Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

76 ASHA WORKERS IN NADIA DISTRICT / নদিয়া জেলায় ৭৬ আশা কর্মী

Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Worker in Nadia district.

Post: ASHA Workers

Total Vacancy: 76

Eligibility: Passed or appeared in Madhyamik Exam. Must be a permanent resident of the concerned village.

Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST candidates) as on 08/09/ 2022.

Last Date of Receipt of Application: 29/09/2022 till 3pm

………………………………………………..

নদীয়া জেলার অন্তর্গত একাধিক ব্লকে ৭৬ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ দরখাস্ত জমা করতে হবে ২৯ সেপ্ঢেম্বর, ২০২২ বিকেল ৩ টে-র মধ্যে৷

যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম ও সংশ্লিষ্ট পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে৷ গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কারগণ অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৮ সেপ্ঢেম্বর, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷

ব্লক অনুযায়ী শূন্যপদ: (১) চাপড়া ব্লক – ৯, (২) নাকাশীপাড়া ব্লক – ১৩, (৩) কালীগঞ্জ ব্লক – ২৭, (৪) কৃষ্ণনগর-১ ব্লক – ৮, (৫) কৃষ্ণনগর-২ ব্লক – ৭, (৬) কৃষ্ণগঞ্জ ব্লক – ২, (৭) নবদ্বীপ ব্লক – ১০৷

আবেদন করার পদ্ধতি: https://nadia.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী দরখাস্ত করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্মতারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড / সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয় পত্র EPIC) বা রেশন কার্ড, বিবাহিতা / বিধবা / বিবাহ বিচ্ছিনা হওয়ার উপযুক্ত নথিপত্র, জাতিগত প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং প্রার্থীর স্বাক্ষর সহ ২ কপি পাসপোর্ট ছবি একত্রে একটি খামে ভরে সরাসরি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বি.ডি.ও) অফিসে জমা দিতে হবে৷ ব্লক অনুযায়ী গ্রামপঞ্চায়েত, উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website:  http://nadia.gov.in

Official Notifications: Click Here

 

Share it :