Advt. no. 1 /2021
Baratiya Reserve Bank Note Mudran Private Limited invites online applications for the following posts.
Post: Deputy Manager, Manager-ERP.
Total vacancy: 9. Deputy Manager 6, Manager-ERP 3.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: Various
Last Date of Online Application: 30 November, 2021
……………………………………………………………….
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অধীনস্থ সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড‘ডেপুটি ম্যানেজার’ ও ‘ম্যানেজার-ইআরপি’ পদে ৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৯ নভেম্বর, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ডেপুটি ম্যানেজার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজিতে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ সিসিএনএ / সিইএইচ / সিএইচএফআই / সিআইএসএ / সিআইএসএসপি’র সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৬(জেনাঃ ৫, ওবিসি-এনসিএল ১)৷ বেতন: ৬৯,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(২) ম্যানেজার-ইআরপি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনো শাখায় গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট পাশ হতে হবে৷ স্যাপ সার্টিফায়েড টেকনোলজি / অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট হলে ভালো হয়৷ সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩(অসংরক্ষিত)৷ বেতন: ১,২৬,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.brbnmpl.co.in ওয়েবসাইটেরApply Online অপশনে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ২৫ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো / নীল কালিতে প্রার্থীর বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ২৫ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে নিম্নলিখিত বয়ানটি (৫০ থেকে ১০০ কেবি সাইজ) নিজ হাতে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে -“I, …………. (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”৷দরখাস্তের ফি ৩০০টাকা অনলাইনে জমা দিতে হবে (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী / মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না)৷ ম্যানেজার-ইআরপি পদের ক্ষেত্রে কোনো আবেদন ফি নেই৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও গ্রুপ ডিসকাশন / ইন্টারভিউয়ের মাধ্যমে৷ চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ লিখিত পরীক্ষা হতে পারে৷ লিখিত পরীক্ষা হবে এইসব কেন্দ্রে – কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, নতুন দিল্লি, মুম্বই৷ পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করে নিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.brbnmpl.co.in/careers/
Get details: https://www.brbnmpl.co.in/wp-content/uploads/2021/10/Detailed-Advt.No_.1_2021.pdf





