Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

WEST BENGAL AUDIT AND ACCOUNTS SERVICE RECRUITMENT EXAMINATION 2020 / রাজ্যে ৫০ অডিট ও অ্যাকাউন্টস অফিসার

ADVERTISEMENT  No.-17/2020  

The Public Service Commission, West Bengal will hold the West Bengal Audit and Accounts Service Recruitment Examination, 2020on the results of which recruitment will be made to the posts in the West Bengal Audit and Accounts Service.

Post : Audit and Accounts Officer.

Eligibility : Bachelor’s degree in Commerce from a recognized University or  must be a Member of the Institute of Chartered Accountants of India or must be a  Member of the Institute of Cost Accountants of India or MBA/PGDM (FINANCE) or equivalent post graduation degree in Finance under 2 (Two) years full time regular course approved by All India Council for Technical Education.

Age (As on 1/11/20)  : Not more than 36 years (The upper age limit is relaxable by 5 years for S.C. & S.T. candidates and by 3years for B.C.[non-creamy layer] candidates. In the case of Persons with Disabilities (PWD), the upper age limit is relaxable upto 45 years).

Total Vacancy: 50 (U.R – 25, S.C- 11, S.T- 3, OBC NCL A – 3, OBC B- 4, OH- 2 ).

Salary : Level 16, Es. 56,100-1,44,300 as per WBS ( ROPA) Rules, 2019.

Online application closing date : 30 December ,2020 .

……………………………………………………………………………………………………………….

পশ্চিমবঙ্গ  সরকারের অর্থ মন্ত্রকের অধীন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এগজামিনেশন,২০২০-এর মাধ্যমে রাজ্যে ৫০ জন অফিসার নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষা প্রার্থীদের বেলায় প্রযোজ্য নয়)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর, ২০২০ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য শাখায় গ্র্যাজুয়েট অথবা ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া / ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে অথবা এমবিএ / পিজিডিবিএম (ফিনান্স) পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে (জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৮৪ বা তারপর)৷ রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ২৫, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৩, ওবিসি-এ ৫, ওবিসি-বি ৪, শারীরিক প্রতিবন্ধী ২)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbpsc.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২১০ টাকা (জিএসটি অতিরিক্ত) অফলাইন / অনলাইনে জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি:  প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দুই ভাগে— প্রিলিমিনারি ও মেইন৷ অবজেক্টিভ টাইপ প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২১ সালের মে মাসে কলকাতা ও দার্জিলিং কেন্দ্রে৷ প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীদের মেইন পরীক্ষা হবে কলকাতা কেন্দ্রে৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে৷ লিখিত পরীক্ষা হবে বাংলা অথবা ইংরেজি ভাষায়৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

 Website: https://wbpsc.gov.in/

Click Here To Download The Official Notification: Get Details

Share it :