমে৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.malda.gov.in বা www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷  ২৯ অক্টোবর, ২০২৫ এর মধ্যে প্রার্থীদের উক্ত ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা)  অনলাইনে জমা করতে হবে৷  দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত রঙিন ছবি ও সই জেপিইজি ফরম্যাটে এবং নির্দেশ অনুযায়ী যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ দরখাস্ত ৩১ অক্টোবর, ২০২৫ এর মধ্যে পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://malda.gov.in/notice_category/recruitment/

Official Notification: Click Here

Share it :

Leave a Reply